• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

নতুন নির্বাচনের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান ইইউর

| জানুয়ারি 9, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: সহিংসতা পরিহার করে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নতুন নির্বাচনের জন্য প্রকৃত সংলাপ শুরু করতে বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন আজ বুধবার ব্রাসেলসে এক বিবৃতিতে এ আহ্বান জানান। বাংলাদেশে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ইইউ। ইইউর পক্ষ থেকে আজকের বিবৃতিতে ক্যাথরিন […]

Continue Reading

বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জার্মানি আবারও সংলাপের তাগিদ ফ্রান্সের

| জানুয়ারি 9, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: সদ্যসমাপ্ত নির্বাচনে জনমতের প্রতিফলন ‘অতি সামান্য’ হয়েছে মনে করে জার্মানি। দেশটির তরফে সব দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য আরেকটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের তাগিদ দেয়া হয়েছে। জার্মান ফেডারেল সরকারের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে ওই তাগিদ দেয়া হয়। এদিকে দশম সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ‘খুবই কম’ ছিল মন্তব্য করে প্রধান রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপ শুরুর আহ্বান জানিয়েছে […]

Continue Reading

ভোট দিলে সরকারি কর্মচারীদের বেতন বাড়াবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

 ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে তার দল কনজারভেটিভ পার্টি বিজয়ী হলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হবে।  তিনি আরো বলেছেন, ২০১৫ সালের নির্বাচনে  জনগণ তার দলকে ভোট দিলে ২০২০ সালের মধ্যে বেতন-ভাতা সর্বনিম্ন আড়াই শতাংশ বাড়ানো হবে। একইসঙ্গে তিনি অবসরের বয়সসীমা বাড়ানোর পক্ষেও কথা বলেছেন।  এর আগে দেশটির অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০৩০ […]

Continue Reading

রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে পরমাণু ডুবোজাহাজ ও ৪০ যুদ্ধ জাহাজ

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলতি বছর রাশিয়ার নৌবাহিনী একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ এবং ৪০টি যুদ্ধ ও সহায়ক জাহাজ পাবে। রুশ নৌবাহিনীর অস্ত্র সংগ্রহ নজরদারির দায়িত্বে নিযুক্ত ডেপুটি কমান্ডার রিয়াল অ্যাডমিরাল ভিক্টর বুরসুক এ কথা জানিয়েছেন।  তিনি বলেন, বোরে শ্রেণীর পরমাণু শক্তিচালিত এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ভ্লাদিমির মনোমাখ এবং একটি ডিজেল চালিত ডুবোজাহাজ  চলতি বছর রুশ নৌবাহিনীতে যুক্ত হবে। […]

Continue Reading

ভূমধ্যসাগর থেকে ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার সময় ২০০ অভিবাসী শ্রমিককে উদ্ধার করেছ ইতালি। সম্প্রতি সাগরে ইতালির কাছাকাছি অঞ্চলে বেশ কিছু নৌকাডুবির ঘটনায় শত শত অভিবাসী নিহত হয়েছেন। এরপর রোম ওই  অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে।  ভূমধ্যসাগরীয় লাম্পেদুসা দ্বীপের কাছ থেকে ১০ মিটার লম্বা একটি নড়বড়ে নৌকা থেকে ২২৩ জনকে উদ্ধার করা হয়। এসব অভিবাসীর মধ্যে […]

Continue Reading

সিরিয়ার বিদ্রোহীদের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট ওলাঁদ

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের প্রেসিডেন্ট  ফ্রাঁসোয়া ওলাঁদ আবারো সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তার দেশের সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন- এসএনসি’র প্রধানকে দেয়া সাক্ষাতে ফ্রান্সের এ সমর্থনের কথা ঘোষণা করেন।  লেবাননের আল মিয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট  সৌদি আরবের রাজধানী রিয়াদে এসএনসি’র প্রধান আহমেদ জারবার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেয়ার পাশাপাশি তাদেরকে আরো সহযোগিতার বিষয়ে […]

Continue Reading

বেসামরিক মানুষ হত্যার ব্যাখ্যা থাকতে পারে না: রুশ প্রেসিডেন্ট

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ায় ভলগোগ্রাদে দুই দফা বোমা হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই এলাকা সফর করেছেন। সেখানে দুই দিনের হামলায় নারী ও শিশুসহ ৩৪ জন নিহত হয়েছে।  পুতিন বলেছেন, ‘সন্ত্রাসীরা তাদের কাজকে যেভাবেই ব্যাখ্যা করুক, বেসামরিক মানুষ বিশেষকরে নারী ও শিশু হত্যার কোন ন্যায্যতা থাকতে পারে না।’ সন্ত্রাসীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান […]

Continue Reading

যাজক সেজে শুমাখারকে দেখতে গেলেন সাংবাদিক!

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: তাঁকে সুস্থ অবস্থায় ফিরে পেতে হলে ভক্ত, সাংবাদিকদের দূরে থাকতে হবে – বাধ্য হয়ে এ কথা বলেছেন মিশায়েল শুমাখারের এজেন্ট৷ ফর্মুলা ওয়ানের জীবন্ত কিংবদন্তিকে দেখতে সবাই এত মরিয়া যে ছদ্মবেশে ঢোকার চেষ্টাও হয়েছে! রোববার ফ্রেঞ্চ আল্পস-এ স্কি করতে গিয়ে পড়ে যান শুমাখার৷ মাথা পাথরে ঠুকে যাওয়ায় তাঁর জীবন এখনো সংকটে৷ তবে গত দু’দিনে অবস্থার আর […]

Continue Reading

জার্মানির রাজনৈতিক অঙ্গনে ২০১৪ সাল

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির নতুন মহাজোট সরকার সদ্য যাত্রা শুরু করলো৷ ২০১৪ সালে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হবে এই সরকার৷ ইউরো রক্ষা কর্মসূচি, ইন্টারনেটে আড়ি পাতা, বিশ্ব আর্থ সংকট – এই সব কিছুই করতে হবে এ সরকারকে৷ বৃহৎ কোয়ালিশনের বড় বড় কাজেরও সুরাহা করা উচিত৷ তৃতীয়বারের মতো ক্ষমতায় আসীন হয়ে এ কথা বললেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল৷ তবে আলৌকিকভাবে […]

Continue Reading

‘ইউরোপের উন্নতির সঙ্গে জার্মানির উন্নতি জড়িত’-আঙ্গেলা ম্যার্কেল

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল তাঁর নববর্ষের বার্তায় বলেছেন, জার্মানির উন্নয়নে ইউরোপের গুরুত্ব রয়েছে৷ সামগ্রিকভাবে ইউরোপের উন্নতি হলেই জার্মানিরও উন্নতি হবে বলে মনে করেন তিনি৷ ২০১৪ সালকে স্বাগত জানিয়ে জার্মান নাগরিকদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা দিয়েছেনচ্যান্সেলর ম্যার্কেল৷ সেখানে তিনি প্রতিটি নাগরিককে চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা অর্জনের আহ্বান জানিয়েছেন৷ ম্যার্কেল বলেন, ‘‘আমরা নাগরিক হিসেবে প্রত্যেকে নিজেদের জীবনে […]

Continue Reading