Category: শীর্ষ সংবাদ
সারা দেশে চলছে জরুরি অবস্থা, ১০ জুন থেকে ফ্রান্সে ইউরো-২০১৬
স্পোর্টস: প্রায় পাঁচ মাস ধরে নতুন সন্ত্রাসী হামলার আতঙ্কের মাঝে বাস করছে ফ্রান্সের মানুষ৷ সারা দেশে চলছে জরুরি অবস্থা৷ ফ্রান্সের প্রধানমন্ত্রী জানিয়েছেন, ইউরো ২০১৬ শেষ না হওয়া পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে৷ কে জিতবে এবারের ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ? ফুটবল যাঁরা ভালোবাসেন, তাঁদের মনে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে৷ ইউরো ২০১৬ শুরু হতে আর যে বেশি দেরি নেই! […]
৩০ বছরে ৫০০ কোটি মানুষ দৃষ্টিক্ষীণতার শিকার হবে: সমীক্ষা
হেল্থ ইস্যুজ: বিশ্বের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ প্রায় ৫০০ কোটি মানুষ আগামী ৩০ বছরের মধ্যে দৃষ্টিক্ষীণতার শিকার হবেন । ফলে এদের মধ্যে এক পঞ্চমাংশের অন্ধ হওয়ার আশংকা উল্লেখযোগ্য ভাবে বাড়বে। সাম্প্রতিক এক সমীক্ষায় এ ভয়াবহ তথ্য ওঠে এসেছে। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক ব্রায়েন হোল্ডেন ভিশন ইন্সটিটিউট এ সমীক্ষা চালিয়েছে। গবেষকরা বলছেন, দৃষ্টিক্ষীণতা বলতে দূরের জিনিস ভাল ভাবে দেখতে […]
অস্ট্রেলিয়াকে সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেল ফ্রান্স
ইউরো সংবাদ: অস্ট্রেলিয়াকে ১২টি সাবমেরিন সরবরাহ করার দায়িত্ব পেয়েছে ফ্রান্স।৪,০০০ কোটি ডলারের লোভনীয় এ চুক্তি পাওয়ার জন্য বিজয়ী দেশটিকে জার্মানি ও জাপানকে হারাতে হয়েছে। সম্প্রতি, অস্ট্রেলিয়া সামরিক খাতে যে ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার আওতায় এসব সাবমেরিন কিনবে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল জানিয়েছেন, ফ্রান্সের রাষ্ট্র নিয়ন্ত্রিত ঠিকাদার প্রতিষ্ঠান ডিসিএনএস গ্রুপ জার্মানির টিকেএস কোম্পানিকে হারিয়ে সাবমেরিন […]
ভয়-ভীতি দেখালে ন্যাটোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রাশিয়া
ইউরো সংবাদ: রাশিয়া সীমান্তের কাছ দিয়ে সম্প্রতি যেভাবে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভবিষ্যতে এ ধরনের আর কোনো ভয়-ভীতিমূলক তৎপরতা চালালে ন্যাটো জোটের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে মস্কো। এ কথা বলেছেন ন্যাটোয় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রুশকো। তিনি বলেছেন, রুশ সীমান্তের কাছে মার্কিন ডেস্ট্রয়ার পাঠিয়ে রাশিয়ার সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টি করা […]
রাশিয়ার কারণে ধ্বংস হতে পারে ইউরোপের দেশগুলো: পোল্যান্ড
ইউরো সংবাদ: পূর্ব ইউরোপে ন্যাটোর সামরিক তৎপরতা জোরদার করার আহ্বান জানিয়েছেন পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইটোল্ড ওয়াজজিকোস্কি। ইউরোপের প্রতি রাশিয়ার কথিত ‘বিদ্যমান হুমকি’ মোকাবেলায় এ আহ্বান জানান তিনি। (শুক্রবার) স্লোভেনিয়ার রাজধানী ব্রাটিস্লাভাতে গ্লোবসেক নিরাপত্তা ফোরামের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন উইটোল্ড। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষায় বলেন, ন্যাটোভুক্ত নানা দেশের সেনা উপস্থিতি রাশিয়াকে পরাজিত করার প্রতীক হয়ে উঠবে। তিনি আরো বলেন, […]
ফ্রান্সের শরণার্থী শিবির থেকে ১২৯ শিশু নিখোঁজ
ইউরো সংবাদ: ব্রিটেনের একটি দাতব্য সংস্থা জানিয়েছে, ফ্রান্সের অস্থায়ী শরণার্থী শিবিরের একাংশ উচ্ছেদ করার পর সেখানকার প্রায় ১২৯ শিশুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, গতকাল (রবিবার) প্রকাশিত ব্রিটেনের ওই দাতব্য সংস্থার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স সরকার শরণার্থী শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। গত […]
ইউরোপের অভিবাসী নীতির বিরুদ্ধে গ্রীসে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত
ইউরো-সংবাদ : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আগত শরণার্থী বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের নীতির বিরুদ্ধে গ্রীসের হাজার হাজার অধিবাসী রাজধানী এথেন্সে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভকারীদেরকে গতকাল (বুধবার) ‘মধ্যপ্রাচ্যে সাম্রাজ্যবাদী যুদ্ধ’র বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি গ্রীসে আগত অভিবাসীদের প্রতি সংহতি প্রকাশ করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। বিক্ষোভকারীরা মিছিল নিয়ে মার্কিন দুতাবাসে দিকে এগিয়ে যাওয়ার আগে এথেন্সে ইউরোপীয় ইউনিয়নের […]
স্বপ্নভঙ্গের বেদনা, চ্যাম্পিয়ন ভারত
স্পোর্টস: প্রত্যাশার পারদ ছিল আকাশচুম্বি। প্রথমবারের মতো আন্তর্জাতিক পরিম-লে বড় কোনো ক্রিকেট আসরে শিরোপা জিতবে বাংলাদেশ; মাশরাফিদের ঘিরে স্বপ্নে বিভোর গোটা জাতি। কিন্তু মিরপুরে সেই স্বপ্নের সলিল সমাধি হলো। উইকেটের হারে আরো একবার ফাইনালে এসে এশিয়া কাপ হারানোর যন্ত্রণায় বিদ্ধ হল টাইগাররা। ফরম্যাটের সঙ্গে প্রতিপক্ষই বদল হয়েছে কেবল, ভাগ বদলায়নি টাইগারদের। ২০১২ সালে ৫০ ওভারের এশিয়া […]
পাসপোর্টমুক্ত ব্যবস্থা তুলে দিলে ইউরোপ গচ্চা দেবে ১.৪ ট্রিলিয়ন ইউরো
ইউরো সংবাদ: ইউরোপের শেঙ্গেন বা পাসপোর্টমুক্ত যাতায়াত ব্যবস্থা তুলে দেয়া হলে এক দশকে ১.৪ ট্রিলিয়ন ইউরো সমপরিমাণ অর্থ গচ্চা দিতে হবে। জার্মানির বার্টেলসম্যান ফাউন্ডেশনের চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যদি আবার নিজ নিজ সীমান্ত ব্যবস্থা জোরদার করে তবে আমদানি ব্যয় তিন শতাংশ বাড়বে। ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ অর্থনীতির দেশ জার্মানিকে […]
জার্মানির একটি নির্মাণাধীন মসজিদে ফেলে রাখা হলো মরা শুকর
ইউরো সংবাদ: জার্মানির পুলিশ বলেছে, দেশটির পূর্বাঞ্চলীয় লিপজিগ শহরের একটি নির্মাণাধীন মসজিদে মরা শুকর ফেলে রাখা হয়েছিল। শুকরের গায়ে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের নাম লিখে রাখা হয়। মৃত শুকরের গায়ে লাল কালিতে ’মুত্তি মার্কেল’’ লেখা ছিল। মার্কেল অনেক বছর যাবত জার্মানিতে ‘মুত্তি’ বা ‘মা’ হিসেবে পরিচিত। এ ঘটনার সঙ্গে দেশটিতে ক্রমবর্ধমান ইসলাম বিদ্বেষ উসকে দেয়ার সম্পর্ক […]
