• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

গণহত্যা ইস্যুতে ফ্রান্সকে এক হাত নিলেন রুয়ান্ডার প্রেসিডেন্ট

| এপ্রিল 13, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে  (সোমবার) বলেছেন, সত্যকে বদলে দেয়া যাবে না। কোন দেশ সত্য বদলে দেয়ার ক্ষমতা রাখে না। রুয়ান্ডায় গণহত্যার ২০তম বার্ষিকী উপলক্ষে এক গণশোকানুষ্ঠানে ফ্রান্সকে উদ্দেশ করে তিনি এ কথা বলেছেন।  তিনি বলেন, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সত্য অস্পষ্ট হয়ে যাওয়া উচিত নয়। একইভাবে ক্ষতিগ্রস্তদের অপরাধীতে পরিণত করাও ঠিক নয়। […]

Continue Reading

পর্নো সাইটে এক মাসে ৪৪ হাজার ব্রিটিশ শিশুর প্রবেশ

| এপ্রিল 9, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: যুক্তরাজ্যে এক মাসে প্রাইমারি স্কুলপড়ুয়া অন্তত ৪৪ হাজার শিশু পর্নোগ্রাফির ওয়েবসাইটে প্রবেশ করে। যুক্তরাজ্যের অনলাইন ভিডিও নিয়ন্ত্রক সংস্থা দ্য অথরিটি ফর টেলিভিশন অন ডিমান্ড (এটিভিওডি) প্রকাশিত এক সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়। গত বছরের ডিসেম্বরে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে শিশু ও […]

Continue Reading

নতুন মন্ত্রিসভায় ফ্রাঁসোয়া ওলাঁদের সাবেক সঙ্গিনী সেগোলেন রয়াল।

| এপ্রিল 9, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল বুধবার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। এতে স্থান পেয়েছেন তাঁর সাবেক সঙ্গিনী সেগোলেন রয়াল। তাঁকে পরিবেশ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল গত সপ্তাহে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বড় পরাজয়ের পর সরকারে পরিবর্তন আনা হলো। নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নতুন সরকার গঠন করেছেন প্রেসিডেন্ট […]

Continue Reading

‘রোমা’ সম্প্রদায়কে রক্ষায় ব্যর্থ হয়েছে ইউরোপ: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

| এপ্রিল 8, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপ ‘রোমা’ সম্প্রদায়ের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল’। আজ (মঙ্গলবার) আন্তর্জাতিক রোমা দিবস উপলক্ষে এক প্রতিবেদনে সংগঠনটি বলেছে, ইউরোপে রোমা সম্প্রদায়ের এক কোটি থেকে এক কোটি ২০ লাখ মানুষ সব সময় উচ্ছেদের হুমকি, পুলিশি নির্যাতন ও নানা হামলার মুখে রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউরোপের নেতারা জনগণের মাঝে […]

Continue Reading

রাশিয়ার সঙ্গে ঠাট্টা করছে ন্যাটো: দিমিত্রি রোগোজিন

| এপ্রিল 8, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার সঙ্গে সহযোগিতা স্থগিত রাখার যে সিদ্ধান্ত ন্যাটো জোট নিয়েছে তার নিন্দা জানিয়েছে মস্কো। রুশ উপ-প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন ন্যাটো জোটের সিদ্ধান্তকে উপহাস করে বলেছেন, পশ্চিমা সামরিক জোট হয়তো মস্কোর সঙ্গে ঠাট্টা করছে।  মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার সঙ্গে সব ধরনের সামরিক ও বেসামরিক সহযোগিতা স্থগিত করার ঘোষণা দেয়ার পর এ প্রতিক্রিয়া জানাল মস্কো। […]

Continue Reading

ফ্রান্সের বাজেট ঘাটতি নিয়ে ইউরো এলাকায় দুশ্চিন্তা

| এপ্রিল 8, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানি আগামী বছরই ঋণ নেওয়া বন্ধ করার তোড়জোড় করছে, কিন্তু ফ্রান্স বাজেট ঘাটতির ঊর্ধ্বসীমা শিথিল করার ডাক দিচ্ছে৷ ইউরো এলাকার প্রবৃদ্ধির ধীর গতির পক্ষে-বিপক্ষে শোনা যাচ্ছে নানা যুক্তি৷ জার্মানি আগামী বছরই নতুন করে কোনো ঋণ না নেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ যদিও ইউক্রেনের চলমান সংকটের ফলে সেই পরিকল্পনা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন খোদ জার্মান […]

Continue Reading

জার্মানিতে ‘অবৈধভাবে’ বসবাসরত মানুষদের দুরবস্থা

| এপ্রিল 8, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: আনুমানিক ৪০০,০০০ বিদেশি বৈধ কাগজপত্র ছাড়াই জার্মানিতে বসবাস করেন৷ এইসব মানুষরা সবসময় আতঙ্কে থাকেন৷ মানবাধিকার ও নিয়মিত চিকিত্সার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত তাঁরা৷ ইকুয়েডর থেকে আসা মারিয়া (নাম পরিবর্তন করা) কখনও বিনা টিকিটে ট্রেনে চড়েননি৷ ট্রাফিকের লাল বাতিতে রাস্তা পার হননি৷ কাজকর্মে ফাঁকি দেননি৷ ঝাড়ামোছা করেছেন মনোযোগ দিয়ে৷ কখনও অসুস্থতার কারণে ছুটি নেননি৷ যদিও […]

Continue Reading

‘ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের প্রমাণ ন্যাটোর হাতে নেই’

| এপ্রিল 1, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো প্রমাণ ন্যাটো বাহিনীর হাতে নেই বলে জানিয়েছেন মার্কিন নেতৃত্বাধীন এ বাহিনীর মহাসচিব আন্দ্রেস ফগ রাসমুসেন। ইউক্রেন সংকট নিয়ে ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি সাংবাদিকদের এ তথ্য জনান। রাসমুসেন বলেন, “দুঃখজনকভাবে আমি এ নিশ্চয়তা দিতে পারছি না যে, রাশিয়া তার সৈন্য প্রত্যাহার শুরু করেছে। আমরা যেটা দেখেছি  […]

Continue Reading

স্বাধীনতা প্রশ্নে গণভোটের বিরুদ্ধে ব্রিটিশ কৌশল ব্যর্থ: স্কটিশ মুখ্যমন্ত্রী

| এপ্রিল 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: স্কটিশ মুখ্যমন্ত্রী অ্যালেক্স সেলমন্ড বলেছেন, স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠেয় গণভোটের বিরুদ্ধে ব্রিটিশ কৌশল ব্যর্থ হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বরে স্কটল্যান্ডে এই গণভোট অনুষ্ঠিত হবে। স্কটিশরা স্বাধীনতার পক্ষে ভোট দিলে এই অঞ্চলটি যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে যাবে। ব্রিটিশ সরকার আসন্ন গণভোটে স্বাধীনতার বিপক্ষে ভোট দিতে বাধ্য করার জন্য স্কটিশদের মনে নানা ধরনের ভয়-ভীতি ঢুকিয়ে দেয়ার চেষ্টা […]

Continue Reading

ক্রিমিয়ায় রাশিয়ার পাসপোর্ট নেয়ার হিড়িক: ব্যাপক উৎসাহ-উদ্দীপনা

| এপ্রিল 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: কৃষ্ণ সাগরের তীরবর্তী  কৌশলগত গুরুত্বপূর্ণ ক্রিমিয়া উপদ্বীপের নাগরিকদের মধ্যে রাশিয়ার পাসপোর্ট গ্রহণের হিড়িক পড়ে গেছে। তারা  ইউক্রেনের পাসপোর্টের বদলে রাশিয়ার পাসপোর্ট নেয়ার জন্য  সেখানকার পাসপোর্ট অফিসগুলোতে ভিড় করতে শুরু করেছে এবং পাসপোর্ট অফিসগুলোর সামনে লম্বা লাইন দেখা যাচ্ছে। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভি আজ (বুধবার) এ খবর দিয়েছে। ক্রিমিয়ার রাজধানী সিমফেরোপোলের প্রধান পাসপোর্ট […]

Continue Reading