অপরাধ শনাক্তে অত্যাধুনিক যান-মোবাইল কমান্ড সেন্টার
দেশের খবর: অপরাধী শনাক্তে রাজধানীতে নেমেছে মহানগর পুলিশের মোবাইল কমান্ড সেন্টার। অত্যাধুনিক এই যানটিতে রয়েছে ৮টি ক্লোজড সার্কিট ক্যামেরা। ভেতরে রয়েছে মনিটরিং ব্যবস্থা। চারজন পুলিশ সদস্য গাড়িতে বসে সরাসরি অপরাধীদের গতিবিধি, চারপাশে কি ধরনের কর্মকাণ্ড হচ্ছে তা নজরদারি করতে পারবে। একই সময়ে এই ভিডিও ফুটেজ মহানগর পুলিশের সদর দফতর কিংবা পুলিশের যেন কোন বিভাগ সরাসরি দেখতে […]
কানাডায় হাজার হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন
আন্তর্জাতিক: তুষার ঝড়ের এক সপ্তাহ পরও কানাডার হাজার হাজার বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুত সংযোগ না থাকায় প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বাসা গরম রাখার ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে। শনিবার পর্যন্ত অন্টারিও ও নিউ ব্রান্সউইক এলাকার ২৫ হাজার মানুষের ঘর বাড়িতে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। নিউ ব্রান্সউইকের সেইন্ট স্টিফেন ও সেইন্ট জোন্স এলাকায় সাড়ে আট হাজারেরও বেশি […]
ইউরোপীয় ইউনিয়নের দপ্তর খোলার অনুরোধ বিবেচনা করবে ইরান
ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানে দপ্তর খোলার আনুষ্ঠানিক অনুমতি চাইলে তেহরান তা বিবেচনা করার আশ্বাস দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখাম বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি তেহরানে দপ্তর খুলতে চায় তাহলে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব ও এর প্রয়োজনীয়তা বিবেচনা করে দেখবে ইরান। বর্তমানে ইরানে ইউরোপীয় দেশগুলোর আলাদা আলাদা দূতাবাস থাকলেও তাদের সম্মিলিত কোনো দপ্তর নেই। ইউরোপীয় […]
টানা ষষ্ঠবারে মতো বর্ষসেরা মানব নির্বাচিত হলেন রুশ প্রেসিডেন্ট পুতিন
ইউরো সংবাদ: রাশিয়ার জনগণ দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ২০১৩ সালের বর্ষসেরা মানব হিসেবে নির্বাচিত করেছে। নতুন এক মতামত জরিপের ভিত্তিতে পুতিনকে ২০১৩ সালের বর্ষসেরা মানব নির্বাচিত করা হয় এবং এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হলেন তিনি। চলতি বছরের মতামত জরিপ পরিচালনা করেছে রুশ এনজিও লেভান্ডা সেন্টার। চলতি মাসের ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত রাশিয়ার ১৩০টি […]
জার্মানিতে বহু মানুষের স্বাস্থ্য বিমা নেই
ইউরো সংবাদ: জার্মানিতে এক লক্ষেরও বেশি মানুষ স্বাস্থ্য বিমার আওতাভুক্ত নন৷ প্রিমিয়াম দিতে না পারায় ঋণের বোঝাও বেড়েছে তাদের৷ এই বছরের শেষ নাগাদ ঋণ মওকুব করা হবে ভুক্তভোগীদের৷ ক্রিশ্টোফের এমন কোনো দিন যায় না, যে দিনটিতে তাঁর ব্যথা থাকে না৷ ভার বহন করার ফলে তাঁর এই অবস্থা৷ শয্যাশায়ী মায়ের সেবা শুশ্রূষা করেন তিনি৷ বিছানা করা, […]
কালও চলবে মার্চ ফর ডেমোক্রেসি: খালেদা
ইউরোবিডি২৪নিউজঃ পতাকা হাতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশি বাধার কারণে বাসা থেকে বের হতে পারেননি বিরোধীনেত্রী বেগম খালেদা জিয়া। পুলিশি বাধার মধ্যে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। বেগম খালেদা জিয়া বলেন, আগামী কালও মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে তিনি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলেও তার বাসার গেটের সামনে […]
পুত্র সন্তানের জন্ম দিলেন শাবনূর
ইউরোবিডি২৪নিউজঃ পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা শাবনূর। আজ রবিবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় সিডনির ওব্যাম হাসপাতালে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানা যায়। নবজাতকের নাম রাখা হয়েছে আইজেন নেহান। এর আগে শাবনূরের শারীরিক পরিস্থিতি নিয়ে বোর্ড মিটিংয়ে বসেন অষ্ট্রেলিয়ার সিডনির ওব্যাম হাসপাতালের চিকিৎসকরা। বাংলাদেশ সময় রবিবার সকাল ১০টার […]
চীনের এক সন্তাননীতিতে সংস্কার; নেয়া যাবে দু’টি সন্তান
আন্তর্জাতিক: চীনের এক সন্তাননীতিতে সংস্কারের প্রস্তাবটি অনুমোদন করেছে দেশটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি। ছয় দিনের বৈঠক শেষে আজ (শনিবার) ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি এ সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদন দেয়। এই প্রস্তাবে বলা হয়েছে, যেসব দম্পতির বর্তমানে এক সন্তান আছে, তারা আরো একটি সন্তান নিতে পারবে। নভেম্বর মাসে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রভাবশালী ব্যক্তিত্বরা এক বৈঠকে এই নীতিতে […]

