Category: ইউরো সংবাদ
উভয়লিঙ্গের শিশুদের আইনি স্বীকৃতি দিলো জার্মানি
ইউরোবিডি২৪নিউজঃ ইউরোপের প্রথম দেশ হিসেবে জার্মানি উভয়লিঙ্গের বৈশিষ্ট্যযুক্ত বাচ্চাদের ‘পুরুষও না, নারীও না’ এমন তালিকার অর্ন্তভুক্ত করে রেজিস্ট্রি করার আইনি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর জন্য অনির্ধারিত লিঙ্গ নামে লিঙ্গীয় বিবেচনার তৃতীয় একটি বিভাগ তৈরি করেছে দেশটি। এরপর থেকে জার্মানিতে জন্ম নেয়া শিশুদের লিঙ্গ নির্ধারণ করতে সমস্যা হলে তাদের পিতামাতারা আইনানুযায়ী জন্মসনদে লিঙ্গের জায়গা ফাঁকা রাখতে […]
বিমানবন্দরে তল্লাশির সময় নগ্ন হয়ে কাপড় ছুঁড়ে মারলেন দুই নারী
ইউরোবিডি২৪নিউজঃ নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে ঢোকার পথে যাত্রীদের দেহতল্লাশী এবং সাথে রাখা মালামাল পরীক্ষা করা হয়। তবে বিমানবন্দরে দেহতল্লাশীর ঘটনাকে কেন্দ্র করেই সম্প্রতি যুক্তরাজ্যে দেখা দিয়েছে বিপত্তি। ডেইলি মেইলসহ আরো কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে গতকাল শুক্রবার এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে জানা যায়, ২০১২ সালের ৩ ডিসেম্বর ভোর ৬টার দিকে লেডি কেলি হ্যাডফাইড হাইড (৫১) ও আন […]
প্রেমিকাকে কেটে শকুনকে খাওয়ালো প্রেমিক!
ইউরোবিডি২৪নিউজঃ একজন কসাই তার প্রেগনেন্ট গার্লফ্রেন্ডকে খুন করে তার শরীর টুকরো টুকরো করে কেটে শকুনকে খাইয়েছে। বীভৎস এই ঘটনাটি ঘটেছে স্পেনে। ৩২ বছর বয়সী জোজ টামায়োর সঙ্গে তার ৩০ বছর বয়সী প্রেমিকা ক্যারোলিনা গোমেজের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। তবে জোজ আরো ক্ষেপে যান যখন শোনেন তার গার্লফ্রেন্ড ক্যারোলিনা সন্তান আশা করছেন। এদিকে, স্প্যানিশ গোয়েন্দারা জানিয়েছেন, লোকটি […]
চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার বৃটেনের মুসলমানরা
ইউরোবিডি২৪নিউজঃ চাকরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বৃটেনের ব্রিস্টল শহরের মুসলমানরা। বিবিসির করা এক গোপন তথ্যচিত্রে এ খবর জানা গেছে। দুইজন সাংবাদিক ছদ্মবেশে এ তথ্যচিত্র তৈরির কাজ করে। তাদের মধ্যে একজন সাংবাদিক ইসলামী পোশাক পরে শহরের দোকানগুলোর জানালায় টানিয়ে রাখা ৪০টি চাকরির বিজ্ঞাপন দেখে সেখানে চাকরির জন্য যায়। অন্যজন যায় পশ্চিমা পোশাক পরে।দুইজন সাংবাদিকই একই ধরনের যোগ্যতা […]
মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করতে পারে জার্মানি
ইউরো সংবাদ: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স পিটার ফ্রেডরিখ বলেছেন, দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ আড়ি পেতে বা গোপনে শোনার কারণে মার্কিন কূটনীতিকদেরকে জার্মানি থেকে বহিষ্কার করা হতে পারে। তিনি আড়িপাতার ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল (সোমবার) এ কথা জানিয়েছেন। অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোন সংলাপ গোপনে রেকর্ড করার কথা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সাল থেকে জানতেন বলে […]
বিবিসির সাবেক উপস্থাপক জিমি সেভিলের গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু
ইউরো সংবাদ: শত শত নারী ও শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত বিবিসির সাবেক উপস্থাপক জিমি সেভিলের গাড়ি চালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ডেভিড স্মিথ নামক ওই ড্রাইভার নিজেও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ ওঠার পর তাকে আদালতে তলব করা হয়। কিন্তু আদালতে হাজিরা দেয়ার দিন নিজ বাসভবনে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ১৯৮০’র দশকে […]
আড়িপাতা কেলেঙ্কারি: ‘আমেরিকাকে আর বিশ্বাস করে না জার্মানি’
ইউরো সংবাদ: জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-পিটার ফ্রিডরিচ বলেছেন, আমেরিকার পক্ষ থেকে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের টেলিফোনে আড়িপাতার ঘটনা ফাঁস হওয়ার পর ওয়াশিংটনের ওপর আর আস্থা রাখতে পারে না বার্লিন। তিনি জার্মান দৈনিক বিল্ড অ্যাম সনট্যাগকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, “মার্কিনিরা যদি জার্মান নেতার ফোনে আড়িপেতে থাকে তাহলে তারা জার্মানির মাটিতে সেদেশের আইন লঙ্ঘন করেছে। কাজেই আমাদের মিত্র আমেরিকার প্রতি […]
ইউরোপে ইসলাম আতঙ্ক সৃষ্টির বিরুদ্ধে ফরাসি মুসলমানদের সম্মেলন
ইউরো সংবাদ: ফ্রান্সের মুসলমানরা ইউরোপীয় দেশগুলোতে ইসলাম আতঙ্ক ছড়িয়ে দেয়ার অপচেষ্টার বিরুদ্ধে একটি সম্মেলন করেছেন। “ইসলাম আতঙ্কা; বিভেদ সৃষ্টির সম্মিলিত অপচেষ্টা’ শীর্ষক এ সম্মেলনটির আয়োজন করে বর্ণবাদ ও ইসলাম আতঙ্ক প্রতিরোধ সমন্বয় কমিটি। ইউরোপীয় দেশগুলোতে বিশেষ করে ফ্রান্সে মুসলমানদের বিরুদ্ধে যেসব সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি ও নানা নিপীড়নমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে সে বিষয়ে ফরাসি রাজনৈতিক নেতাদের দৃষ্টি […]
‘এক দশক আগে থেকেই ম্যার্কেলের ফোনে আড়ি পাতা হচ্ছে’
ইউরো সংবাদ: জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতা হয়েছিল ২০০২ সাল থেকে৷ জার্মান একটি সংবাদপত্র রোববার এই দাবি করে বলেছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা অবশ্য তা স্বীকার করেনি৷ এক বা দুই বছর নয়, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের ফোনে আড়ি পাতা হচ্ছিল প্রায় এক দশক আগে থেকে এবং এই বিষয়টি সম্পর্কে নাকি জানতেন স্বয়ং প্রেসিডেন্ট বারাক ওবামা৷ এমনটাই […]
চাকরি পেতে ঘোড়ায় চড়ে ২ হাজার মাইল!
ইউরো সংবাদ: স্পেনের নাগরিক ৩২ বছর বয়সী জেসাস জিমেনেজ বেকারত্ব ঘুঁচাতে শেষ পর্যন্ত ঘোড়ায় চেপেছেন। তার লক্ষ্য স্পেন থেকে জার্মানিতে গিয়ে চাকরি খোঁজা। বিমানে ভ্রমণ তো দূরের কথা! গাড়িতে পেট্রোল ভরার মতো পয়সা পকেটে না থাকায়, তিনি এ পথ বেছে নিয়েছেন। নিজের ৩ বছর বয়সী ঘোড়ায় চড়ে পাড়ি দেবেন ২০০০ মাইল দীর্ঘ পথ। গত ১ বছর […]
