• ৩০ ফাল্গুন ,১৪৩২,14 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: শীর্ষ সংবাদ

ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যে তা পরিবর্তন করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

| আগস্ট 29, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী ঘোষণার ছয় ঘণ্টার মধ্যেই তা পরিবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে এমন একটি ঘোষণা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়। নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ১ নভেম্বর। আর ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে ১২ সেপ্টেম্বর থেকে ৩০ […]

Continue Reading

সিরিয়ায় একতরফা হামলার পরিকল্পনা বাতিল করল আমেরিকা

| আগস্ট 28, 2013 | 0 Comments

আন্তর্জাতিক:  মার্কিন সরকার সিরিয়ার ওপর একতরফা হামলার পরিকল্পনা বাতিল করেছে। এর আগে আমেরিকা বৃহস্পতিবার সিরিয়ায় হামলা শুরু করতে পারে বলে ঘোষণা করেছিল। বিবিসি টেলিভিশন বুধবার এক আকস্মিক সংবাদে জানিয়েছে, মার্কিন সরকার সিরিয়ার ওপর একতরফা হামলার পরিকল্পনা বাতিল করেছে এবং হোয়াইট হাউজ  এ ব্যাপারে মিত্র সরকারগুলোর সঙ্গে আলোচনা ও শলা-পরামর্শ চালিয়ে যাচ্ছে।  সিরিয়া বিষয়ে আরব লীগ ও […]

Continue Reading

সিরিয়া প্রসঙ্গে জার্মানির নীতি সাবধানী ও সতর্ক

| আগস্ট 28, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: জাতিসংঘের মহাসচিব বান কি-মুন যখন দ্য হেগ-এর ‘শান্তি প্রাসাদের’ শতবার্ষিকী উদযাপন করছেন, তখন সারা বিশ্ব রুদ্ধশ্বাসে সিরিয়ার উপর পশ্চিমা হানার অপেক্ষায় রয়েছে৷ সে ক্ষেত্রে জার্মানির অবস্থান কী হবে, তাই নিয়েই জবর আলোচনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, তাদের কাছে সিরিয়া সরকারের রাসায়নিক অস্ত্র ব্যবহারের ‘‘অকাট্য” প্রমাণ আছে এবং ওয়াশিংটন নাকি সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত৷ সেই […]

Continue Reading

আত্মসমর্পন নয়, সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবো: সিরিয়া

| আগস্ট 27, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়া যে কোনো পশ্চিমা সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ‘বিস্ময়কর’ প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে।  সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম দামেস্কে বলেছেন, “(হামলা হলে) আমাদের সামনে দু’টি পথ খোলা থাকবে। আমাদেরকে হয় আত্মসমর্পন করতে হবে অথবা সর্বশক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা দ্বিতীয় পথকে বেছে নিয়ে প্রতিরোধ করবো।”  কথিত রাসায়নিক হামলাকে কেন্দ্র করে যখন প্রেসিডেন্ট বাশার […]

Continue Reading

সিরিয়ায় হামলা ‘মারাত্মক বিপর্যয়’ ডেকে আনবে: রাশিয়া

| আগস্ট 27, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাশিয়া মঙ্গলবার আমেরিকাকে আবারো হুঁশিয়ার করে বলেছে, সিরিয়ায় সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিপর্যয়’ দেখা দেবে। একইসঙ্গে সিরিয়া ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।  রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার লুকাশেভিচ আজ এক বিবৃতিতে এ আহ্বান জানান।  বিবৃতিতে বলা হয়েছে- জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাস কাটিয়ে সেনা অভিযানের […]

Continue Reading

সিরিয়ায় হামলার পরিকল্পনা নিচ্ছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী

| আগস্ট 27, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ব্রিটিশ সশস্ত্র বাহিনী সিরিয়ায় সামরিক হামলার জন্য জরুরি পরিকল্পনা নিচ্ছে বলে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মুখপাত্র জানিয়েছেন। সিরিয়ার বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি সেনারা রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে ভিত্তিহীন অভিযোগ তুলে আমেরিকাসহ তার মিত্ররা হামলা চালানোর পায়তারা করছে। ব্রিটিশ সরকারও সেই ষড়যন্ত্রে জড়িয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।  সামরিক হামলার পরিকল্পনা সম্পর্কে ক্যামেরনের মুখপাত্র আজ (মঙ্গলবার) […]

Continue Reading

তুষার ঝড়ে চরম দুর্ভোগে পড়েছে পেরু

| আগস্ট 27, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পেরুর দক্ষিণাঞ্চল দুই দিনের তুষারঝড়ে সম্পূর্ণ বিপর্যস্ত। প্রায় ১২ হাজার পরিবার চরম দুর্যোগপূর্ণ সময় পার করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। কেন্দ্রীয় সরকারের কাছে দুর্গত অঞ্চলে জরুরি ভিত্তিতে খাদ্যসামগ্রী, জ্যাকেট ও ওষুধ পাঠানোর অনুরোধ জানিয়েছেন ক্যারাবায়া প্রদেশের মেয়র রোনাল্ড। পার্বত্য অঞ্চলে ত্রাণ সহযোগিতার জন্য হেলিকপ্টার পাঠানোর কথা বলেন তিনি। প্রচণ্ড শীতে শিশু ও প্রবীণদের […]

Continue Reading

ঐশীর সঙ্গে এক রুমে ঘুমাতে নারাজ সংশোধনী কেন্দ্রের বাসিন্দারা

| আগস্ট 27, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ এমব্রয়ডারি, সেলাইয়ের ক্লাস করছে ঐশী। টেলিভিশন দেখছে, তার নিজের খবরও দেখেছে। খাবার-দাবার করছে অনেকটা স্বাভাবিকভাবেই। এখন তার একটাই চিন্তা, জামিন। চিন্তা আছে পরীক্ষারও। ভাইকে দেখার জন্যও ব্যাকুল। তবে ঐশীর সঙ্গে রাত কাটাতে নারাজ কিশোরী উন্নয়ন কেন্দ্রের অন্য কিশোরী নিবাসীরা। গতকাল সকালে সংশোধনী কেন্দ্রের অন্য সব নিবাসীর সঙ্গে সবজি আর ডাল দিয়ে নাস্তা করেছে ঐশী। সকাল […]

Continue Reading

জাতিসংঘ সদর দফতরেও আড়ি পাততে বাকি রাখেনি আমেরিকা

| আগস্ট 26, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: আমেরিকার জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরেও আড়ি পেতেছে। জার্মান সাপ্তাহিক ‘ডার স্পেইগেল’ এ খবর দিয়েছে। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেয়া তথ্যের ভিত্তিতে এ কথা জানিয়েছে জার্মান সাপ্তাহিকটি। এ ছাড়া, অন্যান্য দেশ ও সংস্থার বিরুদ্ধেও আমেরিকা নিয়মিত আড়ি পেতেছে বলে জানিয়েছে ‘ডার স্পেইগেল ।’ এ খবরে বলা হয়েছে- […]

Continue Reading

রাশিয়ায় বন্যা:২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

| আগস্ট 26, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাশিয়ার দূরপ্রাচ্যের আমুর নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আমুর অঞ্চল, খাবারভস্ক শহর ও ইহুদি স্বায়ত্বশাসিত অঞ্চলের ১২৫টি জনপদের সাড়ে ৬ হাজারেরও অধিক বাড়ীঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বন্যা দূর্গত এলাকা থেকে ২০ হাজেরেরও অধিক মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।  আজ ভোরে খাবারভস্কে আমুর নদীতে পানির উচ্চতা ৭৩১ সেন্টিমিটারে পৌঁছেছে। গত ১০০ বছরের মধ্যে আমুর […]

Continue Reading