Category: 1stpage
একাধিক রেকর্ড গড়ল ‘চেন্নাই এক্সপ্রেস’
বিনোদন: মুক্তির আগে থেকেই শাহরুখ-দীপিকার ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ব্যাপক আলোচনায় ছিল। আর মুক্তির পর শাহরুখ তার পূর্বের সকল ছবির রেকর্ড ভেঙে ফেলেছেন। শুধু নিজের রেকর্ডই নয়, বলিউডেরও প্রায় সব রেকর্ড এরইমধ্যে ভেঙেছেন শাহরুখ। প্রথম দিনের আয়, প্রথম সপ্তাহের আয়, দ্রুততম ১০০ কোটি আয় ইত্যাদি। এবার শুধু একটা রেকর্ড ভাঙা বাকি রয়েছে, তা হলো ‘থ্রি ইডিয়টস’-এর বক্স […]
ইসরাইলি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জার্মানির সুপার মার্কেটগুলো
ইউরো সংবাদ: জার্মানির বড় বড় চেইন সুপার মার্কেটগুলো ইহুদিবাদী ইসরাইলের তৈরি পণ্য বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। হল্যান্ডের একটি দৈনিকের উদ্ধৃতি দিয়ে কুদস বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানির অন্যতম একটি ব্যস্ততম ও বৃহত শপিং সেন্টার এরই মধ্যে ইসরাইলের তৈরি পণ্য বর্জনের কাজ শুরু করেছে। বিখ্যাত’আলদি’ চেইন সুপার মার্কেট পরিচালনা কমিটির পক্ষ থেকেও বলা হয়েছে, আমেরিকা, অষ্ট্রেলিয়াসহ বিশ্বের ১৬টি দেশে […]
আঙ্গেলা ম্যার্কেল, এক সফল চ্যান্সেলর ও রাজনীতিবিদ
ইউরো সংবাদ: রঙিন জ্যাকেটের আড়ালে এক সংযত মানুষ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ খুব একটা দেখা যায় না তাঁর মধ্যে৷ বিশ্বের শক্তিশালী এক দেশের কর্ণধার এই নারীকে ‘রাজনীতিক-তারকা’ বলা হয়৷ সহস্রাব্দের শুরু থেকেই দেখা দেয় বিশ্বব্যাপী সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক জগতে অস্থিরতা৷ সন্ত্রাস, অর্থনৈতিক মন্দা ও ইউরো সংকটের ঢেউ জার্মানদেরও ব্যতিব্যস্ত করে তোলে৷ হয়তো বা এ […]
গরমের হাত থেকে বাঁচতে শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট
তথ্যপ্রযুক্তি: গরমের হাত থেকে বাঁচতে জ্যাকেট পরা, ভাবাই যায় না৷ কিন্তু গরমে শরীরকে ঠান্ডা রাখবে এমন এক জ্যাকেট আবিষ্কার করেছেন এক জার্মান প্রকৌশলী৷ ভিলহেল্ম স্টর্ক, জার্মানির কার্লসরুয়ে ইনস্টিটিউট অফ টেকনোলজি কেআইটি-এর একজন প্রকৌশলী৷ গরমের দিনে এবং প্রচণ্ড শারীরিক পরিশ্রমের পর শরীরকে শীতল রাখার জন্য এক অভিনব জ্যাকেট আবিষ্কার করেছেন, যার ওজন মাত্র ২০০ গ্রাম৷ নাম ক্লিমাজ্যাক৷ […]
সার্কে দ্বিতীয় সর্বোচ্চ রিজার্ভ বাংলাদেশের
দেশের খবর: দেশের ইতিহাসে প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চিতি ১৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। গভর্নর আতিউর রহমান বলেন, মূলত রেমিটেন্স ও রপ্তানি আয়ে দুই অঙ্কের প্রবৃদ্ধি এবং খাদ্য আমদানি কমে আসায় বিদেশি মুদ্রার রিজার্ভ এই অবস্থানে পৌঁছেছে। মঙ্গলবার দিন শেষে বাংলাদেশ […]
বৃটেনের নির্বাচনে মোড় ঘোরাবে এশীয়রা
ইউরো সংবাদ: এশীয় ও কৃষ্ণাঙ্গ ভোটাররা বৃটেনে ২০১৫ সালে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবেন। তাদের ভোটেই মোড় ঘুরে যেতে পারে। নির্বাচনে অংশ নেয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভাগ্যের চাকা ঘুরবে এশীয়দের ইচ্ছায়। এশীয় ও কৃষ্ণাঙ্গদের ইচ্ছার প্রতিফলনে নির্বাচনে সংযোজিত হবে নতুন মাত্রা। সমপ্রতি এক জরিপে এ তথ্য উঠে এসেছে। অপারেশন ব্ল্যাক ভোট (ওবিভি) নামে একটি ক্রস-পার্টি সংগঠন […]
নিয়ম রক্ষার ঈদ, আনন্দের ছোয়া লাগেনি- ইলিয়াস সহধর্মিনী লুনা
দেশের খবর: ছালেহ আহমদ শান্ত, বিশ্বনাথ: ঈদ খুশির বা আনন্দের এই কথা কারো অজানা নয়। সকল দুঃখ-কষ্ট, ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে সবাই মেতে উঠে যে যার মতো করে। ঈদের আনন্দে মাতোয়ারা থাকে উৎসবপ্রেমী গোটা দেশবাসী। কিন্তু আনন্দময় এই ঈদের ছোয়া লাগেনি বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ এম.ইলিয়াস আলীর পরিবারে। নিরানন্দ ঈদ পালন ইলিয়াস পরিবারের। ইলিয়াস বিহীন […]
বাংলাদেশি বিজ্ঞানীর উদ্ভাবনে মুগ্ধ ওবামা
দেশের খবর: কৃষকের জন্য সহজে বহনযোগ্য ও স্বল্পমূল্যের গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র বা ‘অ্যাপ্লিকেটর’ উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন কৃষি প্রকৌশলী ড. আবদুল ওহাব৷ তাঁর যন্ত্র দেখে খুশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও৷ ‘ইন্টারন্যাশনাল ফার্টিলাইজার ডেভেলপমেন্ট সেন্টার’ বা আইএফডিসি’র বাংলাদেশ কার্যালয়ে কর্মরত ড. ওহাব বছর দেড়েক আগে যন্ত্রটি উদ্ভাবন করেন৷ গত জুন মাসে সেনেগালে একটি কৃষি […]
অধিকার সম্পাদকের আটকে ইইউ’র উদ্বেগ
দেশের খবর: মানবাধিকার সংগঠন অধিকারের সচিব আদিলুর রহমান খানকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার ঢাকায় অবস্থিত ইইউভুক্ত দেশগুলোর মিশন প্রধানদের সম্মতির ভিত্তিতে ডেলিগেশন থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, অধিকারের সচিব আদিলুর রহমান খানকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর গত শনিবার থেকে ইইউ মিশনগুলো পরিস্থিতির ওপর গভীর নজর রাখছে। এতে বলা হয়, […]
জামায়াত নিষিদ্ধ চেয়ে সুপ্রিম কোর্টে সরকারের আবেদন
দেশের খবর: মুক্তিযুদ্ধকালীন ভূমিকার জন্য জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে সরকার। গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি চেয়ে করা আপিলের সঙ্গেই জামায়াত নিষিদ্ধের এই আবেদন করা হয়েছে বলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান। সোমবার আপিল জমা দেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত এ দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কাজ করেছে। এটি একটি ঐতিহাসিক সত্য। […]
