Category: Scroll_Head_Line
ফ্রান্সের প্রথম সমকামী বিবাহ উদযাপিত!
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের প্রথম সমকামী বিবাহ বুধবার ফ্রান্সের দক্ষিণের শহর Montpellier- এ উদযাপিত হয়েছে কিন্তু কিছু ডানপন্থী মেয়রগণ জানিয়েছেন, তারা এই বিয়েগুলোকে প্রত্যাখ্যান করবেন। মূলধারার ডানপন্থী UMP, সমকামী বিবাহ বিলের বিরুদ্ধে ক্যাথলিক ঐতিহ্যবাদী এবং অতি ডানপন্থীদের সাথে যোগদান করে আন্দোলনে নেমেছে এবং এই বিলটি আইনে পরিণত হওয়ার পর অনেকেই এর বিরোধীতায় অবিরত আন্দোলন করে যাচ্ছেন। বিভিন্ন […]
ব্রিটেনে ব্রিষ্টল সিটির প্রথম এশিয়ান মুসলিম লর্ড মেয়র
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ব্রিষ্টল সিটিতে প্রথমবারের মতো লর্ড মেয়র হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশী বংশোদ্ভুত মো: ফারুক চৌধুরী। ১১৪ বছরের লর্ড মেয়রশীপের ইতিহাসে এই প্রথম কোন এশিয়ান মুসলিম এই পদে অধিষ্টিত হলেন। মঙ্গলবার ব্রিষ্টল সিটি কাউন্সিলে এক ঝাক-জমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে বিদায়ী লর্ড মেয়র পিটার মেইন ফারুক চৌধুরীর হাতে এই দায়িত্ব তুলে দেন। বিদায়ী লর্ড মেয়র যখন নতুন […]
উসান বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি অব্যাহত রাখবে
ইউরোবিডি সংবাদ: বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং উসানের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে, ফ্রান্সের দ্বিতীয় বৃহত্তর রিটেইলার উসানের সাথে বাংলাদেশ দূতাবাস প্যারিসের একটি সভা অনুষ্ঠিত হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস, ফ্রান্সের এক প্রেস রিলিজে ইউরোবিডি২৪নিউজকে জানানো হয়েছে। প্যারিসে বাংলাদেশ দূতাবাসে গত ২৭মে সোমবার এই সভা অনুষ্ঠিত হয়েছে। উসানের সিইও ভিন্সা মিগনো, রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামকে আশ্বস্ত করেছেন যে, উসান বাংলাদেশ থেকে গার্মেন্টস […]
ভারতীয় এক যুবক স্থাপন করলেন ভালোবাসার দৃষ্টান্ত!
ইউরোবিডি২৪নিউজঃ একজন ধর্ষিতা নারীর পাশে দাঁড়ালেন সত্যিকারের একজন বন্ধু। ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। বন্ধুত্বের মর্যাদা রাখলেন বিহারের এক ইঞ্জিনিয়ারিং ছাত্র । চোখের সামনেই তার বান্ধবীকে ধর্ষণ করেছিল পর পর ৩ জন ৷ কিন্ত্ত অধিকাংশ সময়েই যা হয়, এ ক্ষেত্রে তা হয়নি৷ বান্ধবীর পাশ থেকে সরে আসেননি ওই তরুণ ৷ শুক্রবার প্রথাসম্মত ভাবে বিয়ে করে […]
ইউরোপীয়ান শাস্তির বিরুদ্ধে লড়াইয়ে নামবে বেলজিয়াম!!!
ইউরোবিডি২৪নিউজঃ বেলজিয়াম এই নিয়ে পরপর তিন বছর বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবার জন্য যদি বেলজিয়ামকে জরিমানা করা হয় তবে সেক্ষেত্রে, বেলজিয়াম পরিকল্পনা করছে যে তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে আপীল করবে। পরপর তিন বছর ধরে বেলজিয়াম ইউরোপীয়ান ইউনিয়নের ছুঁড়ে দেয়া “জিডিপির ৩ শতাংশ” বাজেট ঘাটতি লক্ষ্য পূরণে ব্যর্থ হবার পর, যদি ২৯ […]
ফরাসি সৈনিকের ওপর হামলার দায়ে অভিযুক্ত গ্রেফতার!
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি সৈনিকের ওপর হামলার দায়ে অভিযুক্ত ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করেছে ফরাসি পুলিশ। তাকে একজন ফরাসি সৈনিককে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করার প্রচেষ্টা চালানোর অভিযোগে গ্রেফতার করা হয়। ফরাসি পুলিশ শনিবার লা ডিফেন্স থেকে গ্রেফতার করে ২২ বছর বয়সী এই তরুণকে গ্রেফতার করে। কেসটির তদন্তকারীরা জানান, ফরাসি সৈনিকের ওপর হামলাকারী ও অভিযুক্ত লোকটি […]
প্যারিসের সৈনিকের ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন ব্যাক্তি ভিডিওতে প্রার্থনারত!
ইউরোবিডি২৪নিউজঃ ফরাসি কর্তৃপক্ষের মতে, ফরাসি সন্ত্রাস বিরোধী তদন্তকারীরা ফরাসি সৈনিকের ওপর হামলার তদন্তে অগ্রগতি দেখিয়েছেন। হামলার শিকার ফরাসি সৈনিক সোমবার হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। প্যারিসের কাছাকাছি একটি ব্যস্ত ভূগর্ভস্থ কেনাকাটা এবং পরিবহন এলাকায় শনিবার এ হামলার ঘটনাটি ঘটে যা অনেকটাই সাম্প্রতিক লন্ডনে ঘটে যাওয়া অন্য একজন সৈন্যের পাশবিক হত্যাকাণ্ডের অনুরুপ। কিন্তু, কর্তৃপক্ষ এ দুটি ঘটনার […]
হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওনের লিগ্যাল নোটিশ!
ইউরোবিডি২৪নিউজঃ হুমায়ুন আহমেদের শেষ দিনগুলি’ বইয়ের লেখক ও প্রকাশককে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন জনপ্রিয় এ কথাসাহিত্যিকের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন। বইটিতে আপত্তিকর ও অনেক ভুল তথ্য রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। নিউইয়র্কে বই বিক্রি ও প্রকাশনা প্রতিষ্ঠান মুক্তধারার অন্যতম কর্ণধার বিশ্বজিৎ সাহা বইটির লেখক। প্রকাশক ঢাকার বাংলাপ্রকাশের প্রকৌশলী মো. মেহেদী হাসান। চলতি বছর অমর একুশে বইমেলায় […]
বেলজিয়ামের সম্ভাব্য জরিমানা থেকে মুক্তি!
ইউরোবিডি২৪নিউজঃ শনিবারের একটি সংবাদ সম্মেলনে জানান হয়, বাজেট ঘাটতি লক্ষ পূরণে ব্যর্থ হওয়ায় বেলজিয়ামকে ইউরোপীয় কমিশনের কাছে কঠোর জবাবদিহিতা করতে হতে পারে তবে ইউরোপীয় কমিশন বেলজিয়ামকে এ জন্য কোন জরিমানা করছে না। বাণিজ্যিক একটি পত্রিকা তার সংবাদে জানায়, “বেলজিয়াম স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে”। এখন ইউরোপীয় কমিশনের একমাত্র লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ও বাজেট লক্ষ্যমাত্রার দিক থেকে […]
প্যারিসে হাজারো মানুষের সমকামী বিবাহ প্রতিবাদে সহিংসতা!
ইউরোবিডি২৪নিউজঃ অন্তত ১৫০,০০০ বিক্ষোভকারীগণ সমকামী বিবাহের নতুন আইনের প্রতিবাদে প্যারিসে রাস্তায় অবস্থান নেয়। এটি একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল যা পরে ডানপন্থীদের সাথে পুলিশের দাঙ্গায় তা সহিংস লড়াইয়ে পরিণত হয়। এ ঘটনায়, চারজন পুলিশ অফিসার, একজন আলোকচিত্রী এবং একজন বিক্ষোভকারী আহত হন এবং রবিবারের এ বিক্ষোভে পুলিশ ২৯৩ জনকে গ্রেফতার করে। স্বরাষ্ট্রমন্ত্রী Manuel Valls, একটি বিবৃতিতে […]
