• ২৩ ভাদ্র ,১৪৩৩,07 Sep ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: Scroll_Head_Line

গরু নিয়ে সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষতি করছে?

| সেপ্টেম্বর 5, 2015 | 0 Comments

দেশের খবর: ঠিক এই প্রশ্নটিই উত্থাপন করেছে ভারতের একটি সংবাদমাধ্যম৷ আর বাংলাদেশের একটি সংবাদমাধ্যম বলছে ভারতের সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দুই দেশই৷ সিদ্ধান্তটি হচ্ছে গত চার দশক ধরে ভারত থেকে চোরাই পথে বাংলাদেশে যে গরু পাচার হয়ে আসছে সেটা পুরোপুরি বন্ধ করতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে নির্দেশ দিয়েছেন সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ এর পেছনে যে অবৈধ […]

Continue Reading

ভুল পররাষ্ট্র নীতির কারণে ইউরোপে শরণার্থী সমস্যার সৃষ্টি: পুতিন

| সেপ্টেম্বর 5, 2015 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন  বলেছেন, ইউরোপের শরণার্থী সমস্যার জন্য দায়ী পশ্চিমা দেশগুলোর ভুল পররাষ্ট্র নীতি।  রাশিয়ার ভ্লাদিভোস্টক নগরীতে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করার সময় এ কথা বলেন পুতিন। তিনি বলেন, রাশিয়া বারবার হুশিয়ারি উচ্চারণ করে বলেছে,  পশ্চিমা নীতির কারণে ইউরোপ বড় সংকটে পড়বে; একই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়বে। […]

Continue Reading

অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের বড় ব্যবধানে পরাজয়

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

স্পোর্টস: বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বের খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৫ -০ ব্যবধানের হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার পার্থে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে অষ্ট্রেলিয়া দলের আক্রমনাত্নক ফুটবলে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। খেলা শুরুর ছয় মিনিটের মাথায় বাংলাদেশের জালে প্রথম বল ঢোকে। এর দুই মিনিট পরেই আরেকটি গোল হজম করতে হয় বাংলাদেশ দলকে। সব মিলিয়ে প্রথমার্ধেই বাংলাদেশ ৪ […]

Continue Reading

আয়লান কুর্দীর মরদেহ ও ইউরোপের শরণার্থী সমস্যা

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

আন্তর্জাতিক: তুরস্কের উপকূলে একটি শিশুর মরদেহ পড়ে থাকার ছবি বিশ্বজুড়ে বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র আলোড়ন তুলেছে। ইউরোপের শরণার্থী সংকট কতটা গভীর এই ছবি সেটিই জানান দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে লাল জামা গায়ে একটি ছোট শিশুর নিথর দেহ উপুড় হয়ে পড়ে আছে। তুরস্কের বদ্রুম উপকূলে সাগর সৈকত থেকে এই ছবি তুলেছে সে […]

Continue Reading

সানি লিওনের বিজ্ঞাপনে ভারতীয় রাজনীতিকের আপত্তি

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

আন্তর্জাতিক: সানি লিওনকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। এবার তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসেছেন তার সম্পর্কে ভারতীয় একজন রাজনীতিবিদের মন্তব্যের পর। সম্প্রতি সানি লিওন টেলিভিশনের জন্য একটি কনডমের বিজ্ঞাপন করেছেন। কিন্তু ভারতীয় কমিউনিস্ট অতুল কুমার অঞ্জন মন্তব্য করেছেন এই বিজ্ঞাপন যদি টেলিভিশন এবং সংবাদপত্রে প্রচারিত হয় তাহলে ধর্ষণের ঘটনা বাড়বে। কনডমের বিজ্ঞাপন নিয়ে এই রাজনীতিকের আপত্তি নেই। বিজ্ঞাপনের […]

Continue Reading

সাইবার হামলায় অচল হল ব্রিটিশ পুলিশের একটি ওয়েবসাইট

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটেনে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে পুলিশের একটি ওয়েবসাইটে অচল হয়ে পড়েছে। ব্রিটেনের গ্রেটার ম্যানচেস্টার পুলিশ ওয়েবসাইট এ ভাবে অচল হয়ে পড়েছে এবং  পূর্ব ইউরোপীয় হ্যাকার এ সাইবার হামলা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া একই সঙ্গে সাইবার হামলায় ম্যানচেস্টার বিমানবন্দরের ওয়েবসাইট অচল হয়ে যায় বলেও জানানো হয়েছে।  সাইবার হামলার পর টুইটারে দেয়া বার্তায় গ্রেটার […]

Continue Reading

শরণার্থী সমস্যার জন্য তুরস্ককে দায়ী করল সিরিয়া

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

আন্তর্জাতিক: ইউরোপ অভিমুখে সিরিয়ার শরণার্থীদের যে ঢল নেমেছে তার জন্য তুরস্ককে দায়ী করেছে দামেস্ক। সিরিয়ার শরণার্থী নিয়ে সৃষ্ট অচলাবস্থা ও উদ্বেগের মধ্যে দামেস্ক সরকার এ বক্তব্য দিল। তুরস্কের উপকূলে সিরিয়ার একটি শিশু মারা যাওয়ার ঘটনায় সারা বিশ্বে তোলপাড় চলছে।  সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ বলেছেন, যুদ্ধের কারণে সিরিয়া থেকে তুরস্কে আশ্রয় নেয়া শরণার্থীদেরকে ইউরোপে চলে যেতে […]

Continue Reading

চুম্মা দিয়া হিরো বানাইয়া দিছিলাম, আমার হিরো তো দেখি পুরাই ভিলেন

| সেপ্টেম্বর 4, 2015 | 0 Comments

দেশের খবর: গত বছর নিউইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামায়াত নিয়ে কটূক্তির পর লতিফ সিদ্দিকী কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন। সেসময় তার পক্ষে দাঁড়িয়েছিলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি লতিফ সিদ্দিকীকে হিরো হিসেবে আখ্যায়িত করে প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। কিন্তু সংসদে ক্ষমা চেয়ে পদত্যাগপত্র জমা দেওয়ায় এবার তিনি চটেছেন লতিফ সিদ্দিকীর ওপর। লফিফকে তিনি ভিলেন হিসেবে আখ্যায়িত […]

Continue Reading

‘মুহাম্মদ (স) মুভি ইসলাম সম্পর্কে পাশ্চাত্যের বিভ্রান্তি দূর করবে’

| সেপ্টেম্বর 2, 2015 | 0 Comments

 আন্তর্জাতিক: ইরানে নির্মিত ‘মুহাম্মদ (স)’ মুভিটি পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে পাশ্চাত্যের ভ্রান্ত ধারণা দূর করবে বলে আশা প্রকাশ করেছেন খ্যাতনামা ইরানি চলচ্চিত্র পরিচালক মাজিদ মাজিদি।  তেহরানে ফরাসি বার্তা সংস্থা এএফপি’কে দেয়া সাক্ষাৎকারে ‘মুহাম্মদ রাসূলুল্লাহ (স)’ এর পরিচালক ৫৬ বছর বয়সী মাজিদ মাজিদি বলেন, পশ্চিমা বিশ্বে ইসলামের ভুল ব্যাখ্যা ছড়িয়ে দেয়া হয়েছে। পবিত্র দ্বীন ইসলামের সঙ্গে এর […]

Continue Reading

রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ড: ৮ জন নিহত

| সেপ্টেম্বর 2, 2015 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি অ্যাপার্টমেন্টে আগুন লেগে দুই শিশুসহ আট ব্যক্তি নিহত হয়েছে।  (বুধবার) রাজধানী প্যারিসের উত্তর অংশে অবস্থিত ওই অ্যাপার্টমেন্টে আগুন লাগলে এসব ব্যক্তি নিহত হয়।  এছাড়া, আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফিয়ে পড়ার কারণে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছে। সেকরে কুয়ের ক্যাথিড্রাল পর্যটন স্পটের কাছে অবস্থিত পাঁচতলা বিশিষ্ট ব্যক্তি মালিকানাধীন ভবনে এ আগুনের ঘটনায় […]

Continue Reading