Category: 1stpage
সিরিয়া উপকুলের কাছে আরো ৪ যুদ্ধজাহাজ পাঠাচ্ছে রাশিয়া
ইউরো সংবাদ: রাশিয়ার নৌবাহিনী পূর্ব ভূমধ্যসাগরে সিরিয়া উপকুলের কাছে আরো চারটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন এ আরব দেশটির বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে তখন এ সব জাহাজ সেখানে পাঠানো হলো। এদিকে, তৃতীয় আরেকটি রুশ ল্যান্ডিং শিপ ‘বিশেষ কার্গো’ নেয়ার জন্য কৃষ্ণ সাগরের নভোরোসিস্ক বন্দরে স্বল্প সময়ের জন্য থেমেছে বলে এ প্রতিবেদনে উল্লেখ করা হলেও এ […]
‘সিরিয়া ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের নাটকীয় মোড়’
ইউরো সংবাদ: সিরিয়ার চলমান ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ২৭ জাতির এ সংস্থা আমেরিকার সঙ্গে সুর মিলিয়ে এখন বলছে- সিরিয়ায় রাসায়নিক হামলার জন্য বাশার আল-আসাদের সরকারই দায়ী। লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের বৈঠক শেষে জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোন সিরিয়া সরকারকে দায়ী করেন। তবে, তিনি জাতিসংঘের তদন্ত প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত সামরিক হামলা […]
মার্কিন রাষ্ট্রপতি কংগ্রেসের অনুমতি ছাড়া সিরিয়ার উপরে আঘাত হানবেন কি?
আন্তর্জাতিক: সেন্ট পিটার্সবার্গে জি-২০ দেশের শীর্ষ সম্মেলনের নেপথ্যে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পরে এক সাংবাদিক সম্মেলনে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা সাংবাদিক সম্মেলনে লেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গেছেন যে, যদি মার্কিন কংগ্রেস তাঁর সিরিয়ার বিরুদ্ধে কাজকর্মকে সমর্থন না করে, তবে তিনি কি করবেন? ওবামা বিশেষ করে উল্লেখ করেছেন যে, তিনি রাশিয়া বা চিনের সঙ্গে […]
সিরিয়ায় মার্কিন সামরিক হামলার প্রস্তাবের সাথে জার্মানির একাত্বতা ঘোষণা
ইউরো সংবাদ: সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করায় দেশটির প্রেসিডেন্ট বাশার আসাদকে দায়ি করেছে জি-২০ ভুক্ত ১১টি দেশ। সিরিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা প্রস্তাবে স্বাক্ষরকারী ১২তম দেশ হিসেবে যুক্ত হয়েছে জার্মানি। জার্মানির পরারাষ্ট্রমন্ত্রী গিদো ভেসতেরভালের বরাত দিয়ে শনিবার বার্তাসংস্থা ফ্রান্স প্রেস এ খবর জানিয়েছে । মার্কিন পররাষ্ট্রমন্ত্রনালয় থেকে শুক্রবার প্রকাশিত নথিপত্রে ১১টি দেশ সিরিয়ায় সামরিক হামলার […]
জার্মান নির্বাচন ২০১৩: সকল দলের শীর্ষ প্রার্থীরা
ইউরো সংবাদ: জার্মানির সংসদীয় নির্বাচনের আর বেশি বাকি নেই৷ ফলে বিভিন্ন দলের শীর্ষ নেতারা এখন শুধু তাদের ভালো দিকটাই সবাইকে দেখানোর চেষ্টা করছেন৷ তবে প্রার্থীদের কিছু অজানা দিকও রয়েছে৷ চ্যান্সেলর কে হবেন? জার্মানির সবচেয়ে বড় দল দুটি হচ্ছে খ্রিষ্টীয় গণতন্ত্রী (সিডিইউ) এবং সামাজিক গণতন্ত্রী (এসপিডি)৷ স্বাভাবিকভাবেই সেপ্টেম্বরের নির্বাচনে এই দু’টি দলের চ্যান্সেলর পদপ্রার্থী থেকে কোনো একজন […]
সিরিয়ায় হামলার পক্ষে বিশ্বের সমর্থন না পেয়ে হতাশ ওবামা
আন্তর্জাতিক: রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত দুই দিনের জি-২০ সম্মেলনে সিরিয়ায় হামলার পক্ষে টেনেটুনে ১০টি দেশের সমর্থন পাওয়ার পর হতাশ আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্যদের দ্বারস্থ হয়েছেন। ব্যয়বহুল একাধিক যুদ্ধে ক্লান্ত আমেরিকায় এখন যুদ্ধবিরোধী মনোভাব খুব জোরালো। প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সিরিয়ায় অভিযান নিয়ে খোদ তার দলের আইনপ্রণেতারাও একমত নন। বলা যায়, […]
অলিম্পিক ২০২০ হবে টোকিওতে
আন্তর্জাতিক: ২০২০ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস হবে জাপানের রাজধানী টোকিওতে। শনিবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে ভোটাভুটিতে জিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরের আয়োজক হওয়ার অধিকার লাভ করে টোকিও। হেরে যায় তুরস্কের ইস্তাম্বুল এবং স্পেনের মাদ্রিদ।২০২০ অলিম্পিকের আয়োজক বেছে নিতে ভোটাভুটিতে যেতে হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে। চূড়ান্ত রাউন্ডে তুরস্কের ইস্তাম্বুলকে ৬০-৩৬ ভোটে হারায় টোকিও। প্রথম রাউন্ডের […]
সিরিয়া অভিযানে জাতিসংঘের পরোয়া করবে না যুক্তরাষ্ট্র
ইউরোবিডি২৪নিউজঃ সিরিয়া কথিত রাসায়নিক হামলার জন্য সরকারকে দায়ী করে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে হামলার পরিকল্পনায় এখন আর জাতিসংঘের অনুমোদন চাইবে না যুক্তরাষ্ট্র। এদিকে যে কোন ধরনের সামরিক অভিযান সিরিয়ায় সামপ্রদায়িক সহিংসতা মারাত্মক আকারে ছড়িয়ে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেছেন সিরিয়াতে কোন ধরনের অভিযান চালাতে হলে সেটা জাতিসংঘের অনুমোদন […]
মমর কথার প্রতিবাদ করলেন অভিনেত্রী মীম
ইউরোবিডি২৪নিউজঃ সম্প্রতি জাকিয়া বারী মম, বিদ্যা সিনহা মীমসহ একাধিক তারকার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন। আর সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই বিদ্যা সিনহা মীম দেশের একটি দৈনিক পত্রিকায় মমর মন্তব্যের বিরুদ্ধে মুখ খুলেছেন। মীম বললেন, ‘আসলে মম আমার বিরুদ্ধে, শুধু আমার বিরুদ্ধেই নয় আরও অনেকের বিরুদ্ধেই বলেছে। কেন এবং কোথা থেকে এসব কথা পেল আমি ভাবতেই পারি না। […]
বিচার পেলনা ফেলানী; আসামী বেকসুর খালাস
ইউরোবিডি২৪নিউজঃ কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে নিহত হতভাগ্য বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনের খুনিকে বেকসুর খালাস দিয়েছে ভারতের একটি আদালত। বিএসএফের বিশেষ আদালতে বিচারের নামে প্রহসনের পর বৃহস্পতিবার রাতে ঘোষিত রায়ে অভিযুক্ত বিএসএফের হাবিলদার অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পর অবিশ্বাস্য দ্র্রুততায় সে মুক্তি পেয়েছে। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে ১৫ […]
