Category: Scroll_Head_Line
ইতালিতে সরকার বিরোধী বিক্ষোভে পথে নেমেছে হাজার হাজার মানুষ
ইউরো সংবাদ: ইতালির সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিক্ষোভ করেছে দেশটির হাজার হাজার মানুষ। ‘পিচফর্কস মুভমেন্ট’ নামের একটি সংস্থা সমগ্র ইতালিতে এ বিক্ষোভের ডাক দিয়েছে। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রাখার পরিকল্পনা করেছে তারা। রাজধানী রোম, উত্তরাঞ্চলীয় নগর তুরিন, উত্তর-পূর্বাঞ্চলীয় ভেনেতো এবং ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত সিসিলি দ্বীপে গতকাল (সোমবার) এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। […]
আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি: আক্রান্ত হলেই পরমাণু হামলা
ইউরো সংবাদ: রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোযিন বলেছেন, আমেরিকার নয়া সামরিক নীতি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করলে মস্কো পরমাণু অস্ত্রের মাধ্যমে তার জবাব দেবে। রুশ সংসদের নিম্ন কক্ষ দুমায় ভাষণ দেয়ার সময় তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, প্রচলিত অস্ত্রের মাধ্যমে হামলার শিকার হলেও রাশিয়া পরমাণু অস্ত্রের সাহায্যে তার জবাব দেবে। আমেরিকা মূহুর্তের মধ্যে বিশ্বের […]
কাদের মোল্লার ফাঁসির বিষয়ে ব্রিটেনের উদ্বেগ
ইউরোবিডি২৪নিউজঃ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের সিনিয়র প্রতিমন্ত্রী ব্যারনেস ভার্সি এক বিবৃতিতে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি অত্যাসন্ন জেনে উদ্বেগ প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাজ্য নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। বিবৃতিতে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা আরও লক্ষ করেছি যে আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আপিলের মাধ্যমে, যাতে আইন সংশোধনের মাধ্যমে আপিলের ভুতাপেক্ষ অধিকার […]
১২ ডিসেম্বর ২০১৩ রাত ১০টা এক মিনিটে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
ইউরোবিডি২৪নিউজঃ ১২ ডিসেম্বর ২০১৩। রাত ১০টা এক মিনিট। বাংলাদেশের ৪৩তম বিজয় দিবসের প্রাক্কালে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রথম রায় কার্যকর হলো। মুক্তিযুদ্ধের সময় হত্যা ও ধর্ষণের দায়ে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হলো জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার। নিজের কর্মের জন্য একাত্তরে তিনি ‘কসাই কাদের’ নামে পরিচিতি পান। সরকারি ও কারাগার সূত্র […]
আর কোন অভিবাসীর মৃত্যু কাম্য নয় : ইইউ
ইউরো সংবাদ: ল্যামপাডুসার মর্মান্তিক নৌকাডুবিতে ৩৬৬ জন অভিবাসীর মৃত্যুর পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ইউরোপিয়ন ইউনিয়ন(ইইউ)। আর যেন কোন অভিবাসীর এ ধরনের মৃত্যু না হয় সে জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। আকাশ পথে সাগরের উপর নজর রাখা হবে এবং যে কোন বৈধ ভ্রমনে সরাসরি সহায়তা করা হবে অভিবাসীদের। গত ৩ অক্টবর সমুদ্রপথে অভিবাসী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় […]
পরিবর্তিত বিশ্বের নতুন পরিস্থিতিতে চীন ও ফ্রান্সের ব্যাপক মতৈক্য সৃষ্টি হয়েছে
ইউরো সংবাদ: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং রোববার পেইচিংয়ে ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ মার্ক আইরল্টের সঙ্গে যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনে লি খ্য ছিয়াং দু’নেতার দ্বিপক্ষীয় বৈঠকের ফলাফল বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরিবর্তিত বিশ্বের নতুন পরিস্থিতিতে দু’দেশের পারস্পরিক সহযোগিতা ক্ষেত্রে চীন ও ফ্রান্সের মধ্যে ব্যাপক মতৈক্য সৃষ্টি হয়েছে। লি খ্য ছিয়াং বলেন, আগামী […]
ফিলিপাইনে টাইফুনের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৫ হাজার ৮’শ
আন্তর্জাতিক: ফিলিপাইনে সুপার টাইফুন ‘হাইয়ান’-এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৫ হাজারে উন্নীত হয়েছে। শনিবার দেশটির জাতীয় প্রাকৃতিক দূর্যোগ নিয়ন্ত্রণ পরিষদ কাউন্সিলের এক বিবৃতিতে এ তত্য জানানো হয়। এর আগে নিহতের সংখ্যা ৫ হাজার ২’শ বলে জানানো হয়েছিল। সূত্র জানায়, এখনো ১ হাজার ৭’শ মানুষ নিঁখোজ রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। […]
জার্মানিতে নব্য-নাৎসি দল নিষিদ্ধের আবেদন
ইউরো সংবাদ: জার্মানির চরম ডানপন্থি দলের নাম ‘ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি’ বা এনপিডি৷ তবে বেশি পরিচিত নব্য-নাৎসি সংগঠন হিসেবে৷ এ কারণে জার্মানির সবগুলো রাজ্য একজোট হয়ে এনপিডি নিষিদ্ধের আবেদন করেছে৷ সাংবিধানিক আদালতের কাছে করা এই আবেদনে রাজ্যগুলো বলেছে, হিটলারের নাৎসি দলের সঙ্গে এনপিডির ‘সাদৃশ্যপূর্ণ মিল’ রয়েছে৷ সে কারণে দলটিকে নিষিদ্ধ করা উচিত৷ রাজ্যগুলোর এই আবেদনের সঙ্গে যুক্ত হয়নি […]
জার্মানিতে পতিতাবৃত্তির বিরোধিতা
ইউরো সংবাদ: পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা পতিতাবৃত্তি আইন পুনর্বিবেচনা করার পরিকল্পনা করছে জার্মানির ভবিষ্যত সরকার৷ রক্ষণশীল এবং সামাজিক গণতন্ত্রকামী যে দুটো দলের সমন্বয়ে জোট সরকার গঠনের সম্ভাবনা দেখা দিয়েছে তারাই আইনটি পুনর্বিবেচনার পক্ষে৷ বৈধ পেশা জার্মানিতে পতিতাবৃত্তি বৈধ৷ ২০০২ সালে সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং গ্রিন পার্টি জার্মানিতে পতিতাবৃত্তিকে বৈধতা দিয়ে একটি আইন পাস করে৷ এরপর থেকে […]
