• ১৫ কার্তিক ,১৪৩৩,30 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: Scroll_Head_Line

রাশিয়ায় অস্থায়ী আশ্রয় চাইলেন স্নোডেন

| জুলাই 13, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পলাতক এবং এনএসএ গোপন নজরদারির শ্বাসরুদ্ধকর তথ্য ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনের সাথে মস্কো বিমানবন্দরে শুক্রবার এক বৈঠক শেষে এক অধিকার কর্মী জানালেন, তিনি রাশিয়ার কাছে আশ্রয় প্রার্থনা করতে যাচ্ছেন।  তিনি আগেও রাশিয়ায় আশ্রয় পাবার জন্য আবেদন করেছিলেন কিন্তু বিনিময়ে শর্ত ছিল যে, তাকে যুক্তরাষ্ট্রের গোপন নজরদারি সম্পর্কিত তথ্য ফাঁস করা বন্ধ করতে হবে। শুক্রবার, পলাতক […]

Continue Reading

রাশিয়ার মানবাধিকার কর্মীদের সাহায্য চাচ্ছেন স্নোডেন

| জুলাই 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন নজরদারির তথ্য ফাঁসকারী, পলাতক এডওয়ার্ড স্নোডেন,  অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ সহ বিভিন্ন মানবাধিকার আইনজীবী এবং এনজিও কর্মীদের সাথে শুক্রবার মস্কোর বিমানবন্দরে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন যেখানে তিনি তিন সপ্তাহ ধরে আটকে আছেন। একটি সংবাদপত্রের রিপোর্টে জানা গেছে, আমন্ত্রণ প্রাপ্তরা হলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং ট্রান্সপারেন্সি […]

Continue Reading

ফরাসি মানবাধিকার কর্মীরা আইনের আওতায় আনছেন জনপ্রিয় ইন্টারনেট ওয়েবসাইটগুলোকে!

| জুলাই 12, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ আমেরিকার গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা গোপন নজরদারির তথ্য ও প্রমাণের ওপর ভিত্তি করে,  সিআইএ এবং এনএসআই এর মত সংস্থাগুলোকে মানুষের ব্যাক্তিগত তথ্য প্রদান করে গোপন নজরদারিতে সাহায্য করার অভিযোগে জনপ্রিয় ইন্টারনেট ওয়েবসাইটগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যাচ্ছেন ফ্রান্সের মানবাধিকার কর্মীরা। তাদের প্রধান লক্ষ্য এখন মাইক্রোসফট, গুগল, ইয়াহু, পালটক, ইউটিউব, স্কাইপ, […]

Continue Reading

ফেসবুক ত্যাগ করবার আহ্বান জানালেন ভেনেজুয়েলার মন্ত্রী

| জুলাই 11, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বুধবার ভেনেজুয়েলার কারামন্ত্রী মারিয়া ভারেলা, ভেনেজুয়েলার নাগরিকদের তাদের নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট বাতিল করবার আহ্বান জানান। তিনি বলেন, তারা অজ্ঞাতভাবে সিআইএ- এর তথ্যদাতা হিসেবে বিনামূল্যে কাজ করছেন।  ভেনেজুয়েলার কারামন্ত্রী মারিয়া ভারেলা আরও বলেন, এই ধরনের জনপ্রিয় সামাজিক মিডিয়া নেটওয়ার্ক ব্যবহার করে ভেনেজুয়েলার নাগরিকগণ নিজের অজান্তেই সিআইএ এর জন্য কাজ করছেন, তাই সকলকে ফেসবুক ত্যাগ […]

Continue Reading

তিনটি চরম ডানপন্থী দলকে নিষিদ্ধ ঘোষণা করলো ফ্রান্স

| জুলাই 11, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ গত মাসে ফ্যাসিবাদী বিরোধী কর্মী Clement Méric- এর হত্যাকাণ্ডের পর  ফরাসি সরকার তিনটি চরম ডানপন্থী দল নিষিদ্ধ করেছে ফ্রান্স। সরকারি মুখপাত্র Najat Vallaud-Belkacem বুধবার ঘোষণা করেন,  Troisième Voie, Jeunesses Nationalistes Révolutionnnaires এবং Envie de Rêver নামক সংগঠন তিনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কারণ তাদের মধ্যে “মিলিশিয়া বৈশিষ্ট্য” রয়েছে  এবং তারা জাতিগত ঘৃণার উদ্রেক করে। […]

Continue Reading

নতুন বিলের অধীনে, ফরাসি এমপিগণ মেয়র হতে পারবেন না

| জুলাই 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি জাতীয় সংসদে গতকাল সংসদ সদস্যদের একযোগে একাধিক নির্বাচিত পদে অধিষ্ঠিত হবার চর্চা নিষিদ্ধ করার একটি নতুন আইন করার জন্য ভোটদান কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যগণ এই মুহূর্তে তাদের যেকোনো সংখ্যক রাজনৈতিক অবস্থান রাখতে পারবেন কিন্তু ২০১৭ সালের নির্বাচনের পূর্বেই এই আইনটি কার্যকর করা হবে। ফরাসি সংসদ সদস্য বা সেনেটরদের মধ্যে শতকরা ৬০ শতাংশের […]

Continue Reading

পুঁজিপতি Tapie- এর সম্পত্তি বাজেয়াপ্ত করলো ফরাসি আদালত!

| জুলাই 10, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি তদন্তকারীরা ফরাসি ব্যবসায়ী ও পুঁজিপতি Bernard Tapie- এর সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন বলে বুধবার জানায় বিচার বিভাগীয় সূত্র। আইএমএফ প্রধান  Christine Lagarde- এর সাথে মিলিতভাবে  400 মিলিয়ন ইউরো পরিশোধের ব্যাপারে  জালিয়াতির সন্দেহ করা হচ্ছে তাকে। Bernard Tapie- একজন সাবেক গায়ক এবং তারপর তিনি সমাজতান্ত্রিক মন্ত্রী ছিলেন। ১৯৮০ সালে তিনি Marseille football club- এর মালিক […]

Continue Reading

ফ্রান্সে সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি কে সংবর্ধনা

| জুলাই 9, 2013 | 0 Comments

সেলিম চৌধুরী,প্যারিসঃ বাংলাদেশ সমৃদ্ধশীল হওয়ার পেছনে ফেনী বাসীর অবদান উল্লেখ করে অধ্যাপক জয়নাল আবেদীন (ভি,পি)  বলেন প্রবাসে শত ব্যস্ততার মাঝে প্যারিস এর ফেনী প্রবাসীরা আমাকে সংবর্ধনা অনুষ্টান এর আয়োজন করেছে, সেজন্য আমি অত্যন্ত আনন্দিত। তবে আমি বাংলাদেশীদের পক্ষ্য থেকে ও ফেনী বাসীর পক্ষ থেকে প্যারিসের সকল বাংলাদেশী তথা ফেনী প্রবাসীদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের কষ্টার্জিত অর্থে […]

Continue Reading

শফিউল্লাহ মোহাম্মদের স্বরনে ফ্রান্সে শোক সভা অনুষ্ঠিত

| জুলাই 9, 2013 | 0 Comments

 আবু তাহির,প্যারিস: ফ্রান্সের বাংলাদেশে কমিউনিটিতে সু-পরিচিত, সর্বজন শ্রদ্বেয়, বাংলা কমিউনিটি মসজিদ  ও ইসলামিক সেন্টারের  অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম শফিউল্লাহ মোহাম্মাদের স্বরনে ও তাঁর বিদায়ী আত্মার মাগফিরাত কামনায় প্যারিসের বাংলা কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে একটি শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দলমত নির্বিশেষে সর্বস্তরের বাংলাদেশীদের অংশ গ্রহনে এই স্বরন সভায় ফ্রান্সে বাংলাদেশী কমিনিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ ও […]

Continue Reading

বাংলাদেশে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান

| জুলাই 9, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায়, আগামী বৃহস্পতিবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শাহজাহান মিয়া এ সিদ্ধান্তের কথা জানান। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে ওই বৈঠকের পর জানানো হয়, মঙ্গলবার দেশের কোথাও রমজান […]

Continue Reading