• ৯ কার্তিক ,১৪৩৩,24 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

মালিতে বিদেশি আগ্রাসন: ২ হাজার সেনা মোতায়েন রাখবে ফ্রান্স

| অক্টোবর 18, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মালিতে দুই হাজার সেনা মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী জঁ-ইভ ল্য দ্রিয়্যাঁ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, তারা মালিতে দুই হাজারের বেশি সেনা মোতায়েন রাখবে এবং চলতি বছরের শেষ পর্যন্ত তারা সেখানেই থাকবে। গত ১১ জানুয়ারি থেকে মালির গেরিলাদেরকে মোকাবিলার অজুহাতে সেখানে আগ্রাসন শুরু করেছে ফ্রান্স। মালিতে ফ্রান্সের নেতৃত্বাধীন যুদ্ধে মারাত্মক মানবাধিকার লংঘনের ঘটনা […]

Continue Reading

গ্রিসের আগামী মাসের ধর্মঘটে যোগ দেবে সরকারি খাতের ইউনিয়ন ‘অ্যাডিডাই’

| অক্টোবর 18, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ : গ্রিসের সরকারি খাতের প্রধান ইউনিয়ন অ্যাডিডাই আগামী মাসে আহুত সাধারণ ধর্মঘটে যোগ দেয়ার ঘোষণা দিয়েছে। গ্রিস সরকারের কঠোর ব্যয় হ্রাস পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী মাসের ৬ তারিখে ২৪ ঘণ্টার এ ধর্মঘট আহ্বান করেছে বেসরকারি খাতের ইউনিয়ন গিসি। চার মাসের কম সময়ের মধ্যে দেশটিতে এ নিয়ে দ্বিতীয় দফা সাধারণ ধর্মঘটের আহ্বান করা হলো। […]

Continue Reading

প্রসঙ্গ ইইউ-তে তুরস্কের যোগদান: আবার আলোচনা শুরুর আহ্বান

| অক্টোবর 18, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় কমিশন তুরস্কের সরকার বিরোধীদের বিরুদ্ধে দমন অভিযানের সমালোচনা করেছে। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নে দেশটির অন্তর্ভূক্তির বিষয়ে আঙ্কারার সঙ্গে আবার আলোচনা শুরু করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।  বুধবার কমিশনের পক্ষ থেকে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে ‘বিরোধী নেতা-কর্মীদের বিরুদ্ধে বলপ্রয়োগ ও জনগণের মৌলিক অধিকার উপেক্ষা করা’র দায়ে তুর্কি সরকারকে অভিযুক্ত করা হয়। বলা হচ্ছে, রাজনৈতিক সংখ্যালঘুদের […]

Continue Reading

ভূমধ্যসাগর থেকে আবার ইতালিগামী ৪০০ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

| অক্টোবর 18, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ভূমধ্যসাগর থেকে ইতালিগামী ৪০০ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। ইতালির নৌবাহিনীর সদস্যরা এ উদ্ধার অভিযান পরিচালনা করেছে। চলতি অক্টোবর মাসে দু’টি দুর্ঘটনায় ৩৬০ জন  আশ্রয় প্রত্যাশী নিহত হওয়ার পর নতুন করে অভিবাসনকারী উদ্ধারের ঘটনা ঘটলো। আফ্রিকা থেকেই বেশি আশ্রয় প্রত্যাশী ব্যক্তি ইতালিতে যাওয়ার চেষ্টা করে।  (মঙ্গলবার) ভূমধ্যসাগরের সিসিলি প্রণালী এলাকা হতে তিনটি নৌকা থেকে […]

Continue Reading

প্রমাণিত হয়েছে, যে রাশিয়ায় মহিলারা পুরুষদের তুলনায় বেশি দক্ষতা সম্পন্না

| অক্টোবর 18, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: এই বছর রাশিয়া প্রথমবার পিআইএএসির গবেষণায় যোগ দিয়েছিল, যার আয়োজন করে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ২০০৮ সাল থেকে. এই অভূতপূর্ব গবেষণা করা হয় প্রাপ্তবয়স্ক অধিবাসীদের মধ্যে, যাদের বয়স ১৬ থেকে ৬৫ বছরের মধ্যে. এর আগে পর্যন্ত শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য দেশগুলিই এই গবেষণায় অংশ নিতো. তবে সম্প্রতি আরও কয়েকটি দেশ […]

Continue Reading

ইউরোপে ক্রমশই বাড়ছে বায়ু দূষণ

| অক্টোবর 18, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপের দেশগুলোতে ভয়াবহভাবে বেড়ে চলেছে বায়ু দূষণ৷ এর ফলে জন্মের পর পর শিশু মৃত্যু বা গর্ভপাত, স্বাস্থ্য অবনতি, এমনকি শস্যের ফলন ভালো না হওয়ায় বেড়ে যাচ্ছে অর্থনৈতিক ক্ষতির পরিমাণও৷ মঙ্গলবার ইউরোপের পরিবেশ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, গত কয়েক দশকে ইউরোপে কার্বন নিঃসরণের হার কমেছে, কিন্তু বেড়েছে ডিজেল চালিত গাড়ির সংখ্যা৷ সেইসাথে বাড়িতে গ্যাসের বিকল্প হিসেবে […]

Continue Reading

ব্রিটেনের শ্যাডো এডুকেশন মিনিস্টার রোশনারা আলী

| অক্টোবর 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রোশনারা আলী শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়ং পিপল হিসেবে দায়িত্ব গ্র্রহণ করেছেন। এর আগে তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক (ডিএফআইডি) শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলানিউজসহ সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শ্যাডো এডুকেশন মিনিস্টারের দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে রোশনারা বলেন, ‘বর্তমান সরকার আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ […]

Continue Reading

ঋণ পরিশোধের জন্য ৫০টি ঐতিহাসিক স্থান বিক্রি করবে ইতালি

| অক্টোবর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: অর্থনৈতিক মন্দায় জেরবার হেয় যাওয়া ইতালি সরকারি ঋণ পরিশোধের জন্য দুর্গ এবং ১৮ শতকের প্রাসাদসহ ৫০টি ঐতিহাসিক কেন্দ্র বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  চলতি বছর দেশটির বাজেট ঘাটতি তিন শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যে এ সব ঐতিহাসিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া সীমা অনুযায়ী সরকারি ঘাটতি মোট উতপাদনের (জিডিপি) ৩ […]

Continue Reading

নরওয়ে: এত বিত্ত বৈভব নিয়ে কী করা যায়?

| অক্টোবর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: সুন্দর প্রকৃতি, প্রচুর অর্থ৷ নিশীথ সূর্যের দেশ নরওয়ের অভিযোগ করার কিছু নেই৷ একটি দেশের প্রায় সবকিছু থাকা সত্ত্বেও আর কিছু কী প্রয়োজন? নরওয়ের ট্রন্ডহাইম শহরের ৩০ কিলোমিটার পূর্বে অবস্থিত ছোট্ট শহর স্টোরডালে শেষ গ্রীষ্মের এক সন্ধ্যা৷ বাগান থেকে বৃক্ষরাজির ফাঁক দিয়ে দেখা যায় সাগরের কোল ঘেঁষা পাহাড়ের সারি৷ সূর্যের অস্ত যাচ্ছে ধীরে ধীরে৷ চোখে […]

Continue Reading

বিষ প্রয়োগে আরাফাত মারা গেছেন: ব্রিটিশ ম্যাগাজিন ল্যান্সেট

| অক্টোবর 13, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ফিলিস্তিনের সাবেক নেতা ইয়াসির আরাফাতকে পোলোনিয়াম-২১০ প্রয়োগে হত্যার বিষয়টি সমর্থন করেছে ব্রিটেনের খ্যাতনামা চিকিতসা বিষয়ক সাময়িকী ল্যান্সেট।  সুইজারল্যান্ডের লাওসেনের ‘ইনস্টিটিউট ডি রেডিওফিজিস্ক’এর আগে আরাফাতকে পোলোনিয়াম-২১০ নামের একটি বিরল এবং উঁচু মাত্রার তেজস্ক্রিয় পদার্থ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে জানিয়েছিল।  আরাফাতের ব্যক্তিগত জিনিসপত্র পরীক্ষা করে তাতে জৈবিক তরল পদার্থের উপস্থিতির পাশাপাশি উঁচু মাত্রার পোলোনিয়াম-২১০ পাওয়া গেছে […]

Continue Reading