নববর্ষ ১৪২৩ উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সাংস্কৃতিক অনুষ্ঠান
বিশ্বজুড়ে বাংলা, ওয়াশিংটন : বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস শনিবার সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিগত বছরের ব্যাথা আর গ্লানি ঝেড়ে ফেলে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী বাংলা নববর্ষকে বরন করেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং দূতাবাসের ডেপুটি মিশন প্রধান যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থান করায় ওয়াশিংটনে নিযুক্ত ইকোনকি মিনিষ্টার শাহাবউদ্দীন পাটয়ারি তাঁর […]
তুরস্ক আওয়ামী লীগের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: তুরস্কের ইস্তাম্বুল শহরে তুরস্ক আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাস গুপ্তের নির্দেশে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শামিম হক তুরস্ক আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসাবে জনাব এম এ ফারুক প্রিন্স এবং সাধারণ সম্পাদক হিসাবে হাজী আল আমিনের নাম ঘোষনা করেন। সর্ব ইউরোপীয়ান […]
বাংলাদেশ পূজা উদযাপন প্যারিস ফ্রান্স এর সাধারন সভা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: সকল অপশক্তিকে প্রতিহত করে আগামীতে বাংলাদেশ পূজা উদযাপন প্যারিস ফ্রান্স তার লক্ষে পৌছাবে বলে অভিমত জানিয়ে গত রোববার প্যারিসের লাকর্ণভে প্যারিস বুম্বে রেষ্টুরেন্টে আয়োজিত সাধারন সভায় এ অভিমত ব্যক্ত করেন বক্তারা । সংগঠনের সভাপতি রতিশ দেব জ্যোতিষের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদিকা সুমা দাসের পরিচালনায় এ সাধারণ সভায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা দিপঙ্কর রায় করুনা, […]
টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে বাংলা: মাঈনুল ইসলাম নাসিম : টোকিওর প্রশাসনিক প্রাণকেন্দ্রে বাংলাদেশী মুদ্রায় ৯০ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী মাসের শেষ সপ্তাহে জাপান সফরে এলে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচীর মধ্যে এটিও নির্ধারিত রয়েছে বলে জানিয়েছেন টোকিওতে বাংলাদেশ দূতাবাসে দায়িত্বরত রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। প্রসঙ্গত, জাপানী প্রধানমন্ত্রী শিনজো আ্যাবের আমন্ত্রণে […]
মানুষের নিরাপত্তা এখন লাশবাহী গাড়িতে: খালেদা
দেশের খবর: রাজধানীর কলাবাগানে মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাজ মান্নানসহ একাধিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, মানুষের নিরাপত্তা এখন লাশবাহী গাড়িতে। মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ পরিচালনায় জনগণের সমর্থন না থাকায় খুন-জখম টিকিয়ে রাখাকেই সরকার পরিত্রাণের পথ মনে করছে। খালেদা জিয়া বলেন, দেশে যেকোনো হত্যাকা-কে নিজেদের […]
মুস্তাফিজুর বিশ্বে নাম্বার ওয়ান: প্রধানমন্ত্রী
স্পোর্টস: ক্রিকেটার মুস্তাফিজুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘মুস্তাফিজ বিশ্বে নাম্বার ওয়ান।’ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভায় প্রধানমন্ত্রী মুস্তাফিজের প্রশংসা করেন। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান। মুস্তাফিজের খেলায় প্রধানন্ত্রীর প্রশংসা উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মুস্তাফিজ জাতীয় বীর। তিনি বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন। সম্মানিত […]
সারা দেশে চলছে জরুরি অবস্থা, ১০ জুন থেকে ফ্রান্সে ইউরো-২০১৬
স্পোর্টস: প্রায় পাঁচ মাস ধরে নতুন সন্ত্রাসী হামলার আতঙ্কের মাঝে বাস করছে ফ্রান্সের মানুষ৷ সারা দেশে চলছে জরুরি অবস্থা৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউরো ২০১৬ শেষ না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে৷ কে জিতবে এবারের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ? ফুটবল যাঁরা ভালোবাসেন, তাঁদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷ ইউরো ২০১৬ শুরু হতে আর যে বেশি দেরি নেই! […]
তুরস্কের সঙ্গে সম্পর্কোন্নয়নের সুযোগ নেই: রাশিয়া
ইউরো সংবাদ: রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রতি মস্কোকে উদ্দেশ করে আংকারা এমন কিছু শত্রুতামূলক কাজ করেছে যার কারণে শিগগিরি তুরস্ক ও রাশিয়ার মধ্যকার তিক্ত সম্পর্ক স্বাভাবিক হবে না। ২০১৫ সালের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনার সময় রুশ মন্ত্রণালয় এ ভবিষ্যদ্বাণী করল। রাশিয়ার বার্তা সংস্থা রিয়া নভোস্তি খবরটি দিয়েছে। রুশ মন্ত্রণালয় আরো বলেছে, “তুরস্কের নেতৃত্ব রুশ-বিরোধী এমন […]
৩০ বছরে ৫০০ কোটি মানুষ দৃষ্টিক্ষীণতার শিকার হবে: সমীক্ষা
হেল্থ ইস্যুজ: বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ প্রায় ৫০০ কোটি মানুষ আগামী ৩০ বছরের মধ্যে দৃষ্টিক্ষীণতার শিকার হবেন । ফলে এদের মধ্যে এক পঞ্চমাংশের অন্ধ হওয়ার আশংকা উল্লেখযোগ্য ভাবে বাড়বে। সাম্প্রতিক এক সমীক্ষায় এ ভয়াবহ তথ্য ওঠে এসেছে। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক ব্রায়েন হোল্ডেন ভিশন ইন্সটিটিউট এ সমীক্ষা চালিয়েছে। গবেষকরা বলছেন, দৃষ্টিক্ষীণতা বলতে দূরের জিনিস ভাল ভাবে দেখতে […]
অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেল ফ্রান্স
ইউরো সংবাদ: অস্ট্রেলিয়াকে ১২টি সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেয়েছে ফ্রান্স।৪,০০০ কোটি ডলারের লোভনীয় এ চুক্তি পাওয়ার জন্য বিজয়ী দেশটিকে জার্মানি ও জাপানকে হারাতে হয়েছে। সম্প্রতি, অস্ট্রেলিয়া সামরিক খাতে যে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার আওতায় এসব সাবমেরিন কিনবে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, ফ্রান্সের রাষ্ট্র নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠান ডিসিএনএস গ্রুপ জার্মানির টিকেএস কোম্পানিকে হারিয়ে সাবমেরিন […]

