রুশ যুদ্ধবিমান ভূপাতিত করল তুরস্ক
আন্তর্জাতিক: সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমানকে গুলি করে ভূপাতিত করেছে তুরস্ক। মঙ্গলবার আকাশসীমা লংঘন করায় বিমানটিকে ভূপাতিত করা হয়েছে বলে তুরস্কের এক কর্মকর্তা দাবি করেছেন। বিমানটি সিরিয়া ভূখণ্ডে লাটকিয়ার ইয়ামদি গ্রামের খুব নিচু দিয়ে উড়ে যাচ্ছিল। ১৯৫০-এর দশকের পর এই প্রথম ন্যাটোভুক্ত কোনো দেশের সশস্ত্র বাহিনী রাশিয়ান কিংবা সোভিয়েত সামরিক বিমান ভূপাতিত করল। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের […]
আইএসের সর্বশেষ হুমকিকে আমলেই নিচ্ছে না বাংলাদেশে সরকার
দেশের খবর: বাংলাদেশে নতুন করে সন্ত্রাসী হামলা চালানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)৷ সংগঠনটির অনলাইন ম্যাগাজিন ‘দাবিক’ এর সর্বশেষ সংস্করণে এ দাবি করা হয়েছে৷ আইএসের ম্যাগাজিনের নিবন্ধ নিয়ে ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের মতো দেশে আইএস তাদের কৌশলগত অবস্থান বাড়ানোর চেষ্টা করছে৷ ম্যাগাজিনে বাংলাদেশ বিষয়ে দীর্ঘ […]
বোমার হুমকিতে কানাডায় অবতরণ করল টার্কিশ এয়ারলাইন্সের বিমান
আন্তর্জাতিক: বোমা পেতে রাখার হুমকির কারণে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান নির্ধারিত গতিপথ পরিবর্তন করে কানাডায় জরুরি অবতরণ করেছে। কানাডার পুলিশ জানিয়েছে, ২৫৬ আরোহীবাহী বিমানটি (রোববার) সকালে হ্যালিফ্যাক্স স্ট্যানফিল্ড আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। নিউ ইয়র্ক থেকে তুরস্কের সবচেয়ে জনবহুল শহর ইস্তাম্বুলে যাওয়ার পথে বিমানটিকে জানানো হয় এতে বোমা পেতে রাখা হয়েছে। […]
শেষ বলে নাটকীয় জয় পেল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস
স্পোর্টস: নির্ধারিত ওভারের শেষ বলে নাটকীয় জয় পেল তামিম ইকবালের চিটাগাং ভাইকিংস। জয়ের বন্দরে এসেও তরী ভিড়াতে পারেনি মুশফিকের সিলেট সুপারস্টার্স। শেষ ওভারে প্রয়োজন ছিলো ৯ রানের। মোহাম্মদ আমিরের বুদ্ধিদীপ্ত বোলিং। শেষ বলে তাই জয়ের জন্য সিলেট সুপারস্টার্সের প্রয়োজন রইল ৩ রানের। আমিরের শেষ বলটিকে আর জয়ের রানের রূপান্তর করতে পারলেন না সিলেটের অধিনায়ক মুশফিকুর রহিম। […]
সাকা চৌধুরী ও মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর – সোমবার জামায়াতের হরতাল
দেশের খবর: দিনভর নাটকীয়তা শেষে মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের। ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাত ১২ টা ৫৫ মিনিটে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদন্ড কার্যকর হয়। বুধবার যখন আপিল বিভাগ তাদের রিভিউ আবেদন খারিজ করে দেয় তখনই নিশ্চিত হয়ে […]
শহীদুল আলম মানিকের ২য় মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির অন্যতম নেতা একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের আহবায়ক, ফ্রান্স উবারভিলিয়ে বংলাদেশী জামে মসজিদ কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের অন্যতম উপদেষ্টা,আয়েবার সহ সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক,রাজনীতিবিদ,শহীদুল আলম মানিকের ২য় মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে ২০ নভেম্বর শুক্রবার এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। […]
মালিতে হোটেল রেডিসনে জঙ্গি হামলা , অন্তত ২২ জন নিহত
আন্তর্জাতিক: প্যারিস হামলার এক সপ্তাহ পর আফ্রিকার মালির রাজধানী বামাকোতে শুক্রবার সকাল ৭ টায় বিলাস বহুল হোটেল রেডিসনে জঙ্গি হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ২২ জন নিহত ও বেশ কিছু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে মালির নিরাপত্বা কর্তৃপক্ষ। অন্য দিকে জাতি সংঘের শান্তি রক্ষী মিশন থেকে জানানো হয়েছে , তারা এই পর্যন্ত অন্তত ২৭ জনের […]
কনসার্ট দিয়ে শুক্রবার বিপিএলের উদ্বোধন
দেশের খবর: পত্রিকায় কয়েক দিন ধরেই ছাপা হচ্ছে চটকদার বিজ্ঞাপন। বিপিএলের উদ্বোধনী কনসার্ট মাতাবেন বাংলাদেশ-ভারতের জনপ্রিয় শিল্পীরা। বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে থাকবেন জ্যাকুলিন ফার্নান্দেজ ও কে কে। থাকবেন বাংলাদেশের শিল্পীরাও। কিন্তু আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এই তারার মেলা মাঠে থেকে উপভোগ করতে পারবেন খুব কমসংখ্যক সাধারণ দর্শকই। কাল উদ্বোধনী কনসার্টের স্পনসর ঘোষণার সংবাদ সম্মেলনে বিসিবি […]
আইএসের বিরুদ্ধে জাতিসংঘে ফ্রান্সের রেজোলিউশন
আন্তর্জাতিক: ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াই এ বিশ্ব নেতৃত্বের সমর্থন চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে খসড়া রেজোলিউশন পেশ করেছে ফ্রান্স। বলা হচ্ছে, একটি শক্তিশালী আন্তর্জাতিক জনমত গড়ে তোলার ক্ষেত্রে এটি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁল্যাদ্যের কৌশলের একটি অংশ। এদিকে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সামরিক সহযোগিতা দেবার আহ্বান জানিয়ে পৃথক আরেকটি প্রস্তাব পেশ করেছে রাশিয়া। ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস বলেছেন, […]
ইতালির টিভিকে দেয়া সাক্ষাৎকারে আসাদ যা বললেন
আন্তর্জাতিক: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ আশ্বাস দিয়ে বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্টির জন্য এখন আর সিরিয়ায় অনুকূল পরিবেশ নেই। ইতালির টেলিভিশন চ্যানেল রাই উনো-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট আসাদ বলেন, “আমি আপনাকে বলতে পারি যে, সিরিয়ার ভেতরে দায়েশ সৃষ্টির জন্য প্রাকৃতিক ও সামাজিক কোনো অনুকূল পরিবেশ নেই। এটি খুবই […]

