• ৯ কার্তিক ,১৪৩৩,24 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

আত্মসমর্পন নয়, সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবো: সিরিয়া

| আগস্ট 27, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়া যে কোনো পশ্চিমা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ‘বিস্ময়কর’ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।  সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম দামেস্কে বলেছেন, “(হামলা হলে) আমাদের সামনে দু’টি পথ খোলা থাকবে। আমাদেরকে হয় আত্মসমর্পন করতে হবে অথবা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দ্বিতীয় পথকে বেছে নিয়ে প্রতিরোধ করবো।”  কথিত রাসায়নিক হামলাকে কেন্দ্র করে যখন প্রেসিডেন্ট বাশার […]

Continue Reading

সিরিয়ায় হামলা ‘মারাত্মক বিপর্যয়’ ডেকে আনবে: রাশিয়া

| আগস্ট 27, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাশিয়া মঙ্গলবার আমেরিকাকে আবারো হুঁশিয়ার করে বলেছে, সিরিয়ায় সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিপর্যয়’ দেখা দেবে। একইসঙ্গে সিরিয়া ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ আজ এক বিবৃতিতে এ আহ্বান জানান।  বিবৃতিতে বলা হয়েছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাস কাটিয়ে সেনা অভিযানের […]

Continue Reading

সিরিয়ায় হামলার পরিকল্পনা নিচ্ছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী

| আগস্ট 27, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটিশ সশস্ত্র বাহিনী সিরিয়ায় সামরিক হামলার জন্য জরুরি পরিকল্পনা নিচ্ছে বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র জানিয়েছেন। সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি সেনারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে আমেরিকাসহ তার মিত্ররা হামলা চালানোর পায়তারা করছে। ব্রিটিশ সরকারও সেই ষড়যন্ত্রে জড়িয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।  সামরিক হামলার পরিকল্পনা সম্পর্কে ক্যামেরনের মুখপাত্র আজ (মঙ্গলবার) […]

Continue Reading

রাশিয়ায় বন্যা:২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

| আগস্ট 26, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমুর অঞ্চল, খাবারভস্ক শহর ও ইহুদি স্বায়ত্বশাসিত অঞ্চলের ১২৫টি জনপদের সাড়ে ৬ হাজারেরও অধিক বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা দূর্গত এলাকা থেকে ২০ হাজেরেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  আজ ভোরে খাবারভস্কে আমুর নদীতে পানির উচ্চতা ৭৩১ সেন্টিমিটারে পৌঁছেছে। গত ১০০ বছরের মধ্যে আমুর […]

Continue Reading

মধ্যপ্রাচ্যে গোপন গোয়েন্দা কেন্দ্র পরিচালনা করছে ব্রিটেন: স্নোডেন

| আগস্ট 23, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে গোপন গোয়েন্দা কেন্দ্র পরিচালনা করছে ব্রিটেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যে এ কথা উল্লেখ করা হয়েছে বলে দৈনিকটি জানিয়েছে। ইন্ডিপেনডেন্টের রিপোর্টে বলা হয়েছে-আমেরিকা ও পশ্চিমা কোনো কোনো গোয়েন্দা সংস্থার জন্য মধ্যপ্রাচ্যের ওই কেন্দ্রের মাধ্যমে আড়িপাতার কাজে নিয়োজিত রয়েছে ব্রিটেন। এ গোয়েন্দা কেন্দ্রের মাধ্যমে ইমেইল, টেলিফোন […]

Continue Reading

রাশিয়ার দূরপ্রাচ্যে বন্যার ফলে অঞ্চলের কৃষিক্ষেত্রের ক্ষতির পরিমাণ ২৪ কোটি ডলার

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ার দূরপ্রাচ্যে বন্যার দরুণ অঞ্চলের কৃষিক্ষেত্রের ক্ষতির পরিমাণ, প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৮০০ কোটি রুবল (২৪ কোটি ডলারের উপর),  শুক্রবার জানানো হয়েছে রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ে. ৫ লক্ষ ৭৫ হাজার হেক্টর জমিতে বোনা বীজ নষ্ট হয়েছে. প্রসঙ্গত, বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, আমুর নদীর জলের মান, যে নদীতে বন্যা আসায় অঞ্চলে বিপর্যয় দেখা দিয়েছে, আরও বাড়বে. আবহবিদদের […]

Continue Reading

ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার লাভ বাংলাদেশের

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ দেবেশ বড়ুয়া, প্যারিস :  শিক্ষা ক্ষেত্রে অসমান্য সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ জিতেছে বাংলাদেশ।  বুধবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা এ ঘোষনা দেন। বাংলাদেশের পক্ষে এ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে ঢাকার আহসানিয়া মিশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের অংশ হিসেবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তর […]

Continue Reading

মিশরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি স্থগিত করেছে ইইউ

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মিশরে সামরিক বাহিনী ও মুসলিম ব্রাদারহুড-এর সমর্থকদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের আঁচ ইউরোপেও পড়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আপাতত সে দেশকে অস্ত্র বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ ইইউ-র এক বিবৃতিতে বলা হয়েছে, মিশরের জনগণের উপর দমন নীতি কার্যকর করতে প্রয়োগ করা হতে পারে, এমন অস্ত্র ও সরঞ্জাম রপ্তানি আপাতত বন্ধ রাখা হচ্ছে৷ শুধু সামরিক বাহিনী নয়, […]

Continue Reading

সংকটেও চাঙ্গা জার্মান অর্থনীতি

| আগস্ট 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: অর্থনৈতিক সাফল্য ও স্থিতিশীলতা, বেকারত্বের নিম্ন হার ও কমে চলা ঋণভার – তেমন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আর্থিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠেছে জার্মানি৷ এর পেছনে সরকারের কৃতিত্ব কতটা? জুন মাসে একটি কোম্পানি পরিদর্শনে গিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল কর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য, ইউরোপের জন্য আপনারা যা করছেন, তার জন্য ধন্যবাদ৷” আজকাল ম্যানেজারদের সঙ্গে […]

Continue Reading

ফ্রান্সে মুহাম্মাদ মুরসির সমর্থনে বিক্ষোভ: সিসির পদত্যাগ দাবি

| আগস্ট 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে। মিশরে যখন মুরসির সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযান চলছে তখন এ বিক্ষোভ হলো। প্যারিসে সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন মুরসির সমর্থকরা। গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের পর  মিশরের সেনাবাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে সৌদি সরকার। মিশরের সেনাপ্রধান […]

Continue Reading