• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

জার্মানিতে ‘দারিদ্র্য অভিবাসন’ বৃদ্ধির আশঙ্কা

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির রক্ষণশীল দল খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন (সিএসইউ) এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে৷ দরিদ্রতার কারণে অভিবাসী বৃদ্ধি পেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে তারা, যদিও অনেকেই এই শঙ্কা অর্থহীন মনে করছেন৷ জার্মান সরকারের নবনিযুক্ত বিদেশি বিষয়ক কমিশনার আইদান ও্যজুগুজ সিএসইউ-র উদ্বেগ একেবারেই আমলে নিচ্ছেন না৷ বরং রাগত স্বরে তিনি বলেন, ‘‘আমরা প্রতিবছর সিএসইউ-র কাছ থেকে […]

Continue Reading

ইউরোপীয় ইউনিয়নের দপ্তর খোলার অনুরোধ বিবেচনা করবে ইরান

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানে দপ্তর খোলার আনুষ্ঠানিক অনুমতি চাইলে তেহরান তা বিবেচনা করার আশ্বাস দিয়েছে।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি তেহরানে দপ্তর খুলতে চায় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা বিবেচনা করে দেখবে ইরান। বর্তমানে ইরানে ইউরোপীয় দেশগুলোর আলাদা আলাদা দূতাবাস থাকলেও তাদের সম্মিলিত কোনো দপ্তর নেই।  ইউরোপীয় […]

Continue Reading

টানা ষষ্ঠবারে মতো বর্ষসেরা মানব নির্বাচিত হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার জনগণ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২০১৩ সালের বর্ষসেরা মানব হিসেবে নির্বাচিত করেছে। নতুন এক মতামত জরিপের ভিত্তিতে পুতিনকে ২০১৩ সালের বর্ষসেরা মানব নির্বাচিত করা হয় এবং এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন তিনি। চলতি বছরের মতামত জরিপ পরিচালনা করেছে রুশ এনজিও লেভান্ডা সেন্টার। চলতি মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাশিয়ার ১৩০টি […]

Continue Reading

জার্মানিতে বহু মানুষের স্বাস্থ্য বিমা নেই

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানিতে এক লক্ষেরও বেশি মানুষ স্বাস্থ্য বিমার আওতাভুক্ত নন৷ প্রিমিয়াম দিতে না পারায় ঋণের বোঝাও বেড়েছে তাদের৷ এই বছরের শেষ নাগাদ ঋণ মওকুব করা হবে ভুক্তভোগীদের৷ ক্রিশ্টোফের এমন কোনো দিন যায় না, যে দিনটিতে তাঁর ব্যথা থাকে না৷ ভার বহন করার ফলে তাঁর এই অবস্থা৷ শয্যাশায়ী মায়ের সেবা শুশ্রূষা করেন তিনি৷ বিছানা করা, […]

Continue Reading

ইউরোপের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে পারে ইউক্রেন: প্রধানমন্ত্রী

| ডিসেম্বর 29, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউক্রেন বহুল আলোচিত বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মিকোলা আযারোভ। রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনা চলার সাপেক্ষে এ চুক্তি হতে পারে বলে জানান তিনি।  দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত ফার্স্ট ন্যাশনাল চ্যানেলে দেয়া এক সাক্ষাতকারে আযারোভ বলেন, রাশিয়া এরইমধ্যে সম্ভাব্য আলোচনায় অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে।  ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি […]

Continue Reading

‘সিরিয়ায় আল-কায়েদার পক্ষে যুদ্ধ করছে ইউরোপের হাজারো সন্ত্রাসী’

| ডিসেম্বর 27, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে যুদ্ধ করছে ইউরোপের হাজার হাজার সন্ত্রাসী। এসব সন্ত্রাসী ইউরোপের পাসপোর্ট নিয়ে উগ্রবাদী আল-কায়েদার পক্ষে কথিত জিহাদের নামে সিরিয়ার বৈধ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। তবে, এসব সন্ত্রাসী এরইমধ্যে ইউরোপের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।  বেলজিয়ামের নিরাপত্তা সংস্থার কাছ থেকে এ তথ্য পাওয়া গেছে। অনেক সন্ত্রাসী সিরিয়ার কথিত জিহাদ থেকে এরইমধ্যে […]

Continue Reading

জার্মানিতে দুর্নীতি: প্রকাশ পাচ্ছে অনেক ঘটনা

| ডিসেম্বর 27, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: শুধু উন্নয়নশীল দেশেই নয়, জার্মানির মতো উন্নত দেশেও দুর্নীতির মাত্রা একেবারে কম নয়৷ গত কয়েক বছরে ঘুস আদান প্রদানের ঘটনা ধরাও পড়েছে অনেক৷ আগের চেয়ে অনেকগুণ বেশি৷ তালিকার বাইরে থাকা সংখ্যাটা আরো বেশি বলে মনে করেন বিশেষজ্ঞরা৷ কেন্দ্রীয় অপরাধ দপ্তরের তথ্য অনুযায়ী ২০০৭ সালে ৯৫৫৪ টি ঘুস, অর্থ আত্মসাত ইত্যাদি ঘটনা ধরা পড়ে৷ ২০১১ […]

Continue Reading

ধৈর্য হারিয়ে ফেলছে ইউরোপের তরুণ প্রজন্ম

| ডিসেম্বর 27, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: বেকারত্বের হার বৃদ্ধি, বাধ্যতামূলক ব্যয় সংকোচন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতি ইত্যাদি কারণে ভবিষ্যত নিয়ে শঙ্কিত হয় পড়ছে ইউরোপের মানুষ৷ বিশেষ করে তরুণ প্রজন্ম ধৈর্য ও সাহস হারিয়ে ফেলছে৷ অর্থনৈতিক সংকট থেকে ধীরে ধীরে গা ঝাড়া দিয়ে উঠছে ইউরোপ৷ আগামী বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি এক শতাংশ বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে এই ঊর্ধ্বগতিটা বেশ শ্লথ৷ইউরোপের […]

Continue Reading

আশ্রয়ের খোঁজে এখন হাজার হাজার ব্রিটিশ উদ্বাস্তু: ক্রাইসিস

| ডিসেম্বর 25, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: বড়দিনের সময় ঘর-বাড়ি হারা হাজার হাজার ব্রিটিশ উদ্বাস্তু জরুরি সহায়তার খোঁজে ভিড় করছে বলে সতর্ক করেছে দেশটির একটি দাতব্য সংস্থা ‘ক্রাইসিস’। সংস্থাটি জানিয়েছে, বড়দিনের উতসবের সময় দেশজুড়ে সংস্থাটির বিভিন্ন অফিসে উদ্বাস্তু ও ভবঘুরেসহ চার হাজার মানুষ জরুরি সহায়তার জন্য ধর্না দিয়েছে। সহায়তা প্রার্থীর সংখ্যা গত বছরের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে বলে জানায় ক্রাইসিস। দেশটিতে […]

Continue Reading

যৌন হয়রানির অভিযোগ; সেভিলের দেখানো পথে বিবিসি উপস্থাপক হ্যারিস

| ডিসেম্বর 25, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: কুলাঙ্গার জিমি সেভিলের পর এবার ব্রিটিশ রাষ্ট্রীয় গণমাধ্যম বিবিসি’র আরেক উপস্থাপক যৌন হয়রানির দায়ে অভিযুক্ত হলেন। ৮৩ বছর বয়স্ক বিবিসি উপস্থাপক রলফ হ্যারিসকে যৌন হয়রানির আরো তিনটি অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নতুন এসব অভিযোগের মধ্যে ৭/৮ বছরের শিশুকন্যাকে নির্যাতনের ঘটনাও রয়েছে।  অভিযোগকারীরা ১৯৮৪ সালে ১৯ বছর ও ১৯৬৮ সালে ৭ বছর ও ১৯৭৫ সালে […]

Continue Reading