Category: Scroll_Head_Line
ইউরোজোনের অর্থনীতি বিষয়ক দায়িত্ব নিতে যাচ্ছেন ফরাসি অর্থমন্ত্রী
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি অর্থমন্ত্রী, পিয়েরে মস্কভিকি ১৭ সদস্যের ইউরোজোনের অর্থনীতি বিষয়ক দায়িত্ব নিতে যাচ্ছেন। ফ্রান্সের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি অর্থনৈতিক ফোরামে মস্কভিকি বলেন, মন্ত্রণালয়ের পদগুলো আগামী বছরের ইউরোপীয় সংসদ নির্বাচনের সময় বিবেচনা করা উচিৎ হবে। তিনি ব্রাসেলসের ইউরোপিয়ান বাজেট আলোচনার দীর্ঘ এবং গভীর রাত পর্যন্ত হওয়া মিটিং এর সূত্র ধরে বলেন, “ইউরোজোনের আরো দৃশ্যমান হওয়া জরুরী কেননা […]
বিশ্ব ব্যাঙ্ক রাশিয়াকে বিশ্বের সমৃদ্ধতম দেশের তালিকায় যোগ করেছে
ইউরো সংবাদ: রাশিয়া এবারে সমৃদ্ধতম দেশের তালিকায় পড়েছে. বিশ্ব ব্যাঙ্ক বাত্সরিক রেটিং বিচারের সময়ে রাশিয়াকে জনগনের মাথাপিছু আয়ের হিসাবে “মাঝারির বেশীর” চেয়ে এবারে “উচ্চ আয়ের স্তর সম্পন্ন” রাষ্ট্রগুলির মধ্যে তুলেছে. বছরে প্রত্যেক রুশ ব্যক্তির গড় আয় ১২ হাজার ৭০০ ডলার হয়েছে. আর উচ্চ আয়ের স্তর সম্পন্ন রাষ্ট্রের মধ্যে সেই সব রাষ্ট্র রয়েছে, যাদের এই গড় আয় […]
ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের ২৮তম সদস্য
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) – কথাটি শুনলেই আজকাল আর্থিক ও অর্থনৈতিক সংকট বা বেকারত্বের মতো প্রসঙ্গের কথা মনে হয়৷ সেই রাষ্ট্রজোটেই যোগ দিলো নতুন সদস্য ক্রোয়েশিয়া৷ ফলে পরিবারের সদস্যসংখ্যা দাঁড়ালো ২৮৷ ইইউ শীর্ষ সম্মেলনের শেষে ২৭ জন নেতা ক্রোয়েশিয়াকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান৷ প্রেসিডেন্ট হ্যারমান ফান রম্পয় বলেন, ক্রোয়েশিয়া ও সে দেশের মানুষের জন্য এটা সত্যি […]
জার্মানিতে বাড়ি সমস্যায় অভিবাসীরা
ইউরো সংবাদ: অভিবাসীদের বিভিন্ন ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয়৷ তবে বাড়ির সমস্যাকে একটি বড় সমস্যা হিসেবে ধরা যেতে পারে৷এ সমস্যা জার্মানিতে বসবসারত তুর্কিদের মধ্যেই বেশি দেখা যায়৷ কারণ জার্মানিতে প্রায় ৪০ লাখ তুর্কি আছেন৷ অভিবাসী তুর্কিদের সমস্যা বেশি জার্মানিতে অভিবাসীদের বিভিন্ন ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হয়৷ এগুলোর মধ্যে বাড়ির সমস্যাকে একটি বড় সমস্যা হিসেবে ধরা […]
“লিবিয়া ও মিসরের তুলনায় সঠিক পথে তিউনিসিয়া”- ফ্রাঁসোয়া ওঁলাদ
ইউরোবিডি আন্তর্জাতিক: আরব বসন্তের মধ্যদিয়ে গণতন্ত্রের পথে আসা তিনটি দেশের মধ্যে তিউনিশিয়া তূলনামূলকভাবে সঠিক পথে রয়েছে বলে দেশটির প্রশংসা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। তিউনিসিয়ায় আরব বসন্ত শুরু হওয়ার পথ ধরেই পাশের দেশ মিসর ও লিবিয়ায় গণতন্ত্রের দাবিতে আন্দোলন শুরু হয়। মিসরবাসী দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক হুসনি মুবারককে এবং লিবিয়ার নাগরিকরা স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে রক্তাক্ত বিপ্লবের মধ্যদিয়ে […]
যুক্তরাজ্য সফরে বিএনপির তীব্র বাধার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যুক্তরাজ্যে বিএনপির অঙ্গসংগঠন বিপুল সংখ্যক নেতাকর্মীর তীব্র প্রতিবাদ প্রতিরোধ ও কালো পতাকা প্রদর্শনের মধ্য দিয়ে পার্কলেইন হিলটন হোটেলের পিছনের দরজা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবেশ করতে বাধ্য হলেন বলে দাবী যুক্তরাজ্য বিএনপি‘র নেতৃবৃন্দের। নেতাকর্মীরা শেখ হাসিনার গণবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে শ্লোগানে শ্লোগানে প্রকম্পিত করে তোলে পার্কলেইন এলাকা। বাকশালী হাসিনার যুক্তরাজ্য আগমনের প্রথম দিনের প্রতিরোধ […]
৫ দিনের সফরে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: লন্ডন স্থানীয় সময় দুপুর ২.২০ মিনিটে বিমানের বিজি ০১৫ ফ্লাইটে প্রধানমন্ত্রী লন্ডন হিথরো বিমান বন্দরে এসে পৌছান। এ সময় তাকে স্বাগত জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এছাড়াও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা ও রেজোয়ান সিদ্দিক ববি উপস্থিত ছিলেন। এয়ারপোর্ট থেকে তিনি […]
সিভি (জীবন বৃত্তান্ত) বিশ্লেষণে নতুন তথ্য- স্নোডেন হ্যাকিংয়ে পারদর্শী
ইউরোবিডি আন্তর্জাতিক মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের হ্যাকিং বিষয়ে পারদর্শিতা আছে বলে মনে করা হচ্ছে। তাঁর ঘনিষ্ঠ ব্যক্তিরা বলেছেন, তিনি যে ধরনের প্রশিক্ষণ নিয়েছেন সেটি হ্যাকিং শেখার সহায়ক হয়ে থাকতে পারে। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) ঠিকাদার হিসেবে কাজ করার সময় তিনি অত্যন্ত গোপনীয় তথ্যের সংস্পর্শে আসেন, যার কথা তিনি গত মাসে ফাঁস করে দিয়ে আলোড়ন […]
নিকারাগুয়া ও ভেনিজুয়েলা স্নোডেনকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন
ইউরোবিডি আন্তর্জাতিক: মার্কিন সরকারের ফোন ও অনলাইনে নজরদারির তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টিকারী সাবেক সিআইএ কর্মী এডোয়ার্ড স্নোডেনকে নিকারাগুয়া ও ভেনিজুয়েলায় রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে। নিকারাগুয়া ও ভেনিজুয়েলার প্রেসিডেন্ট এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন বলে শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি অনলাইন। ভেনিজুয়েলার স্বাধীনতা দিবস উপলক্ষে এ ভাষণে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেন, রাশিয়ার মস্কো বিমানবন্দরের […]
এডওয়ার্ড স্নোডেনের আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যান করলো ফ্রান্স!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির গোপন নজরদারির শ্বাসরুদ্ধকর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। স্নোডেন যুক্তরাষ্ট্রের এই তথ্য ফাঁস করবার পর থেকে পলাতক এবং এরপর সে ২১ টি দেশে তার আশ্রয়ের প্রার্থনা জানিয়েছে। কিন্তু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এডওয়ার্ড স্নোডেনকে আশ্রয় দেয়ার ব্যাপারটি প্রত্যাখ্যান করেছে ফ্রান্স। অন্যান্য দেশের মত […]
