Category: শীর্ষ সংবাদ
ইউক্রেনকে ৫০০ কোটি ডলার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা
ইউরো সংবাদ: ইউক্রেনের জন্য ৫০০ কোটি ডলার বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেছে আমেরিকা। মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার ইউরোপ এবং ইউরেশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ভিক্টোরিয়া নুল্যান্ড। তিনি বলেছেন, ইউক্রেনে ‘শক্তিশালী গণতান্ত্রিক’ ব্যবস্থার সরকার গড়ে তোলার জন্য এই অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে সংবাদ মাধ্যমে ইউক্রেন সংক্রান্ত একটি সম্মেলনে নুল্যান্ডের […]
রাশিয়ার বিরুদ্ধে জার্মানির সরাসরি অভিযোগ
ইউরো সংবাদ: রাশিয়া সম্ভবত পূর্ব ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধিতে নেপথ্যে ভূমিকা নিচ্ছে, বলে মন্তব্য করেছেন জার্মান সরকারের এক মুখপাত্র৷ সশস্ত্র গোষ্ঠীগুলিকে রাশিয়ার সাহায্যপ্রদানের অনেক লক্ষণ আছে, বলেন ক্রিস্টিয়ানে ভির্ৎস৷ ‘‘এই সব সশস্ত্র গোষ্ঠীর মধ্যে কয়েকটির চেহারা, সাজপোশাক কিংবা অস্ত্রশস্ত্র দেখলে (বোঝা যায়), তারা স্বেচ্ছাকৃতভাবে সৃষ্ট নাগরিক প্রতিরক্ষা গোষ্ঠীগুলির বেসামরিক সদস্য হতেই পারে না৷” রাশিয়ার বিরুদ্ধে ‘তৃতীয় […]
অর্থনৈতিক পরিকল্পনার আস্থাভোটে জয়ী ফ্রান্সের প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ফ্রান্সে আয়কর-সংক্রান্ত কাটছাঁট ও আমলাতান্ত্রিক জটিলতার লাগাম টানার বিষয়ে অর্থনৈতিক পরিকল্পনার ওপর আস্থাভোটে জয়ী হয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস। গতকাল মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত এই আস্থাভোটে আইনপ্রণেতারা মতামত দেন। বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে জানানো হয়, এই আস্থাভোটে ম্যানুয়েল ৩০৬-২৩৯ ভোটে জয়ী হন। তবে সমাজতান্ত্রিক দলের ১১ জন আইনপ্রণেতা আস্থাভোটে অংশ নেননি। […]
কেট-উইলিয়ামের ঘরে আসছে আরেক অতিথি!
ইউরো সংবাদ: প্রিন্স জর্জের পর ব্রিটিশ রাজপরিবারে আসছে আরেক নতুন অতিথি। আবার মা-বাবা হচ্ছেন উইলিয়াম-কেট দম্পতি। কেট গোপন রাখতে চাইলেও উৎফুল্ল উইলিয়াম গতকাল রোববার নিউজিল্যান্ড সফরকালে নিজে থেকে সাংবাদিকদের কাছে এমনই ইঙ্গিত দিলেন। উইলিয়াম-কেটের নিউজিল্যান্ড সফরে সবার মনোযোগ কেড়েছে ব্রিটিশ সিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী আট মাস বয়সী প্রিন্স জর্জ। উইলিয়াম দম্পতি গতকাল ক্যামব্রিজের নর্থ আইল্যান্ড শহরের […]
ভাতা অনিয়মের বিতর্কে ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ
ইউরো সংবাদ: যুক্তরাজ্যের সংস্কৃতিমন্ত্রী মারিয়া মিলার বুধবার সকালে পদত্যাগ করেছেন। সরকারি ভাতা নেওয়ায় অনিয়ম এবং সংবাদপত্রের ওপর প্রভাব খাটানোর অভিযোগকে কেন্দ্র করে চলা বির্তকের মুখে তিনি পদত্যাগ করলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মিসেস মিলার বলেছেন বিতর্ক সরকারের গুরুত্বর্পূণ কাজে বিঘ্ন ঘটাচ্ছে বলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে, প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন […]
সিআইএ প্রধানের ইউক্রেন সফরের ব্যাখ্যা চাই: রাশিয়া
ইউরো সংবাদ: মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনানের সাম্প্রতিক ইউক্রেন সফরের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে সিআইএ প্রধানের সাম্প্রতিক সফর নিয়ে যেসব খবর এসেছে সেগুলো সম্পর্কে আমরা জানতে চাই। তবে বিতর্কিত এ সফরের বিষয়ে এখন পর্যন্ত গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা ওয়াশিংটন দিতে পারেনি বলে তিনি জানিয়েছেন। সম্প্রতি ইউক্রেনের […]
ব্রিটিশ সংসদ যৌন হেনস্থার আখড়া: চ্যানেল ফোর
ইউরো সংবাদ: ব্রিটিশ সংসদের নিম্নকক্ষ হাউস অব কমন্স এমপি’দের যৌন হেনস্থা ও নির্যাতন, ক্ষমতার অপব্যবহার এবং মদ খাওয়ার আখড়ায় পরিণত হয়েছে। ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোরে গত রাতে প্রচারিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ সব মারাত্মক অভিযোগ উঠে এসেছে। এতে আরো বলা হয়েছে, হাউস অব কমন্সে এমপিদের হাতে নারীদের চেয়ে অল্প বয়সী তরুণদের যৌন হেনস্থা ও […]
ফ্রান্সে বর্ণবাদ ও মুসলিম-বিদ্বেষ রেকর্ড মাত্রায় বেড়েছে
ইউরো সংবাদ: ফ্রান্সে বর্ণবাদী ও বিদেশিদের অভিবাসন বিরোধী মনোভাব লক্ষণীয় মাত্রায় বাড়ছে এবং চলতি বছরে অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে। দেশটির বার্ষিক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। কৃষ্ণাঙ্গদের সংগঠন সিএআরএন বা ক্রান জানিয়েছে, ফ্রান্সে বর্ণবাদী মনোভাব বেড়ে যাওয়ার ব্যাপারে দেশটির সরকারের মানবাধিকার কমিশন যে পরিসংখ্যান দিয়েছে তা খুবই উদ্বেগজনক। ওই প্রতিবেদনে এসেছে, […]
গণহত্যা ইস্যুতে ফ্রান্সকে এক হাত নিলেন রুয়ান্ডার প্রেসিডেন্ট
ইউরো সংবাদ: রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে (সোমবার) বলেছেন, সত্যকে বদলে দেয়া যাবে না। কোন দেশ সত্য বদলে দেয়ার ক্ষমতা রাখে না। রুয়ান্ডায় গণহত্যার ২০তম বার্ষিকী উপলক্ষে এক গণশোকানুষ্ঠানে ফ্রান্সকে উদ্দেশ করে তিনি এ কথা বলেছেন। তিনি বলেন, সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সত্য অস্পষ্ট হয়ে যাওয়া উচিত নয়। একইভাবে ক্ষতিগ্রস্তদের অপরাধীতে পরিণত করাও ঠিক নয়। […]
নতুন মন্ত্রিসভায় ফ্রাঁসোয়া ওলাঁদের সাবেক সঙ্গিনী সেগোলেন রয়াল।
ইউরো সংবাদ: ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ গতকাল বুধবার নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন। এতে স্থান পেয়েছেন তাঁর সাবেক সঙ্গিনী সেগোলেন রয়াল। তাঁকে পরিবেশ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ক্ষমতাসীন সমাজতন্ত্রী দল গত সপ্তাহে অনুষ্ঠিত পৌর নির্বাচনে বড় পরাজয়ের পর সরকারে পরিবর্তন আনা হলো। নতুন প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নতুন সরকার গঠন করেছেন প্রেসিডেন্ট […]
