জাতিসংঘ সদর দফতরেও আড়ি পাততে বাকি রাখেনি আমেরিকা
আন্তর্জাতিক: আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরেও আড়ি পেতেছে। জার্মান সাপ্তাহিক ‘ডার স্পেইগেল’ এ খবর দিয়েছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে জার্মান সাপ্তাহিকটি। এ ছাড়া, অন্যান্য দেশ ও সংস্থার বিরুদ্ধেও আমেরিকা নিয়মিত আড়ি পেতেছে বলে জানিয়েছে ‘ডার স্পেইগেল ।’ এ খবরে বলা হয়েছে- […]
রাশিয়ায় বন্যা:২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে
আন্তর্জাতিক: রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমুর অঞ্চল, খাবারভস্ক শহর ও ইহুদি স্বায়ত্বশাসিত অঞ্চলের ১২৫টি জনপদের সাড়ে ৬ হাজারেরও অধিক বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা দূর্গত এলাকা থেকে ২০ হাজেরেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। আজ ভোরে খাবারভস্কে আমুর নদীতে পানির উচ্চতা ৭৩১ সেন্টিমিটারে পৌঁছেছে। গত ১০০ বছরের মধ্যে আমুর […]
পুলিশ দম্পতি খুনের ৩০ পৃষ্ঠা জবানি,এমব্রয়ডারি শিখছে ঐশী রহমান:
দেশের খবর: পুলিশ দম্পতির নির্মম খুনের বর্ণনা উঠে এসেছে তাদের মেয়ে ঐশী রহমানের জবানিতে। আদালতে রেকর্ড করা ৩০ পৃষ্ঠার জবানবন্দিতে খুনের ঘটনার আদ্যোপান্ত খুলে বলেছে সে। জানিয়েছে, পিতা-মাতাকে খুন করার আগে মাতাল ছিল সে। খুনের আগে হুইস্কি পান করেছিল। খুনের পর আশ্রয়ের খোঁজে কোথায় কোথায় ঘুরেছে তারও বর্ণনা দিয়েছে। জানিয়েছে, সন্ধ্যা থেকে খুনের পরিকল্পনা করলেও রাত […]
সালমান খানের নতুন প্রেমিকা!!!
ইউরোবিডি২৪নিউজঃ বলিউডের সফল অভিনেতা সালমান খানের নামটা আমরা সবাই জানি।তিনি এখন নতুন একটি প্রেমিকা জুটিয়েছেন। যার সাথে এই নতুন প্রেমের সম্পর্ক তিনি হচ্ছেন ডেইজি শাহ। “মেন্টাল” ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন বলিউডের উঠতি অভিনেত্রী ডেইজি শাহ। সহ-অভিনেত্রীদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবারই খবরের শিরোনাম হয়েছেন সালমান। এবারে তার নতুন প্রেমিকা হিসেবে শোনা যাচ্ছে […]
সাংবাদিক ধর্ষণের ঘটনায় ইতোমধ্যে গ্রেফতার এক, শনাক্ত করা গেছে অভিযুক্তদের
ইউরোবিডি২৪নিউজঃ ভারতের মুম্বাইয়ে নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, অভিযুক্ত বাকি চারজনকেও শনাক্ত করা হয়েছে। শুক্রবার বিকেলের দিকে অভিযুক্ত পাঁচজনকেই গ্রেফতার করার সংবাদ প্রকাশ করলেও সন্ধ্যা হতেই আগের তথ্য থেকে সরে আসে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সন্ধ্যায় রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, শুক্রবার সকালে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার […]
স্বামীর সাথে বয়সের পার্থক্য যখন অনেকটাই
ইউরোবিডি২৪নিউজঃ আমাদের সমাজে এটা খুব সাধারণ একটা ব্যাপার যে স্ত্রীর তুলনায় স্বামীর বয়স বেশী হতেই হবে। শুধু বেশী নয়, অনেকটাই বেশী। বিশেষ করে পারিবারিক ভাবে আয়োজিত বিয়ে গুলোতে বয়সের এই পার্থক্য বেশী পরিলক্ষিত হয়। ০৮ বছর, ১০ বছর, ১৫ বছরের বয়স পার্থক্য যেন কোনো ব্যাপারই না। আবার অনেক তরুণীই প্রেম করে বিয়ে করেন নিজের চাইতে বয়সে অনেকটা […]
বিদেশে ফ্ল্যাট বা এ্যাপার্টমেন্ট কেনা যাবে না-বাংলাদেশ ব্যাংক
দেশের খবর: বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশে কোন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা যাবে না। কিনলে মানি লন্ডারিং আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এর সতর্কতা জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় সংযুক্ত আরব আমিরাত (দুবাই) সহ পৃথিবীর বিভিন্ন দেশে এ্যাপার্টমেন্ট ক্রয়ের […]
মধ্যপ্রাচ্যে গোপন গোয়েন্দা কেন্দ্র পরিচালনা করছে ব্রিটেন: স্নোডেন
আন্তর্জাতিক: ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে গোপন গোয়েন্দা কেন্দ্র পরিচালনা করছে ব্রিটেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যে এ কথা উল্লেখ করা হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। ইন্ডিপেনডেন্টের রিপোর্টে বলা হয়েছে-আমেরিকা ও পশ্চিমা কোনো কোনো গোয়েন্দা সংস্থার জন্য মধ্যপ্রাচ্যের ওই কেন্দ্রের মাধ্যমে আড়িপাতার কাজে নিয়োজিত রয়েছে ব্রিটেন। এ গোয়েন্দা কেন্দ্রের মাধ্যমে ইমেইল, টেলিফোন […]
রাশিয়ার দূরপ্রাচ্যে বন্যার ফলে অঞ্চলের কৃষিক্ষেত্রের ক্ষতির পরিমাণ ২৪ কোটি ডলার
ইউরো সংবাদ: রাশিয়ার দূরপ্রাচ্যে বন্যার দরুণ অঞ্চলের কৃষিক্ষেত্রের ক্ষতির পরিমাণ, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ কোটি রুবল (২৪ কোটি ডলারের উপর), শুক্রবার জানানো হয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ে. ৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর জমিতে বোনা বীজ নষ্ট হয়েছে. প্রসঙ্গত, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আমুর নদীর জলের মান, যে নদীতে বন্যা আসায় অঞ্চলে বিপর্যয় দেখা দিয়েছে, আরও বাড়বে. আবহবিদদের […]

