এমপি রনির শাস্তি দাবি পটুয়াখালীর গলাচিপা আওয়ামী লীগের
দেশের খবর: এমপি গোলাম মাওলা রনি কর্তৃক ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক নির্যাতনের ঘটনায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ ঘটনায় এমপি রনির কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে নির্যাতিত সাংবাদিকসহ গোটা সাংবাদিক সমাজের কাছে দুঃখ ও ক্ষমা প্রার্থনা করেছেন। আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন, এমপি রনির ব্যক্তিগত আচরণের দায় […]
যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংককে ঘোষণা থেকে সরে আসার অনুরোধ রুশনারা আলীর
ইউরো সংবাদ: যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশে অর্থ পাঠানোর কাজে নিয়োজিত মানি ট্রান্সফার এজেন্সিগুলোর সঙ্গে ব্যাংকিং কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। এই উদ্যোগ থেকে বার্কলেজকে সরে আসার অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য রুশনারা আলী। গত সোমবার যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি নিবন্ধে রুশনারা আলী লিখেছেন, ‘আমাকে যাঁরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাঁদের […]
সালমান এফ রহমানের বিরুদ্ধে রনির মামলা
দেশের খবর: হত্যাচেষ্টার অভিযোগ এনে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেন্ডেন্টের অন্যতম মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছেন আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনি। আজ শনিবার রাতে শাহবাগ থানায় ওই মামলাটি দায়ের করা হয়। পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলায় সালমান এফ রহমান ছাড়া ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ মমিন ও ক্যামেরাম্যান […]
সাংবাদিক পেটালেন সাংসদ রনি, হত্যাচেষ্টার মামলা
দেশের খবর : রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় আওয়ামী লীগের সাংসদ গোলাম মাওলা রনির কার্যালয়। সেখানে অপেক্ষা করছিলেন বেসরকারি টেলিভিশন ইনডিপেন্ডেন্টের দুই সাংবাদিক। তাঁদের হাতে ছিল ক্যামেরা। এ সময় কার্যালয় থেকে বের হয়ে আসেন সাংসদ গোলাম মাওলা। এসেই তিনি সাংবাদিকদের দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘এখানে কেন?’ উত্তরে সাংবাদিকেরা জানান, ‘বসে আছি।’ সাংসদ পাল্টা প্রশ্ন করেন, ‘কেন?’ […]
“বিএনপির মহাসচিবের সাথে বেলজিয়াম বিএনপির সাক্ষাত”
আলম হোসেন:বেলজিয়াম:বাংলাদেশ জাতীয়তাবাদি দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফখরুল ইসলাম আলমগীরের সাথে যুক্তরাজ্যে সাক্ষাত করেছেন বেলজিয়াম বিএনপির সভাপতি সানোয়র আলী ছিদ্দিক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন বাবু এসময় উপস্তিত ছিলেন ইউকে বিএনপির সহযুববিষয়ক সম্পাদক যুবদলের সিনিয়র যুগ্নসম্পাদক ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের সদ্যস সচিব আফজাল হোসেন যুবদলনেতা আমিনুল ইসলাম জুনেদ. আফজাল হোসেন এসময় সিলেট জেলা বিএনপি র সভাপতি এম […]
বোরখা পরিহিত এক নারীর সাথে পুলিশের বর্বর আচরণের জন্য ফরাসি শহরে দাঙ্গা!!!
ইউরোবিডি২৪নিউজঃ গত শুক্রবার, প্যারিসের কাছাকাছি একটি শহরে ফরাসি পুলিশের একজন বোরখা পরিহিত মহিলাকে বাধা দেয়া এবং বোরখা পরার জন্য অভিযুক্ত করবার পর ঐ শহরে দাঙ্গার ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, ফরাসি পুলিশ বোরখা পরিহিত মহিলার পরিবারের সাথে হিংস্র আচরণ করে। অপরদিকে, পুলিশ জানায়, বোরখা পরিহিত মহিলাটির স্বামী একজন পুলিশ অফিসারকে আক্রমণ করেন। শনিবার, স্বরাষ্ট্রমন্ত্রী Manuel Valls […]
বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণ!
ইউরোবিডি২৪নিউজঃ চীনের বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার গ্রিনিচমান সময় ১০টা ৩০ মিনিটে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরন ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছে বলে জানা গেছে, অন্য কেউ আহত হবার ঘটনা জানা যায়নি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ নাম্বার টার্মিনালের প্রবেশদ্বারে হুইল চেয়ারে বসা এক ব্যক্তি এই বিস্ফোরণ ঘটান। ওই ব্যক্তি স্বয়ং […]
ইসলাম বিরোধী টুইট লিখে সমালোচনার ঝড় তুলেছেন Inna Shevchenko!
ইউরোবিডি২৪নিউজঃ অর্ধনগ্ন নারীবাদী দল “ফেমেন” এর প্রধান Inna Shevchenko তার টুইটার অ্যাকাউন্টে রমজান মাস ও ইসলাম বিরোধী টুইট লিখে একটি সমালোচনার ঝড় তুলেছেন। “ফেমেন” – এর দলনেতা Inna Shevchenko- মঙ্গলবার তার টুইটার অ্যাকাউন্টে এমন একটি ইসলামবিরোধী মন্তব্য লিখে অনলাইন বিতর্কের সূত্রপাত করেছেন। ৯ জুলাই প্রকাশিত এ টুইটে লেখা হয়, “What can be more stupid than […]
ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর পুত্র জালিয়াতির সন্দেহে অভিযুক্ত !
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী Laurent Fabius- এর পুত্র জালিয়াতি ও মানি লন্ডারিং এর অভিযোগে তদন্তের লক্ষ্যে পরিণত হয়েছেন। তদন্তটি প্রধানত Laurent Fabius- এর পুত্র Thomas Fabius এর ২০১২ সালে প্যারিসে সাত মিলিয়ন ইউরোর একটি অ্যাপার্টমেন্ট ক্রয় সম্পর্কিত। লেনদেনের ভিত্তিতে ফরাসি আর্থিক কর্তৃপক্ষের রিপোর্ট ছিল, Fabius Junior এর এই অতিরিক্ত অর্থের উৎস অস্পষ্ট। Thomas Fabius- এর […]
মুজাহিদের মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত
ইউরোবিডি২৪নিউজঃ একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ৩ সদস্যের ট্রাইব্যুনাল বুধবার দুপুর পৌণে একটায় দেশের শীর্ষ এ যুদ্ধাপরাধীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। মুজাহিদের বিরুদ্ধে আনা ৭টি অভিযোগের মধ্যে ৫টি প্রমাণিত হয়েছে এবং ২টি প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি বলে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। […]

