Category: 1stpage
অনলাইনে জমজমাট ঈদের কেনাকাটা
দেশের খবর: ঈদের কেনাকাটা জমজমাট অনলাইনেও। ঈদকে সামনে রেখে অনেক পণ্য ক্রয় বিক্রয়ে জনপ্রিয় হয়ে উঠেছে অনলাইন মার্কেট। দিন দিন বাড়ছে এই বাজারের পরিধি। কয়েক বছর ধরে এতে যোগ হয়েছে নতুন মাত্রা। এখন ক্লিক করলেই কেনাকাটা করা যাচ্ছে অনলাইনে। এর মাধ্যমে মানুষ ক্রয়-বিক্রয় ও অর্থ পরিশোধের ব্যবস্থা এখন ঘরে বসেই করতে পারছেন অনায়াসেই। একই সঙ্গে অর্ডার […]
এ কোন তিন্নি! নেশাকেন্দ্রিক অন্ধকার জগতে
বিনোদন: শ্রাবস্তীর কারুকার্য শোভিত সেই তিন্নি আর এই তিন্নি! এ যেন রীতিমতো আকাশ-জমিনে কানাকানি। হায় শ্রাবস্তী! আহা তিন্নি!! এমন তো কথা ছিল না। তবুও কথা না রাখার দলে অনেক আগেই ফিরে গেছেন শ্রাবস্তী তিন্নি। গতকাল নিজের তোলা এই ছবিটি নিজেই প্রকাশ করেছেন ফেসবুকে। যে ছবিটি দেখে তিন্নির অগুনতি ভক্ত হতাশ হয়েছেন। বিস্ময় প্রকাশ করেছেন। বলেছেন, প্রিয় […]
হংকং সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা: দূরত্বই কাছে টানে
লাইফ স্টাইল: দূরত্ব প্রিয়জনের প্রতি মানসিক আকর্ষণ বাড়িয়ে দিতে পারে। কাছাকাছি অবস্থানকারী প্রেমিক যুগল বা দম্পতির সম্পর্কের যে গভীরতা থাকে, তা পরস্পর থেকে দূরে অবস্থানরত যুগলদের তুলনায় কম। জার্নাল অব কমিউনিকেশনসাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমনটিই দাবি করেছেন হংকংয়ের একদল গবেষক।হংকং সিটি বিশ্ববিদ্যালয়ের গবেষক ক্রিস্টাল জিয়াং ও তাঁর সহকর্মীরা যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ৬৩ জোড়া তরুণ-তরুণীর ওপর গবেষণা […]
এবার সুইজারল্যান্ডে ট্রেন দুর্ঘটনা; নিহত চালকের লাশ উদ্ধার
ইউরো সংবাদ: ইউরোপজুড়ে একের পর এক রেল এবং সড়ক দুর্ঘটনা ঘটেই চলেছে। গত কয়েকদিনে স্পেন এবং ইতালিতে ভয়াবহ দুর্ঘটনার পর আজ (মঙ্গলবার) দুর্ঘটনার কবলে পড়েছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের রাজধানী বার্ন থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন চালক। এছাড়া, আহত হয়েছে ৩৫ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সুইজারল্যান্ডের পুলিশ কর্তৃপক্ষ এ […]
‘আমার ছেলে নিজের দেশকে ভালবাসে’: স্নোডেনের বাবা
আমেরিকার গোপন নজরদারির তথ্য ফাঁসকারী ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের বাবা লন স্নোডেন নিশ্চত করে বলেছেন, তাঁর ছেলে নিজের মাতৃভূমিকে ভালবাসা। তিনি বলেন, স্নোডেন নিজের দেশকে ভালবাসে। আমি আমার ছেলেকে চিনি এবং আমি জানি ও আমেরিকাকে ভালবাসে। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’কে দেওয়া সাক্ষাতকারে স্নোডেনের বাবা এসব কথা বলেন। লন স্নোডেন আরো বলেন, আমার ছেলে বিশ্বাস করতো যে, মার্কিনীদের […]
ইউরোপের যা কিছু নজর কাড়ে
গণতন্ত্র, দ্য ভিঞ্চি, ডন কিখোটে ইউরোপীয়দের মধ্যে যোগসূত্র কি? এই মহাদেশের সেরা শিল্পী কে? কোন দেশের রান্নার সবচেয়ে সেরা? জার্মানির গ্যোটে ইন্সটিটিউট তাদের ‘ইউরোপ লিস্ট’ তৈরির ক্ষেত্রে এই প্রশ্নগুলো বেছে নিয়েছে৷ ৩০টি দেশের এবং ২৪টি ভাষার ২২ হাজার মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন৷ অনলাইন সমীক্ষায় সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে: গণতন্ত্র, ডন কিখোটে এবং দ্য ভিঞ্চি৷ […]
ইউরো এলাকায় আবার আশার আলো
ইউরো সংবাদ: অর্থনৈতিক সংকটে জর্জরিত ইউরো এলাকায় জুলাই মাসে সামগ্রিকভাবে কিছুটা উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ তবে এর অন্যতম প্রধান কারণ জার্মানির একক সাফল্য৷ গ্রিস ও স্পেন থেকেও কিছু ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছে৷ জুলাই মাসে ইউরো এলাকার বেসরকারি ক্ষেত্রে বেশ উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে৷ এমনকি মন্দা কেটে যাবে বলে আশা করছেন অনেকে৷ সামান্য হলেও বেকারত্বের হার কিছুটা […]
স্নোডেনের উপর অত্যাচার এবং মৃত্যুদন্ড না দেয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক: আমেরিকা গ্যারান্টি দিচ্ছে, যে এডওয়ার্ড স্নোডেনের উপর অত্যাচার করা হবে না এবং তাকে মৃত্যুদন্ড দেওয়া হবে না. রাশিয়ার শীর্ষনেতৃবৃন্দের ঠিকানায় পাঠানো এক বার্তায় আমেরিকার এ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার প্রতিশ্রুতি দিয়েছেন.এই. মার্কিন যুক্তরাষ্ট্র স্নোডেনেকে হস্তান্তর করার দাবীতে নাছোড়বান্দা. যেহেতু রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এক্সট্রাডিশনের বিষয়ে কোনো দ্বিপাক্ষিক চুক্তি নেই, তাই মার্কিন যুক্তরাষ্ট্র কেবল আন্তর্জাতিক […]
জার্মানিতে স্নোডেন পেলেন ‘হুইসেলব্লোয়ার প্রাইজ’
ইউরো সংবাদ : সাম্প্রতিক সময়ের আলোচিত চরিত্র সাবেক মার্কিন গোয়েন্দা এডোয়ার্ড স্নোডেন৷ তাঁকে ‘হুইসেলব্লোয়ার প্রাইজ’ দিয়েছে জার্মানির ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ও আরো দুটি সংগঠন৷ এই প্রথমবারের মতো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই কোনো অ্যাওয়ার্ড দেয়ার সঙ্গে জড়িত হলো৷ অন্য দুটি সংগঠন হলো ফেডারেশন অফ জার্মান সায়েন্টিস্ট (ভিডিডাব্লিউ) এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ল’ইয়ার্স এগেইনস্ট নিউক্লিয়ার আর্মস৷ টিআই তাদের ওয়েবসাইটে […]
এমপি রনির ঈদ কাটবে জেলে,শুনানি ১৩ আগস্ট
দেশের খবর: ইনডিপেনডেন্ট টেলিভিশনের দুই সাংবাদিককে মারধর করে গুরুতর জখম ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা সরকারদলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি ঈদের আগে মুক্তি পাচ্ছেন না। ঢাকা মহানগর দায়রা আদালতে তাঁর পক্ষে জামিনের আবেদন করা হলে শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করায় এটা নিশ্চিত হওয়া গেছে। গতকাল রবিবার আইনজীবী কবির […]
