• ২৬ ফাল্গুন ,১৪৩২,10 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: শীর্ষ সংবাদ

ভারত, পাকিস্তান, শ্রীলংকাকে অনেক পিছনে ফেলেছে বাংলাদেশ

| ফেব্রুয়ারি 20, 2018 | 0 Comments

দেশের খবর: বিশ্ব অর্থনৈতিক ফোরামের সমন্বিত উন্নয়ন সূচকে (ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স) দক্ষিণ এশিয়ায় প্রতিদ্বন্দ্বী ভারত, পাকিস্তান ও শ্রীলংকাকে অনেকটা পিছনে ফেলেছে বাংলাদেশ। এই সূচকে বাংলাদেশের অবস্থান ৩৪তম। সার্বিক দিক দিয়ে বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে শীর্ষে অবস্থান করছে নরওয়ে। তবে উদীয়মান অর্থনীতির দেশগুলোর শীর্ষে রয়েছে লিথুয়ানিয়া। এই সূচকে ভারতের অবস্থান ৬২ তম। পাকিস্তান রয়েছে ৫২ […]

Continue Reading

কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা

| ফেব্রুয়ারি 20, 2018 | 0 Comments

বিশ্বজুড়ে বাংলা: কুয়েতে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার, এসংক্রান্ত সংবাদ কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের বিভিন্ন সংবাদকর্মীদের কাছে নিশ্চিত করেছেন। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিগণ আজ সকাল থেকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পূর্বে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম ও বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর শ্রম জনাব আবদুল লতিফ খান এই সংবাদের […]

Continue Reading

পোপ ফ্রান্সিসের সতর্কতা – পরমাণু যুদ্ধের কাছাকাছি বিশ্ব

| ফেব্রুয়ারি 17, 2018 | 0 Comments

আন্তর্জাতিক: পরমাণু শক্তিধর যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বিশ্বে সম্ভাব্য পরমাণু যুদ্ধের ভয়াবহতার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। উড়োজাহাজে করে দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে যাওয়ার সময় গত সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, আমরা খুব কাছে আছি (পরমাণু যুদ্ধের)। আমি এটা নিয়ে খুবই চিন্তিত। […]

Continue Reading

২০ ডিসেম্বর বুধবার পিলখানায় বিজিবি দিবস অনুষ্ঠিত।

| ডিসেম্বর 20, 2017 | 0 Comments

বুধবার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিবসের অনুষ্ঠানে তিনি বলেছেন, “আজ এখানে বিজিবিতে একটি নতুন পরিবেশ; এ পরিবেশ দেখে আমি সত্যিই আনন্দিত। “আমি সবসময় এটাই চাই যে এ বাহিনী নিজস্ব শৃঙ্খলার বিষয়টা ভালভাবে তারা মান্য করবে এবং দেশের কল্যাণে কাজ করে যাবে।” ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় বসার পরের মাসেই বিডিআরে বিদ্রোহ দেখা দেয়। ২৫ […]

Continue Reading

না ফেরার দেশে চলে গেলেন মহিউদ্দিন চৌধুরী (ইন্নালিল্লাহি….. রাজিউন)।

| ডিসেম্বর 15, 2017 | 0 Comments

দেশের খবর: না ফেরার দেশে চলে গেলেন বিশিষ্ট রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরী। (ইন্নালিল্লাহি….. রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম নগরীর মেহেদিবাগে বেসরকারি ম্যাক্স হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী খান চট্টল বীরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে […]

Continue Reading

ফ্রান্সে ট্রেন-স্কুল বাস সংঘর্ষ: নিহত ৪, আহত ২৩।

| ডিসেম্বর 15, 2017 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের সর্ব দক্ষিণের পিরেনে-ওরিয়ন্টাল ডিপার্টমেন্টের মিয়াস কমিউনে বৃহস্পতিবার বিকাল ৪টায় একটি ট্রেন ক্রসিং পার হওয়ার সময় ট্রেন ও স্কুল বাসের সংঘর্ষে অন্তত ৪ জন স্কুল শিক্ষার্থীর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ২৩ জন যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশংকাজনক। নিহত ও আহতদের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। চেহারা […]

Continue Reading

গ্রুপিং মিটিয়ে দলকে শক্তিশালী করার তাগিদ শেখ হাসিনার

| ডিসেম্বর 13, 2017 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: আগামী নির্বাচনের আগে দলের বিভিন্ন স্তরে নেতাকর্মীদের মধ্যে থাকা গ্রুপিং মিটিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে প্রধানমন্ত্রীর প্যারিস সফররত আবাসস্থল ইন্টারকন্টিনেন্টাল প্যারিস লা গ্র্যান্ড হোটেলে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন। শেখ হাসিনা বলেন, আওয়ামী […]

Continue Reading

নিউইয়র্কে বোমা হামলা: সন্দেহভাজন বাংলাদেশি অভিবাসী

| ডিসেম্বর 13, 2017 | 0 Comments

আন্তর্জাতিক: গত সোমবার সকালে নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলায় কেউ মারা যায়নি—এটা স্বস্তির বিষয়। কিন্তু সাধারণ মানুষের ওপর এ রকম চোরাগোপ্তা হামলার প্রবণতা যে বন্ধ হচ্ছে না, তা যথেষ্ট উদ্বেগের বিষয়। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং শান্তিকামী সব মানুষকে অশুভ সন্ত্রাসবাদী শক্তির বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই। সন্দেহভাজন বোমা হামলাকারী ব্যক্তি একজন অভিবাসী বাংলাদেশি—এই […]

Continue Reading

চ্যাম্পিয়ন রংপুরের সামনে আত্মসমর্পণ ঢাকার

| ডিসেম্বর 13, 2017 | 0 Comments

স্পোর্টস: গেইল-তাণ্ডবের পরই ম্যাচের ভাগ্য লেখা হয়ে গিয়েছিল। বিপিএলের ইতিহাসেই ২০০ রান তাড়া করার রেকর্ড নেই, আর তো মিরপুরের এ উইকেটে! তবে এমন অসহায় আত্মসমর্পণও নিশ্চয় আশা করেনি কেউ। ২০৭ রানের লক্ষ্যে নেমে ১৪৯ রানে থেমেছে গতবারের চ্যাম্পিয়নরা। ৫৭ রানের বিশাল এক জয়েই প্রথমবারের মতো শিরোপা উৎসবে মাতল রংপুর রাইডার্স। ব্যাট হাতে রাজধানী ঢাকার সম্মান রক্ষায় […]

Continue Reading

প্যারিসে শেখ হাসিনা-ম্যাখোঁ বৈঠক: অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত

| ডিসেম্বর 13, 2017 | 0 Comments

ইউরো সংবাদ: বাণিজ্য, অর্থনীতি ও অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ-সুবিধা অনুসন্ধানে একটি যৌথ কমিশন গঠনে সম্মত হয়েছে ঢাকা ও প্যারিস । ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে গতকাল মঙ্গলবার এখানে এলিসি প্রাসাদে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেন, বৈঠকে উভয় নেতা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ […]

Continue Reading