Category: Scroll_Head_Line
বিএনপি জামাত কর্তৃক অবরোদ হরতাল ও মানুষ হত্যার প্রতিবাদে ইউকে ওয়েলস আওয়ামীলীগের সমাবেশ অনুষ্ঠিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: কার্ডিফ থেকে বদরুল মনসুর:: যুক্তরাজ্য আওয়ামীলীগ ওয়েলস শাখার উদ্যোগে ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে সাম্প্রতিক বাংলাদেশে বিএনপি-জামায়াত শিবির ইস্যুবিহীন আন্দোলনের নামে জালাও পোড়াও জঙ্গীবাদ নৈরাজ্য-অবরোধ হরতাল ও মানুষ হত্যার প্রতিবাদে ১৫ ফেব্রুয়ারী রোববার এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। যুক্তরাজ্য আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মকিস মনসুর আহমদের সভাপতিত্বে এবং […]
জোড়া হামলায় ‘জড়িত’ বন্দুকধারীকে গুলি করে হত্যা ডেনিশ পুলিশের
ইউরো সংবাদ: ডেনমার্কের পুলিশ গতকাল রোববার ভোরে গুলি করে সন্দেহভাজন এক বন্দুকধারীকে হত্যা করেছে। পুলিশের ধারণা, এই লোকটিই আগের দিন শনিবার রাজধানী কোপেনহেগেনে জোড়া হামলা চালিয়ে দুজনকে হত্যা করে। খবর এএফপি ও বিবিসির। ফ্রান্সের প্যারিসে বিতর্কিত রম্য পত্রিকা শার্লি এবদোর কার্যালয়ে দুই উগ্রপন্থী মুসলিম যুবকের হামলার এক মাসের মাথায় ইউরোপের আরেক রাজধানীতে হামলার ঘটনা ঘটল। […]
বার্কিং জনগনের আরো উন্নতি করে পরিবর্তন আনতে চাই–নির্বাচনী ক্যাম্পেইনে মিনা রহমান
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এস রহমান মামুন :: গত ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার লন্ডন এর বার্কিং ওয়াসি বেনকুইটর হলে ২০১৫ এর পার্লামেন্ট নির্বাচনের ক্যাম্পেইন এর অংশ হিসেবে বার্কিং আসনে নির্বাচন প্রার্থী মিনা রহমানের সমর্থনে অংশ নেন যুক্তরাজ্যের হোম সেক্রেটারী আর টি হোন থেরেসা মে (এমপি)। তিনি বলেন বর্তমান কনজারভেটিভ সরকার আগের চেয়ে অর্থনীতিতে বেশ উন্নয়ন এনেছে […]
সংলাপ নিয়ে নাগরিক কমিটির অভিমত; আওয়ামী লীগ ও বিএনপির প্রতিক্রিয়া
দেশের খবর: বাংলাদেশে সহিংসতা বন্ধ ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের উদ্যোগ নিতে নাগরিক সমাজের পক্ষ থেকে ১৩ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদাকে। (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে উদ্বিগ্ন নাগরিকদের পক্ষ এক সংবাদ সম্মেলনে এ কমিটি গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন, যে কোনো রাজনৈতিক বিরোধ […]
যুদ্ধ সম্পর্কে জার্মানির অনীহার অন্যতম কারণ ড্রেসডেন
ইউরো সংবাদ: ড্রেসডেনের উপর মিত্রশক্তির ভয়াবহ বিমান হামলার ৭০ বছর পূর্ণ হলো৷ যুদ্ধ সম্পর্কে জার্মানির মানুষের অনীহার অন্যতম কারণ এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা৷ বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ এড়াতে জার্মানি তাই সক্রিয় ভূমিকা পালন করে চলেছে৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় শেষ লগ্নে মিত্রশক্তির হামলায় জার্মানির ড্রেসডেন শহর কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছিলো৷ যুদ্ধের সেই ভয়াবহ অভিজ্ঞতা জার্মানির মানুষের উপর […]
কী ছিল সাগর সরওয়ারের ল্যাপটপে?
দেশের খবর: তিন বছর আগে নৃশংসভাবে খুন হন সাংবাদিক সাগর সারওয়ার ও মেহেরুন রুনি৷ এই দীর্ঘ সময়ে তদন্তের কূল-কিনারা করতে পারেনি ব়্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনী৷ বিভিন্ন সময়ে নানা ইস্যু সামনে এলেও এখন প্রধান আলোচ্য সাগরের ল্যাপটপট দু’টি৷ সাংবাদিক দম্পতি সাগর-রুনি খুন হওয়ার পর বাসা থেকে তেমন কিছুই খোয়া যায়নি৷ শুধু দু’টি মোবাইল ফোন এবং দু’টি ল্যাপটপ […]
বঙ্গবন্ধুর প্রেস সেক্রেটারি বাদশা ভাই-চলে গেলেন না ফেরার দেশে
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: হেফাজুল করিম রকিব : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালনকারী ও লন্ডন প্রবাসী সাংবাদিক এবং লেখক আমিনুল হক বাদশা লন্ডনের কেন্টের অরপিংটনের ফানবারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়তে লড়তে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন । অথচ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার প্রতি কি দায়িত্ব পালন করছে? নেই হাই কমিশনের দায়িত্ব, নেই […]
শিশু সেনাদের অস্ত্র দেয়া বন্ধ করো: জার্মানির প্রতি মানবাধিকার জোট
ইউরো সংবাদ: জার্মানির একটি মানবাধিকার জোট শিশু সেনাদের হাতে অস্ত্র তুলে দেয়া বন্ধ করার জন্য বার্লিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ‘জার্মান কোয়ালিশন টু স্টপ দ্য ইউজ অব দ্যা চাইল্ড সোলজারস’ নামের জোটের সদস্যরা বাৎসরিক একটি অনুষ্ঠানে এ আহ্বান জানায়। রেড হ্যান্ড ডে নামের এ অনুষ্ঠানে বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রফতানিকারী দেশটির প্রতি শিশু সেনাদের বিষয় […]
রাসায়নিক বিস্ফোরণ: বিষাক্ত মেঘে ছেয়ে গেছে স্পেনের আকাশ!
ইউরো সংবাদ: কমলা রঙের বিষাক্ত মেঘে ছেয়ে গেছে স্পেনের ক্যাটালান অঞ্চলের আকাশ। এ কারণে উত্তরাঞ্চলের পাঁচটি শহরের ৬৫,০০০ মানুষকে অন্তত দু ঘণ্টা ঘরে থাকার আহ্বান জানানো হয়। একটি বড় ধরনের রাসায়নিক বিস্ফোরণের পর ক্যাটালান অঞ্চলের আকাশে কমলা রঙের বিষাক্ত মেঘে ছেয়ে যায়। ক্যাটালান অঞ্চলের ফায়ার সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, ইগুয়ালাদা শহরের একটি গুদামঘরে রাসায়নিক পণ্য রাখার […]
যুদ্ধবিরতি চুক্তির পরদিনই সংঘর্ষ ইউক্রেনে, নিহত ১৫
আন্তর্জাতিক: পূর্ব ইউক্রেনে সংঘাত বন্ধে চুক্তির এক দিন যেতে না যেতেই দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক ও লুহাননস্ক নগরে নতুন করে গোলাবর্ষণ হয়েছে। এসব ঘটনায় অন্তত ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অবশ্য ওই চুক্তি আগামীকাল শনিবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। খবর এএফপির। মস্কোপন্থী বিদ্রোহীরা আজ শুক্রবার জানায়, গত ২৪ ঘণ্টায় গোলাবর্ষণে […]
