Category: ইউরো সংবাদ
বাগদা চিংড়ির নতুন প্রজাতির নাম রাখা হল ‘স্নোডেন’
ইউরো সংবাদ: বাগদা চিংড়ির নতুন এক প্রজাতির নাম রাখা হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা জাতীয় নিরাপত্তা সংস্থা’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের নামে। মার্কিন সরকারের আড়িপাতার ন্যাক্কারজনক কর্মসূচির বিষয়টি ফাঁস করে বিশ্বব্যাপী সাড়া ফেলে দিয়েছিলেন স্নোডেন। একটি জার্মান গবেষক দল স্নোডেনের নাম বাগদা চিংড়ির এ প্রজাতির নামকরণ করেছেন। তিন সদস্যের এ দলের অন্যতম ক্রিস্টিয়ান লুকহাপ মার্কিন দৈনিক ওয়াশিংটন […]
ব্রিটেনের পর এবার সুইজারল্যান্ডের মেলায় ২ বিমানের সংঘর্ষ: ১ পাইলট নিহত
ইউরো সংবাদ: সুইজারল্যান্ডের বিমান মেলায় দুই বিমানের সংঘর্ষে অন্তত একজন পাইলট নিহত হয়েছে। দেশটির বাসেল অঞ্চলে ডিটিনজেনের বিমান মেলায় অ্যাক্রোবেটিক্স দেখানোর সময়ে ক্ষুদ্র দু’টি বিমানে সংঘর্ষ ঘটে। ওপর থেকে একটি বিমান অপর বিমানকে ধাক্কা দেয়। প্রথম বিমানের পাইলট এতে নিহত হলেও দ্বিতীয় বিমানের পাইলট প্যারাশুট দিয়ে নিরাপদে বের হয়ে আসতে পারেন। দুর্ঘটনা কবলিত দুটো বিমানই জার্মানির […]
ফ্রান্সে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি , নিহত ৪
ইউরো সংবাদ: ফ্রান্সের উত্তরাঞ্চলের সম(Somme) ডিপার্টমেন্ট এর রয়(Roye) ভিলে গত ২৫শে আগস্ট মঙ্গল বার বিকেলে একটি ভ্রমণ ক্যাম্পে গুলি বর্ষণ ঘটনায় ছয় মাস বয়সের এক শিশু সহ মোট ৪জন নিহত হয়েছে। এছাড়া একই ঘটনায় আরও ৩জন গুরুতর আহত হয়েছেন। নিহতদের মধ্যে ফ্রান্সের বিশেষ নিরাপত্বা বাহিনী জন্দার মেরী পুলিশের একজন সদস্যও রয়েছেন। যিনি গুলি বর্ষণকারীকে ধরার […]
ব্রিটেনের বিমান মেলায় জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭, আহত ১৪
ইউরো সংবাদ: ব্রিটেনে একটি বিমান মেলায় পুরনো দিনের জঙ্গিবিমান ‘হকার হান্টার’ বিধ্বস্ত হয়ে অন্তত ৭ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে। আরো মৃতদেহের খোঁজে (রোববার) ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বিমান দুর্ঘটনার তদন্তে নিয়োজিত এবং জরুরি বিভাগের লোকজন। ওয়েস্ট সাসেক্সের শোরইহ্যাম বিমান মেলায় লুপ বা চক্রাকারে ওড়ার কসরত দেখানোর অংশ হিসেবে বিমানটি খুব নিচু […]
বিদ্রোহী সিরিসা সাংসদরা নতুন দল গড়তে চান
ইউরো সংবাদ: গ্রিক প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস বৃহস্পতিবার পদত্যাগ করার পর এবার তাঁর সিরিসা দলের প্রায় ২৫ জন সাংসদ একটি নতুন দল গড়তে চান৷ এই ‘গণ ঐক্য’ দল সংসদের তৃতীয় বৃহত্তম গোষ্ঠী হবার ক্ষমতা রাখে৷ সাবেক জ্বালানি মন্ত্রী পানাগিওটিস লাফাজানিস হবেন নতুন ‘এলএই’ দলের নেতা৷ গ্রিক সংসদের আসনসংখ্যা ৩০০৷ তার মধ্যে বামপন্থি সিরিসা দলের রয়েছে ১২৪টি আসন; […]
নতুন করে জনগণের রায় চান আলেক্সিস সিপ্রাস
ইউরো সংবাদ: গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস নির্বাচনি রাজনীতির ক্ষেত্রে আবারো মোক্ষম চাল দিয়েছেন৷ কিন্তু ইয়ানিস পাপাদিমিট্রিউ মনে করেন, শুধু কৌশল দিয়ে আর দেশটিকে কোনোমতেই বাঁচানো সম্ভব নয়৷ অতীতের মতো এবারও সিপ্রাস আবার সবাইকে অবাক করতে পারলেন৷ প্রথমে বামপন্থি দলের এই নেতা সংসদে আস্থা ভোটের আয়োজন করতে চেয়েছিলেন৷ তারপর তিনি সংসদের বিশেষ গ্রীষ্মকালীন অধিবেশন ডেকে ব্যয় সংকোচ […]
ফ্রান্সে আবারও দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলা
ইউরো সংবাদ: আমস্টার্ডাম থেকে প্যারিস আসার পথে ফ্রান্সের একটি দ্রুতগামী ট্রেনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। প্যারিস থেকে প্রায় ১৮৫ কিলোমিটার উত্তরে অারাস ট্রেন স্টেশানে শুক্রবার সন্ধ্যা ৬ টায় এই সন্ত্রসী হামলাটি সংগঠিত হয়েছে। এই হামলায় ২ জন যাত্রী মারাত্মক আহত হয়ে অাশঙ্কাজনক অবস্থায় আছেন।এই হামলায় জড়িত সন্দেহে ২৬ বছর বয়স্ক মরোক্কিয়ান বংশদ্ভুত এক যুবককে আটক করে […]
গ্রিসে সিরিয়া ও আফগান অভিবাসীর ঢল: গত সপ্তাহে পৌঁছেছে ২১,০০০
ইউরো সংবাদ: অন্তত ২১,০০০ উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশী মানুষ আশ্রয়ের সন্ধানে পৌঁছেছে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত গ্রিসে। গত সপ্তাহে এসব মানুষ গ্রিসে পৌঁছায়। ২০১৪ সালে যত মানুষ অবৈধভাবে গ্রিসে গিয়েছিল এ সংখ্যা তার প্রায় অর্ধেক। জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার জেনেভায় সাংবাদিকদেরকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসন প্রত্যাশী মানুষের আগমন বেড়ে গেছে। তিনি জানান, চলতি বছরের […]
কিভাবে শরণার্থী সংকট সামলাচ্ছে ইইউ
ইউরো সংবাদ: রেজিস্ট্রেশন সেন্টারে ভিড়, অন্যদিকে স্বাগতিক কেন্দ্র৷ উদ্বাস্তুদের সমাজের অঙ্গ করে তোলা, নাকি বহিষ্কার করা? শরণার্থীরা অনেক আশা নিয়ে ইউরোপে পৌঁছাচ্ছেন, কিন্তু দেশ অনুযায়ী ব্যবহার পাচ্ছেন৷ নেদারল্যান্ডস – সবচেয়ে কড়া অ্যাসাইলাম নীতি মানবাধিকার সংগঠনগুলির তীব্র সমালোচনা সত্ত্বেও নেদারল্যান্ডস ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে কড়া ‘অ্যাসাইলাম’ আইন পাশ করে৷ রাজনৈতিক আশ্রয়ের প্রতি তিনটি আবেদনের মধ্যে দু’টি বাতিল […]
ভূমধ্যসাগরে আবার নৌকা ডুবি: ইউরোপ অভিমুখী ৪০ অভিবাসী নিহত
ইউরো সংবাদ: ভূমধ্যসাগরের উপকূলে আবার নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছে। ইতালির নৌবাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে। তারা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া অন্তত ৩১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য লোকজন আফ্রিকা থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার […]
