Category: দেশের খবর
ফ্ল্যাট কিনে, চুক্তি করে হয়রানির শিকার মানুষ: প্রায় ১৩০০ অভিযোগ
দেশের খবর: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক আসাদ উল্লাহ আল হোসেন, গোপালগঞ্জের ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী আখতারুজ্জামান ও সরকারি কর্মকর্তা শাহ আলমগীর। সম্মানিত এই তিন ব্যক্তিকে ডাকাতি মামলার আসামি হয়ে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। মাইহোম লিমিটেড নামের একটি আবাসনপ্রতিষ্ঠান থেকে ফ্ল্যাট কেনার পর তাঁদের এ পরিণতি।শুধু এই তিনজনই নন, ফ্ল্যাট কিনে কিংবা চুক্তি করে […]
নীতিমালা না মেনে রাজধানীতেই চলছে ২০ হাজার কিন্ডারগার্টেন
স্টুডেন্ট কর্ণার : কোন নীতিমালা না মেনেই রাজধানীতে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে নিবন্ধনবিহীন ২০ হাজার কিন্ডারগার্টেন স্কুল। শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর ভর্তি ফি, মোটা অংকের টিউশন ফি, লিখিত, অলিখিতভাবে বিভিন্ন ফি আদায় করছে স্কুল কর্তৃপক্ষ। এসব স্কুলে শিক্ষার কোন পরিবেশ নেই। নেই পর্যাপ্ত ক্লাস রুম, খেলার মাঠ। প্রশিক্ষণ নেই শিক্ষকদেরও। মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস না পড়িয়ে […]
ঐশীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত
ইউরোবিডি২৪নিউজঃ সস্ত্রীক পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি তাদের মেয়ে ঐশী রহমানকে গাজীপুর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার ছিদ্দিকুর রহমানের আবেদন ও মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এ নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা খুলনায় মিশু ক্লিনিকের […]
ভুয়া সাংবাদিকদের দৌরাত্ম্য দিন দিন বাড়ছে
দেশের খবর: ঢাকায় তারা বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও পত্রিকার জাল পরিচয়পত্র ব্যবহার করে ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে হুমকি দিয়ে চাঁদা আদায় করে৷ এতে বিপাকে পড়ছেন পেশাদার সাংবাদিকরা৷ পুলিশ জানিয়েছে, ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে বিশেষ অভিযানের নেয়া হবে৷ ঢাকার কারওয়ান বাজার এলাকা থেকে তানভীর আহমেদ নামে এক ভুয়া সাংবাদিককে পুলিশ বুধবার দুপুরে গ্রেপ্তার করে৷ তার কাছ থেকে দুটি […]
এফিডেভিট করে নাম বদলাতে চেয়েছিল ভিকারুননিসা কলেজের ঐশী
দেশের খবর: বাবা আমাকে আর ঐশী নামে ডেকো না। আমার নামটা এফিডেভিট করে বদলে দাও। এ নামটা শুনলে আমার ঘৃণা হয়। সবাই বলে আমি নাকি সেই ঐশীর মতো এমন করবো। আমার বন্ধুরা এখন শুধু আমাকে নিয়ে সমালোচনা করে। ঐশী নামের মেয়ের হাতে পুলিশ দম্পতি খুন হওয়ার পর থেকেই আমার মেয়ের মনে এমন ধারণা সৃষ্টি হয়েছিলো। আমি […]
‘ঐশী’ নামের তিরস্কার সইতে না পেরে ভিকারুননিসা কলেজের ছাত্রী ঐশীর আত্মহত্যা
দেশের খবর: ‘ঐশী’ নামের তিরস্কার সইতে না পেরে আত্মহত্যা করেছে রাজধানীর ভিকারুননিসা কলেজের ছাত্রী ইশরাত জাহান ঐশী (১৫)। গতকাল সকালে রাজধানীর এলিফ্যান্ট রোডের ডি-৫, ২৮৫/ই নম্বর বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। ঐশীর পিতা কে এম ইকবাল বলেন, কিছুদিন ধরে ‘ঐশী’ নাম নিয়ে তার মেয়ে মানসিক সমস্যায় ভুগছিল। অনেকেই তার নাম নিয়ে তিরস্কার করছিল। এরই […]
ঐশীর সঙ্গে এক রুমে ঘুমাতে নারাজ সংশোধনী কেন্দ্রের বাসিন্দারা
ইউরোবিডি২৪নিউজঃ এমব্রয়ডারি, সেলাইয়ের ক্লাস করছে ঐশী। টেলিভিশন দেখছে, তার নিজের খবরও দেখেছে। খাবার-দাবার করছে অনেকটা স্বাভাবিকভাবেই। এখন তার একটাই চিন্তা, জামিন। চিন্তা আছে পরীক্ষারও। ভাইকে দেখার জন্যও ব্যাকুল। তবে ঐশীর সঙ্গে রাত কাটাতে নারাজ কিশোরী উন্নয়ন কেন্দ্রের অন্য কিশোরী নিবাসীরা। গতকাল সকালে সংশোধনী কেন্দ্রের অন্য সব নিবাসীর সঙ্গে সবজি আর ডাল দিয়ে নাস্তা করেছে ঐশী। সকাল […]
পুলিশ দম্পতি খুনের ৩০ পৃষ্ঠা জবানি,এমব্রয়ডারি শিখছে ঐশী রহমান:
দেশের খবর: পুলিশ দম্পতির নির্মম খুনের বর্ণনা উঠে এসেছে তাদের মেয়ে ঐশী রহমানের জবানিতে। আদালতে রেকর্ড করা ৩০ পৃষ্ঠার জবানবন্দিতে খুনের ঘটনার আদ্যোপান্ত খুলে বলেছে সে। জানিয়েছে, পিতা-মাতাকে খুন করার আগে মাতাল ছিল সে। খুনের আগে হুইস্কি পান করেছিল। খুনের পর আশ্রয়ের খোঁজে কোথায় কোথায় ঘুরেছে তারও বর্ণনা দিয়েছে। জানিয়েছে, সন্ধ্যা থেকে খুনের পরিকল্পনা করলেও রাত […]
বিদেশে ফ্ল্যাট বা এ্যাপার্টমেন্ট কেনা যাবে না-বাংলাদেশ ব্যাংক
দেশের খবর: বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশে কোন ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনা যাবে না। কিনলে মানি লন্ডারিং আইনে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে এর সতর্কতা জারি করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় সংযুক্ত আরব আমিরাত (দুবাই) সহ পৃথিবীর বিভিন্ন দেশে এ্যাপার্টমেন্ট ক্রয়ের […]
ইউনেস্কো আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার লাভ বাংলাদেশের
ইউরো সংবাদ দেবেশ বড়ুয়া, প্যারিস : শিক্ষা ক্ষেত্রে অসমান্য সাফল্যের জন্য ইউনেস্কো লিটারেসি প্রোগ্রাম ২০১৩ জিতেছে বাংলাদেশ। বুধবার প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে ইউনেস্কোর ডিরেক্টর জেনারেল ইরিনা বোকবা এ ঘোষনা দেন। বাংলাদেশের পক্ষে এ আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছে ঢাকার আহসানিয়া মিশন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের অংশ হিসেবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর ইউনেস্কোর সদর দপ্তর […]
