Category: শীর্ষ সংবাদ
বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং মোদির ঢাকা সফর
বাংলাদেশ আয়তনে ছোট হলেও দিল্লির কাছে এর ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন ঢাকা সফরকে এত গুরুত্ব দেয়ার কারণ উল্লেখ করতে গিয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। নরেন্দ্র মোদি মনে করেন, দু’দেশের যোগাযোগ যত বাড়বে, পারস্পরিক আস্থাও তত বাড়বে। সেই উন্নয়নের ধারা বজায় […]
‘জার্মান প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করেছে আইএসআইএল’
জার্মানির প্রেসিডেন্ট জোয়াচিম গাউককে হত্যার কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুইজারল্যান্ডের কর্মকর্তারা। তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল’এক সদস্য কথিত এই হত্যা ষড়যন্ত্র করেছিল। জার্মান দৈনিক ‘বার্লিনার মরগেনপোস্ট’ জানিয়েছে, এ হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে সন্দেহভাজন ২৭ বছর বয়সী ওসামা এম’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক এবং বিষাক্ত গ্যাস ব্যবহার করে এ পরিকল্পনা কার্যকর করতে চেয়েছিল ওসামা। […]
ফিফা প্রেসিডেন্ট ব্লাটারের দেশত্যাগের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ফিফা’র প্রধান সেপ ব্লাটারের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইজারল্যান্ড। একইসঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ব্লাটারের সহকারীরাও। পরবর্তী নিদের্শ না আসা পর্যন্ত তারা সুইজারল্যান্ড ত্যাগ করতে পারবেন না। ব্লাটার সুইজারল্যান্ডেরই নাগরিক। ফিফার প্রধান এক বিবৃতিতে বলেছেন, ফিফা এখন কঠিন সময় অতিবাহিত করছে। ফিফা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোর তদন্ত শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ […]
স্পেনে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার অনুমতি পেল আমেরিকা
স্পেনে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার অনুমতি পেয়েছে আমেরিকা। স্পেনের মন্ত্রিসভা (শুক্রবার) এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তির আওতায় স্পেনের ‘মরোন’ বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা স্থায়ীভাবে অবস্থান করতে পারবে। একইসঙ্গে সেখানে মার্কিন সেনা সংখ্যা ৮৫০ থেকে বাড়িয়ে তিন হাজারে উন্নীত করতে পারবে এবং ৪০টি বিমান মোতায়েন রাখতে পারবে। বর্তমানে সেখানে ১৪টি মার্কিন বিমান মোতায়েন […]
২০৫০ সালে বাংলাদেশের ৫৩ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হবে
ইমরান মাহমুদ, সম্পাদক, ইউরোবিডি24নিউজ দেশের খবর: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় শিকারে পরিণত হতে যাচ্ছে৷ বিশ্বব্যাংকের সূত্র অনুযায়ী ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৫৩ লাখ মানুষ সরাসরি এর নেতিবাচক প্রভাবের স্বীকার হবে৷ বিশ্বব্যাংকের পরিবেশ অর্থনীতিবিদ সুস্মিতা দাসগুপ্ত বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণা এবং তথ্য উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে এখনই গুরুত্ব না দিলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৫৩ লাখ মানুষ সরাসরি […]
আনিসুল হকের বাবা যুদ্ধাপরাধী-ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
দেশের খবর: ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের বাবা একেএম জহিরুল হক একাত্তরের যুদ্ধাপরাধী ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল রাজধানীর ধানমন্ডিস্থ সেফ হোম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান খান ও জ্যেষ্ঠ কর্মকর্তা সানাউল হক সাংবাদিকদের এ তথ্য জানান। আব্দুল হান্নান খান সাংবাদিকদের […]
খোকন-সেলিম মুখোমুখি
দেশের খবর: ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের নির্বাচনে মুখোমুখি অবস্থান নিয়েছেন দুই প্রার্থী সাঈদ খোকন ও হাজী মোহাম্মদ সেলিম। সাঈদ খোকনের প্রতি আওয়ামী লীগের সমর্থনের বিষয়ে ঘোষণা আসলেও হাজী সেলিমও দলীয় সমর্থন পাবেন বলে আশা করছেন। তারা দুইজন গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। স্বতন্ত্র সংসদ সদস্য হাজী সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দলীয় সমর্থন না […]
শুক্র- শনিবার ব্যাংক খোলা
দেশের খবর: সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আগামী শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ’২০১৫) ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে কার্যরত সকল তফসিলি ব্যাংকের শাখা সমুহ খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান মঙ্গলবার(২৪ মার্চ’২০১৫) বাংলানিউজকে এ তথ্য জানিয়ছেন। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জামানতের টাকা জমা, ট্রেজারি চালান, পে অর্ডার বা ব্যাংকের রশিদ […]
১২০৫ কোটি টাকার ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন
দেশের খবর: ১ হাজার ২০৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পাঁচ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । মঙ্গলবার(২৪ মার্চ‘২০১৫) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি-২ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এসব প্রকল্প ব্যয়ের এক হাজার ১৭০ কোটি ৫৬ লাখ টাকা আসবে […]
নাশকতায় অর্থ যোগানদাতাদের গ্রেফতারে রাজধানীতে ‘ব্লক রেইড’ শুরু
দেশের খবর: ঢাকা মহানগরীর ‘জরুরি আইনশৃঙ্খলা রক্ষার্থে’ আজ মঙ্গলবার থেকে ‘ব্লক রেইড অভিযান’ শুরু করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ‘বিএনপি ও অঙ্গসংগঠন এবং জামায়াত ও শিবির কর্তৃক আন্দোলনের নামে’ যারা নাশকতা, সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, বিশেষ এ অভিযানের মাধ্যমে তাদের ‘আইনের আওতায়’ আনা হবে। একই সাথে ধরা হবে অর্থের জোগানদাতাদেরও। রাজধানীতে এ ব্লক রেইড অভিযান চলবে আটদিন। […]
