Category: ইউরো-সংবাদ – France
মিশরের কাছে অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি স্থগিত করেছে ইইউ
ইউরো সংবাদ: মিশরে সামরিক বাহিনী ও মুসলিম ব্রাদারহুড-এর সমর্থকদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষের আঁচ ইউরোপেও পড়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা আপাতত সে দেশকে অস্ত্র বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন৷ ইইউ-র এক বিবৃতিতে বলা হয়েছে, মিশরের জনগণের উপর দমন নীতি কার্যকর করতে প্রয়োগ করা হতে পারে, এমন অস্ত্র ও সরঞ্জাম রপ্তানি আপাতত বন্ধ রাখা হচ্ছে৷ শুধু সামরিক বাহিনী নয়, […]
ফ্রান্সে মুহাম্মাদ মুরসির সমর্থনে বিক্ষোভ: সিসির পদত্যাগ দাবি
ইউরো সংবাদ: মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থনে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ হয়েছে। মিশরে যখন মুরসির সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী অভিযান চলছে তখন এ বিক্ষোভ হলো। প্যারিসে সৌদি দূতাবাসের সামনে সমবেত হয়ে বিক্ষোভ করেন মুরসির সমর্থকরা। গত ৩ জুলাই সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট মুরসিকে উতখাতের পর মিশরের সেনাবাহিনীর প্রতি অকুণ্ঠ সমর্থন ঘোষণা করে সৌদি সরকার। মিশরের সেনাপ্রধান […]
ইউরো এলাকার সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে
ইউরো সংবাদ: একাধিক সূচক অনুযায়ী ইউরো এলাকার সংকট ধীরে ধীরে কেটে যাচ্ছে, যদিও বিপদ সংকেত এখনো কাটেনি বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ জার্মানির স্থায়ী প্রবৃদ্ধির পূর্বাভাষ অবশ্য গোটা ইউরোপের জন্য সুখবর বয়ে আনছে৷ ইউরো এলাকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি জার্মানি সম্পর্কে আরও ইতিবাচক পূর্বাভাষ দিয়েছে জার্মান কেন্দ্রীয় ব্যাংক৷ তাদের মতে, বছরের দ্বিতীয়ার্ধেও জার্মানির প্রবৃদ্ধি অব্যাহত থাকবে৷ ফলে […]
মিশর পরিস্থিতিতে ইইউ’র জরুরি বৈঠক ডাকতে ফ্রান্স ও জার্মানির আহ্বান
ইউরো সংবাদ: মিশরের চলমান গণহত্যা ও সঙ্কটজনক পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে সংস্থার দুই শক্তিশালী সদস্য ফ্রান্স ও জার্মানি। আজ (শুক্রবার) কারফিউ উপেক্ষা করে দেশটিতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করার পর ভয়াবহ রক্তপাতের আশঙ্কা ও কায়রোর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনার জন্য দেশ দু’টি এ বৈঠক ডাকার […]
ইউরোপে মানব পাচারকারী বড় একটি চক্র গ্রেপ্তার
ইউরো সংবাদ: ইউরোপে মানব পাচারকারী বড় একটি চক্র ধরা পড়েছে। স্পেন ও ফ্রান্স থেকে দুদেশের পুলিশ এই চক্রের মোট ৭৫ জনকে আটক করেছে। এরা মূলত চীন থেকে মানুষ পাচার করে ইউরোপে আনত। এই চক্রের হোতারা স্পেনের বার্সিলোনা শহর থেকে তাদের কাজ চালিয়ে যেত। পুলিশ সর্বমোট স্পেনে ৫১ জনকে এবং ফ্রান্সে ২৪ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে […]
ফ্রান্সে মসজিদে উগ্র খ্রিষ্টানদের হামলা: স্বরাষ্ট্রমন্ত্রীর নিন্দা
ইউরো সংবাদ: ফ্রান্সের গ্রোনদে এলাকার একটি মসজিদে উগ্র খ্রিষ্টান নাতসিবাদীরা হামলা চালিয়েছে। ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, এই মসজিদে এটি দ্বিতীয় হামলার ঘটনা। প্রায় দশ বছর আগে মসজিদটি একটি সাধারণ ভবন ছিল। পরে এটিকে নামাজ পড়ার জন্য বিশেষ জায়গা হিসেবে নির্ধারণ করা হয়। গত বুধবারও এক দল উগ্র খ্রিষ্টান এই মসজিদে হামলা চালিয়ে ভাঙ্গা ক্রুশের ছবি আঁকে […]
মার্কিন গোয়েন্দাবৃত্তির মূল টার্গেট ইউরোপীয় ইউনিয়ন
ইউরো সংবাদ: মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা বা এনএসএ’র গোয়েন্দাবৃত্তির মূল টার্গেট ছিল ইউরোপীয় ইউনিয়ন। গতকাল (শনিবার) জার্মানির সাপ্তাহিক ‘দার স্পিগেল’ ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্ট থেকে এ কথা জানা গেছে। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্যের বরাত দিয়ে জার্মান ম্যাগাজিন এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ এপ্রিল স্নোডেন […]
ফ্রান্সে স্তন ভাড়ার বিজ্ঞাপন
ইউরো-সংবাদ –বিজ্ঞাপনটা ব্যতিক্রমী। নিজের স্তন ভাড়া দেয়ার বিজ্ঞাপন তো ব্যতিক্রমীই। আর এই বিজ্ঞাপন দিয়েছেন ফ্রান্সের সিসিলিয়া নামে এক নার্স। মূলত পুরুষ সমকামী দম্পতিদের নবজাতক শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর জন্যই ইন্টারনেটে বিজ্ঞাপন দিয়েছেন তিনি। অনলাইনে দেয়া বিজ্ঞাপনে ২৯ বছর বয়সী ওই নার্স নিজেকে সম্পূর্ণ সুস্থ একজন তরুণী মা বলে দাবি করে লিখেছেন, পুরুষ সমকামী দম্পতিরা তাদের […]
তেহরান-প্যারিস সম্পর্ক ঘনিষ্ঠ করতে ফরাসি প্রেসিডেন্টের আহ্বান
ইউরো সংবাদ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ফ্রান্সের সম্পর্ক ঘনিষ্ঠ করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ইরানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ব্রুনো ফুশেরের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে পাঠানো এক বার্তায় ওলাঁদ এ আহ্বান জানান। ইউরোপ ও আমেরিকা বিষয়ক ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী আসগর খাজির সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত ব্রুনো ফুশের এ বার্তা পৌঁছে দেন। বার্তায় ফরাসি […]
ইউরোজোনে বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে; বেকার ১ কোটি ৯০ লাখ
ইউরো সংবাদ: ইউরোজোনের বেকারত্বের হার বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। লন্ডনভিত্তিক ব্রুশ গ্রুপের পরিচালক রবার্ট আউল্ডস ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ইউরোজোনে বিরাজমান অর্থনৈতিক সংকট যে অব্যাহত থাকবে তা বেকারত্বের হার বেড়ে যাওয়া থেকে বোঝা যাচ্ছে। এ অর্থনৈতিক বিশ্লেষক আরো বলেন, “ইউরোজোনের অর্থনৈতিক বিপর্যয় দ্রুত নিরসন করা যাবে না। […]
