Category: 1stpage
গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র চালুর নির্দেশ
ইউরো সংবাদ: গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন সম্প্রচার কেন্দ্র ইআরটি আবার চালু করার নির্দেশ দিয়েছেন আদালত। দেশটির শীর্ষ প্রশাসনিক আদালত কাউন্সিল অব স্টেট গত সোমবার বলেন, নতুন আরেকটি গণমাধ্যম প্রতিষ্ঠান চালুর আগ পর্যন্ত ইআরটি চালু রাখতে হবে। গ্রিসের সরকার ব্যয় সংকোচন উদ্যোগের অংশ হিসেবে ছয় দিন আগে ইআরটিকে আকস্মিকভাবে বন্ধ ঘোষণা করে। এতে প্রায় দুই হাজার ৭০০ কর্মী […]
G20 সদস্যদের ওপর ব্রিটেনের নজরদারির তথ্য ফাঁস করলেন স্নোডেন
ইউরোবিডি২৪নিউজঃ ব্রিটেনের “গার্ডিয়ান” পত্রিকায় সোমবারের একটি রিপোর্টে প্রকাশিত হয়, সাবেক সিআইএ কর্মচারী এডওয়ার্ড স্নোডেন ফাঁস করেছেন যে, ব্রিটেন G20 এর সদস্য দেশের প্রতিনিধিদের গোপন নজরদারিতে রেখেছিল। এই দেশগুলোর মধ্যে তুরস্ক ও দক্ষিণ আফ্রিকাও বিদ্যমান। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার সোমবারের রিপোর্ট অনুযায়ী, মার্কিন সাবেক গুপ্তচর এডওয়ার্ড স্নোডেনের দেয়া ডকুমেন্টসে দেখা যায়, ২০০৯ সালে লন্ডনে একটি সভা অনুষ্ঠিত […]
ফরাসি উপনির্বাচনে সমাজবাদীদের লজ্জায় ফেলে বিজয়ী হল চরম ডানপন্থীরা
ইউরোবিডি২৪নিউজঃ চরম ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট, কলঙ্কিত প্রাক্তন বাজেট মন্ত্রী Jerome Cahuzac-কে প্রতিস্থাপনের জন্য একটি সংসদীয় নির্বাচনে দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছে। তাদের এ বিজয় প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলাদের সমাজতান্ত্রিক সরকারের জন্য খুবই বিব্রতকর। ফ্রান্সের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল, অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত সাবেক বাজেট মন্ত্রী Jerome Cahuzac-কে প্রতিস্থাপনের নির্বাচনে রবিবার একটি অপমানজনক পরাজয় লাভ করেন। সমাজতান্ত্রিক বার্নার্ড বেরেল […]
Depardieu একটি আলজেরিয়ান পাসপোর্ট চান!
ইউরোবিডি২৪নিউজঃ আবারও সংবাদের শিরোনাম হতে দীর্ঘ সময় নিলেন না ফরাসি অভিনেতা Gerard Depardieu। এবার তিনি আলোচিত হলেন তার আলজেরিয়ান পাসপোর্ট পাবার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তিনি তার ক্রমবর্ধমান পাসপোর্ট এর তালিকায় একটি আলজেরিয়ান পাসপোর্ট যোগ করার প্রত্যাশা করছেন। রাশিয়ান জাতীয়তা গ্রহণ, এবং বেলজিয়ান নাগরিকত্বের জন্য অনুরোধ করার পর, Depardieu সাপ্তাহিক journal du dimanche কে জানান, তিনি মোট […]
সাবেক ব্যাংকার ফাঁস করলেন সুইস ব্যাংকের ১৫ জন প্রভাবশালী ফরাসির নাম
ইউরোবিডি২৪নিউজঃ সাবেক ফরাসি মন্ত্রীদের দ্বারা ট্যাক্স ফাঁকির কেলেঙ্কারি বৃদ্ধি পাওয়ার পর, একজন সাবেক সুইস ব্যাংকার Pierre Condamin-Gerbier, ফরাসি সাপ্তাহিক weekly Le Journal du Dimanche– কে জানালেন, তিনি এখনও এমন অন্তত ১৫ জনের ফরাসি ব্যাক্তির নাম জানেন, যাদের সুইজারল্যান্ডে আগে ব্যাংক অ্যাকাউন্ট ছিল বা এখনো আছে। Pierre Condamin-Gerbier পত্রিকাটিকে জানান, এই ১৫ জন ব্যাক্তি খুবই নামকরা। […]
যুক্তরাজ্যভিত্তিক টেসকো বাংলাদেশের ১৫টি গার্মেন্টসে অর্ডার বন্ধ করল
ইউরো সংবাদ: বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা পোশাক বিক্রেতা টেসকো বাংলাদেশের একটি কারখানায় পোশাকের জন্য ফরমায়েশ দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ওই কারখানার শ্রমিকদের অনিরাপদ ভবনে ও পরিবেশে কাজ করতে বাধ্য করার জবাব হিসেবে টেসকো এ পদক্ষেপ নিয়েছে। সাভারের রানা প্লাজা ধসে এক হাজার ১২৯ জন শ্রমিক নিহত হওয়ার পর যুক্তরাজ্যভিত্তিক সুপার মার্কেট চেইন টেসকো বাংলাদেশের কয়েকটি কারখানা […]
মিস আমেরিকা প্রতিযোগিতায় বাংলাদেশি পারমিতা মিত্র
বিশ্বজুড়ে বাংলা: এবারের মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী পারমিতা মিত্র। রোববার স্থানীয় সময় রাত সাড়ে আটটায় লাসভেগাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। মিস আমেরিকা প্রতিযোগিতার নানা পর্ব সরাসরি সম্প্রচার করবে মার্কিন এনবিসি টেলিভিশন। পারমিতাই প্রথম বাংলাদেশি অভিবাসী, যিনি মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। মিস আমেরিকা প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে পারমিতা জানিয়েছেন, […]
যুক্তরাজ্যে বাংলাদেশী আড়াই শ’ মানি ট্রান্সফার কোম্পানি বন্ধ হচ্ছে
ইউরো সংবাদ: ব্রিটেনের একটি ব্যাংকের সিদ্ধান্তের ফলে বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশী প্রায় আড়াই শ’ মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। অর্থ পাচারের অভিযোগ এনে ব্যাংকটি বলছে, প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ ব্রিটেন থেকে বাংলাদেশ আসলেও এর সমপরিমাণ রাজস্ব দেশটি পায় না। শুক্রবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান জনকণ্ঠকে […]
অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে তিউনিসিয়াতে ৩ নারীর কারাদণ্ড
ইউরোবিডি২৪নিউজঃ তিউনিসিয়াতে অর্ধনগ্ন প্রতিবাদের অভিযোগে দুইজন ফরাসি নারী ও একজন জার্মান মহিলাকে তিউনিসিয়ার একটি আদালত কারাদণ্ড দিয়েছে। গত ২৯শে মে ফিমেনের ওই ৩ নারী কর্মী এ বিতর্কিত প্রতিবাদে অংশ নেয়। ওই নারীদের ২ জন ফ্রান্স ও একজন জার্মানির নাগরিক। তাদের নাম জোসেফাইন, পলিন ও মার্গারিট বলে জানা গেছে। অপর এক ফিমেন কর্মী আমিনার পক্ষে সমর্থন জানাতে তারা এ ধরনের […]
তাকসিম স্কয়ার ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণ প্রকল্প স্থগিত ঘোষণা
ইউরো সংবাদ: তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান শুক্রবার ইস্তাম্বুলে পার্ক ধ্বংস করে বিপণিকেন্দ্র নির্মাণের বিতর্কিত প্রকল্প স্থগিত করার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীরা তাঁর এই পদক্ষেপকে ‘ইতিবাচক’ বলে স্বাগত জানিয়েছে। দুই সপ্তাহ আগে ইস্তাম্বুলের তাকসিম স্কয়ারের গেজি পার্ক ধ্বংস করে ওই বিপণিকেন্দ্র নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়। প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের বিরুদ্ধে […]
