দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত
বিশ্বজুড়ে বাংলা: সাইফুল ইসলাম তালুকদার. ইউএই : দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের একজন শরিয়তপুর পালং উপজেলার বাশার মির্জার ছেলে মোহাম্মদ মোদ্দাসের (৪০) ও অন্যজন গাজীপুর কাপাসিয়া উপজেলার আবদুল আজিজের ছেলে এরশাদ সিকদার (৩৫)। একই ঘটনায় আহত ৬ বাংলাদেশির মধ্যে ধামরাইলের শামীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক ও রাজিব সরকার নামের অন্যজনের […]
ফ্রান্স আ.লীগের(কাশেম-মুজিব) কার্যকরী সভায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: সেলিম উদ্দীন: ফ্রান্স আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো: আবুল কাশেম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদসহ দলের সহ […]
জ্যামাইকায় ছিনতাইকারীর কবলে বাংলাদেশী
বিশ্বজুড়ে বাংলা: নিউইয়র্ক সিটির কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক বাংলাদেশী। দিন-দুপুরের এ ঘটনায় কমিউনিটিতে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। গত ১ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকাল বেলা পৌনে ১২টার দিকে মোহাম্মদ সেলিম রেজা নামের এক বাংলাদেশী ক্যাবী ছিনতাইকারীর কবলে পড়ে নগদ অর্থ সহ মোবাইল ফোন খুইয়েছেন। সিটির কুইন্স বরোর জ্যামাইকা এলাকায় এই ঘটনা ঘটে। খবর […]
ইউরোপের দশটি চোখ ধাঁধানো কনসার্ট হল
ফিলহার্মনি দ্য পারি, ফ্রান্স: এমন একটি কনসার্ট হলের আইডিয়া প্রথম এসেছিল নামকরা অর্কেস্ট্রা পরিচালক পিয়ের বুলে ও পুরস্কার বিজয়ী স্থপতি জঁ নুভেলের মাথায়৷ উদ্বোধন করা হয় ২০১৫ সালে৷ অ্যালুমিনিয়ামের সম্মুখভাগটি তিন লাখ চল্লিশ হাজার পাখি দিয়ে সাজানো, তাদের সাত ধরনের আকৃতি ও ধূসর থেকে কালো, এই চার ধরনের রঙ৷ দূর থেকে দেখলে মাছের আঁশের মতো […]
আর্থিক তদন্তের মুখে ড. ইউনূস ও তাঁর পরিবার
দেশের খবর: শান্তিতে নোবেল জয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস ও পরিবারের সদস্যদের আর্থিক বিষয়ে তদন্ত শুরু হয়েছে৷ তলব করা হয়েছে তাঁদের ব্যাংকের হিসাব৷ তবে ইউনূস ছাড়াও তলব করা হয়েছে আরো ১১ জনের ব্যাংক হিসাব৷ বাংলাদেশ ব্যাংক-এর ফাইন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং এনবিআর আলাদা আলাদাভাবে চিঠি দিয়ে তাঁদের ব্যাংক হিসাবের নানা তথ্য চেয়েছে৷ এনবিআর-এর […]
গৃহহীনদের শীত থেকে বাঁচাতে তৈরি হচ্ছে ‘ছোট ঘর’
ইউরো সংবাদ: জার্মানির কোলন শহরের এক বাসিন্দা তীব্র শীত থেকে গৃহহীনদের বাঁচাতে একটি উদ্যোগ নিয়েছেন৷ তাঁদের জন্য ছোট ছোট ঘর বানাচ্ছেন তিনি৷ ওদিকে কোলন শহর কর্তৃপক্ষও জানিয়েছে, কোলনে চলতি শীতে কাউকে রাস্তায় জমে থাকতে হবে না৷ বড়দিনের আগেই শীতটা বেশ জাঁকিয়ে বসেছে জার্মানিতে৷ তাপমাত্রা ক্রমশ পড়তির দিকে৷ এ রকম অবস্থায় জার্মানির রাস্তাঘাটে জীবন কাটানো তিনলাখের মতো […]
তুরস্কের ইস্তাম্বুলে আবারও হামলা, নিহত ২৯ এবং আহত ১৬৬।
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরে শনিবার সন্ধ্যার পর একটি বাস্কেটবল স্টেডিয়ামের পাশে পর পর দু’ টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২৭ জনই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া আহত হয়েছেন অন্তত ১৬৬ জন। অাহতদের মধ্যে অন্তত ২০ জন পুলিশ সদস্য রয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। হামলাকারীদের প্রাথমিক লক্ষ […]
২০১৭ সালের জাতীয় নির্বাচনে রিপাবলিকান দলের দলীয় প্রার্থী ফ্রঁসোয়া ফিলো।
ইউরোবিডি ডেস্ক :২০১৭ সালের জাতীয় নির্বাচনের জন্য রিপাবলিকান দলের দলীয় প্রার্থী নির্বাচনের ২য় ও চূড়ান্ত ধাপের ভোটে ২৭ নভেম্বর রবিবার ব্যাপক ব্যবধানে নির্বাচিত হয়েছেন ফ্রঁসোয়া ফিলো। প্রতিদ্বন্দ্বী আঁলা জোপে ফ্রঁসোয়া ফিলোকে স্বাগত জানিয়েছেন। আগামী বছর মে মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে রিপাবলিকানদের হয়ে লড়বেন ফ্রঁসো ফিলো।উল্লেখ্য, সারকোজির ২০০৭- ২০১২ শাসনামলে ফ্রঁসোয়া ফিলো প্রধান মন্ত্রী ছিলেন। এর আগে […]
ইরানে ট্রেন দুর্ঘটনা:নিহত ৪৫ ও আহত ১০৩, মন্ত্রীর পদত্যাগ দাবি; ৩ কর্মকর্তা আটক
আন্তর্জাতিক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশের একটি স্টেশনে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ৪৫ জন নিহত ও ১০৩ জন আহত হওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে আটক করা হয়েছে। (শুক্রবার) এ দুর্ঘটনা ঘটে। সেমনান প্রদেশের প্রসিকিউটর জেনারেল হায়দার আসিয়াবি শনিবার জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলীয় কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের প্রধান, ট্র্যাক কন্ট্রোল সেন্টারের প্রধান এবং ঘটনার সময় ওই কেন্দ্রে দায়িত্বপালনকারী কর্মকর্তাকে […]
চতুর্থ মেয়াদে ২০১৭ সালের নির্বাচনেও লড়বেন অ্যাঙ্গেলা মেরকেল
ইউরো সংবাদ: চতুর্থ মেয়াদের জন্য জার্মান চ্যান্সেলর পদে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন বর্তমান জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। আগামী ২০১৭ সালে দেশটির চ্যান্সেলর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। রোববার (২০ নভেম্বর) মেরকেলের দলের এক সিনিয়র নেতা নরবার্ট রোয়েটজেন গণমাধ্যমকে বিষয়টি জানান। ৬২ বছর বয়সী এই রাজনীতিক গত তিন মেয়াদে ১১ বছর থেকে দেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার দল […]

