Category: শীর্ষ সংবাদ
তুরস্কে ‘সেনা অভ্যুত্থান’ চেষ্টা! ৪২ জন নিহত, ইস্তাম্বুল ফিরলেন এরদোগান
আন্তর্জাতিক: তুরস্কে ক্ষমতা দখলে অভ্যুত্থানের চেষ্টা করছে সেনাবাহিনী। সরকারের তরফ থেকে এটাকে বলা হচ্ছে ‘সেনাবাহিনীর একটি অংশের ক্ষমতা দখল চেষ্টা’। তবে, সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা রাষ্ট্রের সর্বময় কর্তৃত্ব দখলে নিয়েছে।দেশটির বড় বড় শহরে সংঘর্ষ চলছে। এ পর্যন্ত ৪২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ জুলাই) স্থানীয় সময় এশার নামাজের পর থেকে […]
বাংলাদেশ সরকারকে জাকির নাইকের চ্যালেঞ্জ
আন্তর্জাতিক: জাকির নাইক বলেছেন, তিনি কখনই কোন সন্ত্রাসী কাজে উৎসাহ দেন নি। তিনি বলেছেন, জিহাদের নামে আত্মঘাতী হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যা করা ইসলামে দ্বিতীয় বড় পাপ।“এটা ইসলামে নিষিদ্ধ, হারাম,” মন্তব্য জাকির নাইকের। বাংলাদেশ সরকারকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, তার ভাষণের কোন অংশটা সেদেশে অশান্তি সৃষ্টি করতে পারে বলে অভিযোগ তোলা হচ্ছে, সেই পুরো অনুষ্ঠানটা দেখানো হোক। […]
ফ্রান্সের নিসে হামলা: অন্তত ৮৪ জনের মৃত্যু, ২০২ জন আহত।
ইউরো সংবাদ ঃ ফ্রান্সের প্রভিন্স-আল্পস-কুত-দা’আজুর রিজিয়নের অন্যতম শহর নিস এ ১৪ই জুলাই আনুমানিক রাত ১০টা ৪৫ মিনিটে সন্ত্রাসী হামলায় এখনও পর্যন্ত অন্তত ৮৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রিফেকচার। প্রভিন্স-আল্পস-কুত-দা’আজুর রিজিয়নের প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান এসত্রোসি জানিয়েছেন মৃতদের মধ্যে পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এছাড় প্রায় ২০২ জন আহত হয়েছেন।যাদের মধ্যে ৫২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে গণ মাধ্যমকে জানিয়েছেন […]
জঙ্গিদের ভিডিও লাইক-শেয়ার করলে মামলা
দেশের খবর: সামাজিক যোগযোগ মাধ্যমে কোনো জঙ্গি সংগঠনের ভিডিও, ছবি বা পোস্ট শেয়ার বা লাইক করা তথ্য প্রযুক্তি আইনে (আইসিটি) দণ্ডনীয় অপরাধ। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তথ্য ও প্রযুক্তি আইনে তার বিরুদ্ধে মামলা করা হবে। বুধবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের ডিআইজি এ কে এম শহীদুর রহমানের বরাত দিয়ে […]
ডালাসে স্নাইপারের গুলিতে ৫ পুলিশ খুন, আটক ৩
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার প্রতিবাদে ডালাসে বিক্ষোভের মধ্যে পাঁচ পুলিশ সদস্যকে স্নাইপার রাইফেলের গুলিতে হত্যা করা হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে পুলিশের উপর সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। বন্দুকধারীদের গুলিতে আরো ছয়জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন জনকে আটক করেছে। চতুর্থ এক ব্যক্তিকে মৃত অবস্থায় […]
জার্মানিকে উড়িয়ে ফাইনালে ফ্রান্স (video)
ইউরো স্পোর্টস: জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে স্বাগতিক ফ্রান্স। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদে খেলা গ্রিজম্যান। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন তিনি। এ নিয়ে ছয়টি গোল করে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা গ্রিজম্যান। বৃহস্পতিবার ফ্রান্সের স্টাদে ডি স্টেডিয়ামে ইতিহাস পক্ষে ছিল না […]
গুলশান হামলার নিন্দা জানিয়ে জাকির নায়েকের ভিডিও বার্তা
আন্তর্জাতিক: ঢাকায় গুলশানে জঙ্গি হামলার নিন্দা জানিয়েছেন ভারতের ইসলামি বক্তা ড. জাকির নায়েক। শুক্রবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিওতে হামলার নিন্দা জানান তিনি।ভিডিওতে তিনি কুরআনে সূরা মায়িদার একটি আয়াত উল্লেখ করে বলেন, ‘যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করল সে যেন সব মানুষকেই হত্যা করল এবং যে কারো জীবন রক্ষা […]
ব্রেক্সিট -ঐতিহাসিক সিদ্ধান্তের মুখে ব্রিটেন, ‘‘লিভ” না ‘‘রিমেইন”?
ইউরো সংবাদ: ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে থাকবে কিনা – তা নিয়ে ২৩ জুন একটি গণভোট অনুষ্ঠিত হবে৷ সপ্তাহান্তের তিনটি জরিপে দেখা যায় যে, ‘‘রিমেইন” বা ইইউ-তে থাকার পক্ষপাতীদের অনুপাত কিছুটা বেড়েছে৷ লেবার রাজনীতিক জো কক্স-এর হত্যাকাণ্ডের পর রবিবার আবার দু’পক্ষের প্রচার অভিযান শুরু হয়৷ সপ্তাহান্তের তিনটি জরিপে ‘‘রিমেইন” আন্দোলনের গতিবেগ বাড়ার আভাস থাকায়, সোমবার মার্কিন ডলারের সঙ্গে ব্রিটিশ […]
ইউরো কাপে স্টেডিয়ামে মোরগ নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা।
ইউরো সংবাদ: ফ্রান্সে পাবলিক পরিবহনে অনির্দিষ্ট হরতাল এবং অতি বৃষ্টির ফলে বন্যার প্লাবন মুখে নিয়েই স্বাগতিক ফ্রান্সকে আয়োজন করতে হচ্ছে ইউরো কাপ-২০১৬। যা চলবে ১০জুন থেকে ১০ জুলাই পর্যন্ত। ফরাসি ফুটবল প্রেমিদের কাছে হরতাল আর বন্যার চেয়েও ভয়াবহ খবর হল এবার তারা মোরগ নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে পারছেনা। এ বিশেষ ধরণের মোরগটি(Le coq) ফ্রান্সের জাতীয় প্রাণী […]
পরীক্ষায় এত সফল হওয়ার রহস্য কী!
স্টুডেন্ট কর্ণার: বাংলাদেশে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল প্রায় নব্বই শতাংশ৷ সেরা গ্রেড ‘জিপিএ ৫’ পেয়েছে লক্ষাধিক শিক্ষার্থী৷ এসব কি শিক্ষার মানোন্নয়নের লক্ষণ? ‘জিপিএ ৫’ পাওয়া কয়েকজন শিক্ষার্থীর কথা শুনলেই তা বুঝতে পারবেন৷ গত ১৫ বছরে এসএসসিতে পাসের হার কয়েক গুণ বেড়েছে৷ ২০০১ সালে পাসের হার ছিল ৩৫ দশমিক ২২ শতাংশ, ২০১৬ সালে তা বেড়ে […]
