Category: ইউরো-সংবাদ – France
ফ্রান্সে ৭৫% আয়কর পুনর্বিবেচনায় বোর্ড গঠনের সিদ্ধান্ত
ইউরো সংবাদ: ১ মিলিয়ন ইউরোর ওপরে আয়ের ব্যাক্তিদের ৭৫% আয়করের নীতিটি ফরাসি সাংবিধানিক কোর্ট দ্বারা অসাংবিধানিক ঘোষিত হবার পর সরকার এ আইনটির পুনরায় খসড়া ও পুনঃদাখিলের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। সাংবিধানিক পরিষদ থেকে বলা হয়, অস্থায়ী দুই বছরের করের হার অসাংবিধানিক ছিল কারণ এটি প্রতিটি ব্যাক্তির ওপর আলাদাভাবে প্রয়োগ হত, অন্যান্য ব্যাক্তিগত করের মত পরিবার নির্ভর কর […]
ফ্রান্সে ধনীদের আয়ের ওপর ৭৫% আয়কর নির্ধারণ অসাংবিধানিক ঘোষণা
ইউরো সংবাদ: ফ্রান্স এর সর্বোচ্চ শাসনতান্ত্রিক কর্তৃপক্ষ, শনিবার, সমাজতান্ত্রিক রাষ্ট্রপতি ফ্রসোঁয়া ওলাদের এক নীতি অনুসারে, এক মিলিয়ন ইউরোর উর্দ্ধে আয়ের ব্যাক্তিদের জন্য শতকরা ৭৫ ভাগ আয়কর নির্ধারণ অসাংবিধানিক ঘোষণা করেছে। এ ঊর্ধ্ব আয়কর হার ব্যবসায়িক নেতাদের ক্ষোভের কারণ হয়ে দাড়িয়েছে এবং কিছু ধনী ফরাসি নাগরিকদের ভিন্ন দেশে নির্বাসিত হবার জন্য বাধ্য করেছে। একই কারণে অভিনেতা জেরার্ড […]
ফ্রান্সে বেকারত্বের রেকর্ড, নভেম্বর পর্যন্ত বেকার ৩০ লক্ষ ১৩ হাজার ।
ইউরো সংবাদ: গত বৃহস্পতিবার, শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, গত নভেম্বর মাস পর্যন্ত ফ্রান্সে ধারাবাহিক ১৯ মাসে বেকারত্বের হার ০.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৯,৩০০ জন শ্রমিক নতুন করে বেকার হিসেবে নিবন্ধিত হয়েছে যাতে বেকারত্বের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩.১৩ মিলিয়ন বা ৩০ লক্ষ ১৩ হাজারে। মন্ত্রণালয় থেকে আরও বলা হয় যে, যারা পার্ট –টাইম বা খন্ডকালীন কাজের […]
ফ্রান্সে তরুণ মোটরযান চালকদের জন্য মদ্যপানের সীমা শূন্য
ইউরো সংবাদ: ফ্রান্সে মোটরযান চালানো অবস্থায় যদি তরুণ চালকের রক্তে কোন ধরনের মদ্যজাতীয় বা অ্যালকোহলিক পদার্থ পাওয়া যায় তবে তারা ফ্রান্সের আইন ভঙ্গের জন্য দায়ী হতে পারেন কেননা, সম্প্রতি ফ্রান্সের সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ গাড়ি চালনা করা অবস্থায় মদ্যপানের সীমা শূন্য অর্থাৎ নিষিদ্ধ করার একটি উদ্যোগ নিয়েছেন। যদি আইনটি সর্বসম্মত হয় তবে যাদের বয়সসীমা ১৮-২৪ বছরের মধ্যে […]
নতুন জরিপে, মার্কিন ব্যবসায়িক সংস্থাগুলোর ফ্রান্সে বিনিয়োগের প্রতি আকর্ষণ কমে এসেছে!!!
ফ্রান্স ডেস্ক: এ সপ্তাহের একটি নতুন জরিপে দেখা গেছে, মার্কিন সংস্থাগুলোর দৃষ্টিতে ব্যবসায়ের ক্ষেত্র হিসেবে ফ্রান্সের যে আকর্ষণ ছিল তার অনেকটাই এখন আর নেই । আর এ ঘটনার মূল কারন হিসেবে দেখা হচ্ছে মে, ২০১২ এর সমাজতান্ত্রিক সরকার নির্বাচনকে। দীর্ঘ ১৭ বছর পর ফ্রান্স সমাজতান্ত্রিক সরকার প্রত্যাবর্তন হলেও, এ সরকার আমেরিকান ব্যবসায়িক ক্ষেত্রে সম্পর্কের উন্নয়নে ব্যর্থ […]
রাষ্ট্রীয় অর্থ কেলেঙ্কারীর দায়ে নিকোলাস সারকোজীর প্রচার অ্যাকাউন্ট স্থগিত
ফ্রান্স ডেস্ক: ফ্রান্সের রাজনৈতিক অর্থায়ন নিরীক্ষণ কমিশন মনে করে যে, সাবেক রাষ্ট্রপতি ২০১২ সালে তার প্রচারের জন্য রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করেছেন। এই অর্থ কেলেঙ্কারীর দায়ে ইউএমপি ১১ মিলিয়ন ইউরোর রাষ্ট্রীয় সাহায্য হারাতে পারে। এল এক্সপ্রেস সাইটে ২১শে ডিসেম্বর শুক্রবার এ সম্পর্কিত একটি রিপোর্ট প্রকাশিত হবার পর নিকোলাস সারকোজীর প্রচারাভিযান অ্যাকাউন্ট জাতীয় প্রচারাভিযান অ্যাকাউন্ট এবং রাজনৈতিক ফাইন্যান্সিং সংস্থা […]
ফ্রান্সের বিরোধী দল ইউএমপির নতুন নেতৃত্ব নির্ধারণী ভোট আগামী সেপ্টেম্বরে
ফ্রান্স ডেস্ক: ফ্রান্স এর ডানপন্থী বিরোধী দল ইউএমপি নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী ফ্রাসোয়া ফিলো এবং জাঁ ফ্রাসোয়া কোপে আগামী সেপ্টেম্বরে দলটির নতুন নেতৃত্ব নির্ধারণী ভোটে অংশ গ্রহণ করার সিদ্ধান্তে গত ১৬ ডিসেম্বর একমত হয়েছেন। এতে করে ফ্রান্সের প্রধান বিরোধী দল ইউএমপি বড় ধরনের ভাঙ্গনের হাত থেকে রেহাই পেল। সাত মাস আগে সাবেক রাষ্ট্রপতি নিকোলা সারকোজির নির্বাচনে পরাজয়ের পর, […]
হযরত মোহাম্মদ (সা:) এর কার্টুন প্রকাশের দায়ে ফ্রেঞ্চ ম্যাগাজিন ‘CHARLIE HEBDO’ এর বিরুদ্ধে মামলা
ফ্রান্স ডেস্ক: হযরত মোহাম্মদ (সা:) এর কার্টুন প্রকাশের দায়ে ফ্রেঞ্চ ম্যাগাজিন ‘CHARLIE HEBDO’ এর বিরুদ্ধে শুক্রবার মামলা দায়ের করেছে ‘ Algerian Democratic Union for Peace and Progress (RDAP)’ এবং ‘ Organisation of Arab Union’ নামে দুটি মুসলিম সংগঠন। মামলায় ম্যাগাজিনটির পরিচালক এবং দুই কার্টুনিস্টকে দায় করে ৭,৮০,০০০ ইউরো ক্ষতিপূরণ দাবী করা হয়েছে। আমেরিকান একটি ছবিকে কেন্দ্র করে যখন গোটা […]
ফ্রান্সের প্রধান বিরোধী দল ইউএমপি এর নেতা অবশেষে জান ফ্রঁসোয়া কোপে
ফ্রান্স ডেস্ক: পার্টির নির্বাচনী আপিল কমিশন অবশেষে জান ফ্রঁসোয়া কোপেকে ইউএমপি এর দলীয় প্রধান হিসাবে ঘোষণা দিয়েছে॥ কমিশনের ঘোষণা অনুযায়ী একমাত্র প্রতিদ্বন্ধী ফ্রঁসোয়া ফিলোঁকে ৯৫২ ভোটে পরাজিত করেছেন তিনি। এদিকে সাবেক প্রধান মন্ত্রী ফ্রঁসোয়া ফিলোঁ কমিশনের এই সিদ্ধান্তকে অবৈধ বলে দাবী করেছেন। গত সপ্তাহে ১৯ নভেম্বর ১,৭৩,০০০ জন ভোটার দলটির দলীয় প্রধান নির্বাচনে অংশ নেয়। এই […]
