Category: 1stpage
অসদাচরণের জন্য জনতার ধাওয়া খেলেন চিত্রনায়ক অমিত হাসান!
ইউরোবিডি২৪নিউজঃ অসদাচরণের জন্য বসুন্ধরা সিটি শপিংমলের সামনে জনতার ধাওয়া খেয়ে পালালেন বান্ধবীসহ চিত্রনায়ক অমিত হাসান। শুক্রবার সন্ধায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের এক কর্মকর্তার চার মাসের সন্তান তাহসিনের চিকিৎসার জন্য বসুন্ধরা সিটি শপিংমলের সামনে অর্থ সহায়তা চাইতে গেলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত কয়েকজন সাংবাদিকদের কটাক্ষ করেন অমিত। তখই জনতা তাকে ধাওয়া করে। সেসময় সঙ্গে থাকা বান্ধবীকে […]
নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত ভ্লাদিমির পুতিনকে
ইউরো সংবাদ: নোবেল শান্তি পুরস্কার প্রাপকদের প্রার্থী পদে ভ্লাদিমির পুতিনকে সুপারিশ করা হতে পারে. একগাদা রাশিয়ান ও বিদেশী প্রচার মাধ্যম এই সম্পর্কে রটনা ছড়িয়েছে. নোবেল কমিটি এই সংবাদ স্বীকার বা অস্বীকার না করে বলেছে, যে প্রার্থীদের নাম একান্তই গুপ্ত. নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য রাশিয়ার রাষ্ট্রপতির প্রার্থীপদ ইতিমধ্যেই নোবেল কমিটির কাছে পাঠানো হয়েছে. অন্তত সেই কথা […]
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশনে যুক্ত হলো সিরিয়া
আন্তর্জাতিক: রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ কনভেশনের পূর্ণ সদস্য হয়েছে সিরিয়া। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেছেন। জাফারি বলেন, রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তিতে সই করবে এ সংক্রান্ত একটি নির্দেশপত্রে ইতিমধ্যে সই করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ-আল-মোয়াল্লেমের স্বাক্ষরিত একটি ঘোষণাপত্র জাতিসংঘের মহাসচিব বান কি মুনের বরাবর পাঠানো হয়েছে। এদিকে […]
অভিবাসীর সন্তান: জার্মানিতে শিক্ষাক্ষেত্রেও বৈষম্য
ইউরো সংবাদ: একটি নতুন জরিপ থেকে সেই তথ্যই জানা গেছে: অভিবাসী শিশু-কিশোরদের প্রতি চারজনের মধ্যে একজন শিক্ষাক্ষেত্রে বৈষম্য বোধ করে৷ সহপাঠী, শিক্ষক-শিক্ষিকাদের ব্যবহারেও নাকি তা প্রকাশ পায়৷ আনিয়া আর্সলান-কেই ধরা যাক৷ তুর্কি অভিবাসীদের সন্তান আনিয়া কোলোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা করেছেন, পরে মিডিয়া কালচার নিয়ে ডক্টরেট করেছেন৷ জাতিতে তুর্কি হওয়ার দরুন যে তাঁর প্রতি বৈষম্য করা হচ্ছে, […]
জার্মানির নির্বাচনি পোস্টার:২২শে সেপ্টেম্বর জার্মান সংসদের নির্বাচন
ইউরো সংবাদ: পোস্টারে প্রতিদ্বন্দ্বীদের লড়াই জার্মানির সংসদীয় নির্বাচনের প্রচারাভিযান চালাতে রাস্তায় সারিবদ্ধভাবে বড় বড় পোস্টার লাগানো হয়েছে৷ পোস্টারের কথা এবং মোটিভ পেশাদারি বিজ্ঞাপনী সংস্থাগুলো খুবই সঠিকভাবে তুলে ধরেছে৷ সত্যিকার অর্থেই যাকে শিল্প বলা যায়৷ তবে জার্মানির নির্বাচনি পোস্টার কিন্তু সবসময় এরকম ছিলোনা৷ পোস্টার শিল্পের পুনরুজ্জীবন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়৷ ১৯৪০-এর দশকের শেষে ভালো […]
গণতন্ত্রের স্বার্থে গ্রহণযোগ্য নির্বাচন চায় বৃটেন
দেশের খবর: গণতন্ত্রের স্বার্থে বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রয়োজন বলে মনে করেন বৃটিশ এমপি রুশনারা আলী। তার মতে, রাজনৈতিক সঙ্কট নিরসন ও আসন্ন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দেশের জনগণ ও রাজনীতিবিদদের-ই এগিয়ে আসতে হবে। বুধবার ঢাকা সফরে আসা যুক্তরাজ্যের মূল ধারার ওই রাজনীতিক গতকাল এক সংবাদ সম্মেলনে এ মত […]
দিল্লীর ধর্ষিতা পেল সুবিচার; ধর্ষকদের ফাঁসি দিল আদালত
ইউরোবিডি২৪নিউজঃ দিল্লির চলন্ত বাসে মেডিকেল কলেজের ছাত্রীকে গণধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত চার আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছে দ্রুত বিচার আদালত।শুক্রবার ভারতের দ্রুত বিচার আদালত এই সাজার রায় ঘোষণা করে। গত ১০ সেপ্টেম্বর এই আদালত আসামি বিনয় শর্মা, অক্ষয় ঠাকুর, পবন গুপ্ত ও মুকেশ সিংকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে।বাকি পাঁচ জনের মধ্যে নাবালক অভিযুক্তকে তিন […]
ফেলানী হত্যা মামলা পুনর্বিচারের নির্দেশ
ইউরোবিডি২৪নিউজঃ ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, সীমান্তে বাংলাদেশের কিশোরী ফেলানি খাতুন হত্যা মামলার ‘রিভিশন ট্রায়াল’ বা পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিএসএফের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সীমান্তে কাঁটাতারের বেড়ার ওপর ফেলানি খাতুন হত্যাকান্ডের যে রায় বিএএসএফের বিভাগীয় আদালত দিয়েছে, সেই রায়ের সঙ্গে তারা একমত হতে পারছেন না। তাই অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে অবিলম্বে পুনর্বিচার […]
কিংবদন্তী অভিনেতা আনোয়ার হোসেন আর নেই!
ইউরোবিডি২৪নিউজঃ জনপ্রিয় অভিনেতা, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। স্কয়ার হাসপাতালের চিকিৎক ডা. মির্জা নাজিমুদ্দিন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। কিংবদন্তি ও জনপ্রিয় এই অভিনেতা অসুস্থতা নিয়ে গত ১৮ অগাস্ট হাসপাতালে ভর্তি হন। আনোয়ার হোসেন ১৯৩১ সালের ৬ নভেম্বর […]
সিরিয়ার বিদ্রোহীদের ক্ষোভ: “ওবামা আমাদের হতাশ করেছেন”
আন্তর্জাতিক: সিরিয়ার বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা বলেছেন, রুশ প্রস্তাবে সাড়া দিয়ে সিরিয়ার ওপর হামলা থেকে সরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের চরম হতাশ করেছেন। কূটনৈতিক উপায়ে সিরিয়ার আড়াই বছরের সহিংসতা বন্ধের রুশ প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট ওবামা মঙ্গলবার রাতে ঘোষণা করেছেন, আপাতত তিনি সিরিয়ায় হামলার নির্দেশ দিচ্ছেন না। এর প্রতিক্রিয়ায় সিরিয়ায় ততপর বিদ্রোহী গোষ্ঠীগুলো বুধবার তাদের […]
