Category: শীর্ষ সংবাদ
মধ্যপ্রাচ্যে বিপজ্জনক পরিণতি দেখা দিতে পারে: ইউরোপীয় ইউনিয়ন
আন্তর্জাতিক: সৌদি আরবের প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ শেইখ নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা মধ্যপ্রাচ্যের জন্য বিপজ্জনক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। (শনিবার) সৌদি রাজতান্ত্রিক সরকার আয়াতুল্লাহ নিমরকে রাষ্ট্রদ্রোহিতার ভিত্তিহীন অভিযোগে শিরোশ্ছেদ করেছে। এ ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি বলেছেন, শেইখ নিমরের এ মৃত্যুদণ্ডের ঘটনায় মধ্যপ্রাচ্যে […]
তেহরানে সৌদি দূতাবাসে হামলা
আন্তর্জাতিক: ইরানের তেহরানে সৌদি আরবের দূতাবাসে হামলা চালানো হয়েছে। শিয়া সম্প্রদায়ের শীর্ষস্থানীয় নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিক্রিয়ায় বিক্ষোভকারীরা এ হামলা চালায়। রোববার সকালে এ হামলা চালানো হয়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর আল অ্যারাবিয়ার বিক্ষোভকরীরা দূতাবাসের আসবাব ভাঙচুর করে, আগুন ধরিয়ে দেয়। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় দেশটির পুলিশ। শনিবার শিয়া নেতা নিমর […]
সোহরাওয়ার্দীতে না পেলে পল্টনে সমাবেশের অনুমতি চায় বিএনপি
দেশের খবর: ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়া গেলে ওইদিন রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করতে চায় বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার বিকেলে একথা জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে শনিবার এক সংবাদ সম্মেলনে ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে ওইদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ সারা দেশে সমাবেশ করার ঘোষণা […]
২০১৫ সালে বিশ্বে ১১০ সাংবাদিক নিহত-রিপোর্টার্স উইদাউট বর্ডার্স
আন্তর্জাতিক: ২০১৫ সালে সারা বিশ্বে ১১০ জন সাংবাদিক নিহত হয়েছেন। ফ্রান্সভিত্তিক বেসরকারি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বা আরএসএফ তার বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। এর মধ্যে যুদ্ধকবলিত ইরাক ও সিরিয়ায় মারা গেছেন ১১ সাংবাদিক। প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাংবাদিকদের একটা বড় অংশ শান্তিপূর্ণ দেশগুলোতে সহিংসতায় মারা গেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে- মোট নিহতের মধ্যে ৬৭ জন মারা […]
ফ্রান্সের বিভাগীয় নির্বাচনে কট্টর ডান পন্থী দল ফ্রন্ট ন্যাশনাল ব্যাপক ভাবে এগিয়ে
ইউরো সংবাদ// ফ্রান্সের বিভাগীয় নির্বাচনের প্রথম ধাপের ভোটে ৬ ডিসেম্বর রবিবার কট্টর ডান পন্থী দল মারি লো পেন এর ফ্রন্ট ন্যাশনাল অপ্রত্যাশিতভাবে ওলাদের সোশালিস্ট এবং সারকোজির রিপাবলিকান দলের চেয়ে এগিয়ে আছে। ফ্রান্সের বিভাগীয় নির্বাচনে ১৩টি বিভাগের মধ্যে ৬টিতে এগি্যে আছে ফ্রন্ট ন্যাশনাল, ৪টিতে রিপাবলিকান ও ২টিতে সোশালিস্ট। অন্য দিকে ফ্রান্সের টোটাল ভোটারের হিসাবে ফ্রন্ট ন্যাশনাল […]
সিরিয়ায় শুরু ব্রিটিশ বিমান হামলা
ইউরো সংবাদ: সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানে অংশ নিতে শুরু করেছে ব্রিটেন। বুধবার রাতে প্রায় ১১ ঘণ্টার বিতর্ক শেষে পার্লামেন্টে সিরিয়ায় হামলার পক্ষেই বেশি ভোট পড়ে। আর এই সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ায় হামলা শুরু করে ব্রিটিশ যুদ্ধবিমানগুলো। বিশ্লেষকরা বলছেন, আইএসের বিরুদ্ধে বিমান হামলার বিষয়ে ব্রিটিশ পার্লামেন্টে নেয়া এই সিদ্ধান্ত অচিরেই দেশটির […]
ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু
আন্তর্জাতিক: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে দেশটির পার্লামেন্ট। বুধবার কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দিয়েছেন বলে বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হয়। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে বাজেট ব্যবস্থাপনায় আইন লঙ্ঘনের অভিযোগে প্রেসিডেন্ট রুসেফের বিরুদ্ধে এ অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়। বিষয়টি জনমনে মিশ্র […]
সন্ত্রাসী হামলায় আমেরিকায় নিহত ১৪, গুরুতর আহত ১৭
আন্তর্জাতিক: এবার ভয়াবহ সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হলো আমেরিকা। বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বারনারদিনো শহরে একটি সমাজসেবা কেন্দ্রে দুই বন্দুকধারী এই হামলা চালায়। তাদের হামলায় ১৪ জন নিহত ও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী দু’জনই মুসলিম হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত এটি ইসলামিক স্টেট (আইএস) অথবা অন্য কোনো কট্টর ইসলামপন্থী জঙ্গি […]
ফেসবুক কবে চালু হবে তা এখনও নিশ্চিত নয়
দেশের খবর: নভেম্বর থেকে ফেসবুকসহ বেশ কিছু সোশ্যাল আপ এবং মিডিয়া বন্ধ আছে বাংলাদেশে৷ নিরাপত্তার কারণেই এগুলো বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে সরকার৷ কিন্তু এই নিরাপত্তা ঝুঁকি কবে কমবে এবং কবে ফেসবুক খুলে দেয়া হবে, তা এখনও নিশ্চিত নয়৷ গত ১৮ই নভেম্বর দেশের সর্বোচ্চ আদালত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের […]
রুশ-তুরস্ক সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব নয়: ল্যাভরভ
ইউরো সংবাদ: তুরস্কের সঙ্গে রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক করার কথা নাকচ করে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তুরস্কের পক্ষ থেকে যদি সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়া হয় তখন রাশিয়ার ভূমিকা কী হবে- এমন এক প্রশ্নের জবাবে ল্যাভরভ সে সম্ভাবনা বাতিল করে দেন। তিনি সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক তৎপরতার কারণে তুরস্কের সঙ্গে সম্পর্ক তৈরি করা এখন আর […]
