Category: Scroll_Head_Line
ইউরোপীয় দেশগুলোতে বছরে দুর্নীতি হয় ১২ হাজার কোটি ইউরো
ইউরো সংবাদ: ইউরোপীয় দেশগুলোতে দুর্নীতি ‘শ্বাসরুদ্ধকর’ অবস্থায় পৌঁছেছে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। এ সংস্থাটি বলেছে, প্রতি বছর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে দুর্নীতির ফলে ১২,০০০ কোটি ইউরোর সমপরিমাণ অর্থের আর্থিক ক্ষতি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্রোম এ ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন। সুইডিশ দৈনিক গোয়েটেবোর্জ-পোসটেনে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেছেন, দুর্নীতি ভেতর থেকে গণতন্ত্রকে খেয়ে ফেলছে […]
জার্মানির ক্ষুদ্রতম রাজ্য সারলান্ডে সবার জন্য ফরাসি
ইউরো সংবাদ: সারলান্ডের জন্য দ্বিতীয় ভাষা: ২০৪৩ সাল থেকে দাপ্তরিক কাজকর্ম ও স্কুল-কলেজে জার্মানের পাশাপাশি ফরাসি ভাষাও চালু করার পরিকল্পনা করছে সারলান্ড সরকার৷ তবে ফরাসি ভাষাকে কার্যকর করতে হলে এক প্রজন্ম লেগে যেতে পারে৷ একমাত্র দ্বিভাষিক রাজ্য ফ্রান্সের সীমান্ত সংলগ্ন ছোট্ট রাজ্য সারলান্ডে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে এটিই হবে জার্মানির একমাত্র দ্বিভাষিক রাজ্য৷ ‘‘আমরা চাই যে […]
২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের চ্যালেঞ্জ
নির্মাণাধীন ভবন ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিয়ত বদলাচ্ছে৷ গড়ে উঠছে নতুন নতুন ভবন৷ ভবন নির্মাণের সময় প্রচুর শব্দ হয়, ধুলাও হয় প্রচুর৷ আর্থিক দিকটা দেখে নির্মাণ প্রতিষ্ঠান আর নির্মাণ শ্রমিকরা নির্দেশ অনুযায়ী কাজ করেন, আশপাশের এলাকাবাসীর সব রকমের ঝামেলাই মেনে নিতে হয়৷ ইউরোপীয়দের আছে বিকল্প চলমান সংকটের সময় ইইউ-র নানা কর্মসূচিকে প্রত্যাখ্যান করা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মসূচির […]
সুইস গণভোটের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে দুশ্চিন্তা
ইউরো সংবাদ: সুইজারল্যান্ডে সাম্প্রতিক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের অধিকার খর্ব করার পক্ষে রায় পড়েছে৷ ইইউ পাল্টা পদক্ষেপের হুমকি দিচ্ছে৷ এর ফলে সামগ্রিকভাবে ইউরোপীয় অর্থনীতির ক্ষতির আশঙ্কা করছে অনেক মহল৷ সুইস গণভোটের রায়ের ফলে বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে৷ কারণ সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হওয়া সত্ত্বেও ইইউ-র সঙ্গে সে দেশের বিশেষ চুক্তি রয়েছে৷ ফলে পণ্য, পরিষেবা ও […]
সুইসরা অভিবাসন সীমিত করার পক্ষে
ইউরো সংবাদ: একটি গণভোটে সুইস নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের সুইজারল্যান্ডে যথেচ্ছ অভিবাসন সীমিত করার সপক্ষে মত প্রকাশ করেছেন৷ এর ফলে সুইজারল্যান্ড এবং ইউরোপ, উভয়েই প্রভাবিত হবে বলে মনে করেন ব্যার্ন্ড রিগার্ট৷ ইইউ নাগরিকরা যে একেবারে স্বেচ্ছায় ও স্বাধীনভাবে সুইজারল্যান্ডে বসবাস ও কাজকর্ম করতে পারতেন, এমন নয় – কিছু কিছু বাধা ও সীমা এর আগেও ছিল৷ কিন্তু […]
গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় কমিটির পদবি বণ্টন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: মকিস মনসুর, লন্ডন থেকে : বৃটেনের বাংলাদেশ কমিউিনিটির সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভলাপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভা গত ২৬ জানুয়ারি বিকেলে সেন্ট্রাল লন্ডনে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কাউন্সিলের কেন্দ্রীয় চেয়ারপার্সন কমিউনিটি লিডার নূরুল ইসলাম মাহবুবের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সারের […]
ইউক্রেনের বিরোধী নেতার সঙ্গে কেরির বৈঠককে ‘সার্কাস’ বলল রাশিয়া
ইউরো সংবাদ: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইউক্রেনের বিরোধীদলীয় নেতার সঙ্গে সাক্ষাতের যে পরিকল্পনা করেছেন তাকে ‘সার্কাস’ বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি রোগোজিন (শুক্রবার) এক টুইট বার্তায় বলেছেন, ‘সপ্তাহান্তে ভালো একটি সার্কাস হতে যাচ্ছে।’ জন কেরি (শনিবার) মিউনিখ নিরাপত্তা সম্মেলনের অবকাশে ইউক্রেনের বিরোধীদলীয় নেতা আরসেনি ইয়াতসেনিউক এবং ইউডিএআর পার্টির নেতা ও সাবেক বক্সিং চ্যাম্পিয়ন […]
গ্রিসে অর্থনৈতিক সংকটের জের – মধ্যবিত্তরাও আতঙ্কে
ইউরো সংবাদ: গ্রিসের রাজধানী এথেন্সের এক শহরতলী কিফিসিয়া৷ মারিয়া কেফালা সালমাতানি অভাবিদের খাদ্যদ্রব্য ও ওষুধ বিলি করেন সেখানে৷ ২০০৩ সালে সিটি কাউন্সিলে নির্বাচিত হন তিনি৷ প্রতিবন্ধী শিশু ও কিশোরদের জন্য একটি আশ্রম গড়বেন ভেবেছিলেন৷ কিন্তু… গ্রিসে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পর স্থানীয় প্রশাসনকে অন্য বিষয়ে অগ্রাধিকার দিতে হয়৷ তাই মারিয়া সালমাতানিকে এখন দুঃস্থদের দেখাশোনা করতে […]
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার উদ্যোগ নেয়া হয়েছে
দেশের খবর: শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলার। লেখক-প্রকাশক আর পাঠকের এ মেলবন্ধনের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বাংলাভাষীদের দীর্ঘ ও সৃজনশীল উৎসব প্রাণের একুশে গ্রন্থমেলার পর্দা ওঠেছে। গ্রন্থমেলা শুদ্ধভাষা চর্চা, সাহিত্যের সংরক্ষণ এবং মনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন। […]
ফেসবুক প্রতারণা
লাইফ স্টাইল: সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এখন ফেসবুক। বন্ধু খোঁজা আর বন্ধুত্ব বাড়ানোর বিস্তীর্ণ প্লাটফর্ম। এ বন্ধুত্বের সীমা স্থান, বয়স আর দেশের গণ্ডি মানে না। আর এ অসম বন্ধুত্বের বেড়াজালে আটকে অনেকে হচ্ছেন সর্বস্বান্ত। ঘর ভাঙছে, প্রতারিত হয়ে সম্মান হারাচ্ছেন। আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। অনলাইন দুনিয়ায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেক বিখ্যাত মানুষও নাস্তানাবুদ হচ্ছেন। […]
