• ৬ অগ্রহায়ণ ,১৪৩৩,21 Nov ,2026
  • ব্রেকিং নিউজ : সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে সফলভাবে অনুষ্ঠিত হলো ২য় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’

Author Archive: eurobd

rss feed

Author's Website

রাশিয়ায় ঈদুল আযহা উদযাপিত

| অক্টোবর 17, 2013 | 0 Comments

 ইউরোবিডি কমিউনিটি সংবাদ: রাশিয়ায় মঙ্গলবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।  রুশ ভাষায় এ উৎসবকে বলা হয় ‘কুরবান বাইরাম’। ঈদ উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার মুসলমানদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশগুলোতে ঈদ উপলক্ষে দুইদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। রাজধানী মস্কোতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমানরা ঈদুল আযহা […]

Continue Reading

ব্রিটেনে উদযাপিত ঈদ-উল আজহা

| অক্টোবর 17, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় ব্রিটেনে উদযাপিত হয়েছে ঈদুল আজহা। ব্রিটেনের ত্রিশ লাখের কাছাকাছি সংখ্যার মুসলমান জনগোষ্ঠীর মূল অংশটি মঙ্গলবার উদযাপন করেছেন তাদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পাকিস্তানি বংশোদ্ভুত কমিউনিটির বড় অংশটি বুধবার ঈদ পালনের প্রস্তুতি নিলেও ঈদের মূল আমেজ পরিলক্ষিত হয়েছে মঙ্গলবার। স্থানীয় বাংলাদেশি কমিউনিটিসহ অন্যান্য কমিউনিটির বড় অংশ এদিনই পালন করেছেন […]

Continue Reading

ব্রিটেনের শ্যাডো এডুকেশন মিনিস্টার রোশনারা আলী

| অক্টোবর 17, 2013 | 0 Comments

ইউরো সংবাদ:  ব্রিটিশ পার্লামেন্টের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত এমপি রোশনারা আলী শ্যাডো মিনিস্টার ফর এডুকেশন অ্যান্ড ইয়ং পিপল হিসেবে দায়িত্ব গ্র্রহণ করেছেন। এর আগে তিনি আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক (ডিএফআইডি) শ্যাডো মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলানিউজসহ সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শ্যাডো এডুকেশন মিনিস্টারের দায়িত্ব গ্রহণের কথা জানিয়ে রোশনারা বলেন, ‘বর্তমান সরকার আমাদের তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ […]

Continue Reading

যথাযথ ভাব গাম্বির্যের মধ্য দিয়ে ফ্রান্সে পবিত্র ঈদ-উল আযহা উদযাপিত

| অক্টোবর 17, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: এ.কে.এম শাহিন, ফ্রান্স : বিপুল উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব গাম্বির্যের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল আজাহা মধ্য প্রাচ্য ও ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সের প্যারিসে উদযাপিত হয়েছে। ইউরোপের সবচেয়ে বেশি মুসলিম বসবাসকারী দেশ হিসেবে পরিচিত ফ্রান্সে  মুসলমানরা  উৎযাপন করেন পবিত্র ঈদ-উল আযহা। প্যারিসের অভারভিলায় বাংলাদেশি কমিউনিটি মসজিদে পরপর ৫ […]

Continue Reading

বৃটেনের কার্ডিফ শহরে ধর্মীয় ভাবগাম্ভীর পরিবেশে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

| অক্টোবর 17, 2013 | 0 Comments

ইউরোবিডি কমিউনিটি সংবাদ: কার্ডিফ থেকে, রকিব মনসুর : সৌদি আরবসহ সারা বিশ্বের মুসলমানদের ন্যায় ১৫ অক্টোবর বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের মুসলিম কমিউনিটি যথাযোগ্য মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর ও আনন্দঘণ পরিবেশে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা উদযাপন করেছেন। ফজরের নামাজের পর থেকেই মুসল্লীরা স্থানীয় মসজিদ গুলোদে দলে দলে সমবেত হতে থাকনে। ঈদের নামাজের পর একে […]

Continue Reading

প্যারিসে দুর্গা পূজা উদযাপন

| অক্টোবর 17, 2013 | 0 Comments

 আবু তাহির,ফ্রান্সঃ  ফ্রান্সের রাজধানী প্যারিসের পখত দো লা ভিলেতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্য‍াদার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের  ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।  প্রতি বছরের মতো এবারও সার্বজনীন পূজা কমিটিগুল  শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।এবার প্যারিসে ৫ টি অস্হায়ী পুজা মন্ডপে বাংলাদেশী হিন্দুসম্প্রদায় তাদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালন […]

Continue Reading

ঈদ কার্ড বিনিময় করলেন হাসিনা-খালেদা

| অক্টোবর 13, 2013 | 0 Comments

দেশের খবর: গতানুগতিক ধারায় ঈদ কার্ডের মাধ্যমে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। গতকাল রোববার দুপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই নেত্রীর প্রেরিত বাহকদের মাধ্যমে এ ঈদ কার্ডের শুভেচ্ছা বিনিময় হয়। তবে আগামী নির্বাচন নিয়ে সৃষ্ট সঙ্কট কাটাতে দেশি-বিদেশি প্রায় সব মহল থেকেই দুই নেত্রীর মধ্যে সংলাপ অনুষ্ঠানের ব্যাপারে […]

Continue Reading

ভয়াবহ বিপর্যয়ের কাছাকাছি আমেরিকা: বিশ্বব্যাংক

| অক্টোবর 13, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের কাছাকাছি পৌঁছে গেছে আমেরিকা। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম এ সতর্কবাণী উচ্চারণ করেছেন। দেশটির কেন্দ্রীয় বাজেট সংকট ও জাতীয় ঋণের সীমা নিয়ে ক্ষমাতাসীন ডেমোক্র্যাট এবং বিরোধী রিপাবলিকান দলের মধ্যে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার মধ্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।  ইয়ং কিম বলেন, “আমরা বিপজ্জনক মুহূর্ত থেকে আর মাত্র পাঁচ দিন দূরে আছি। আমি […]

Continue Reading

গুপ্তচরবৃত্তি: স্নোডেনের সঙ্গে টেলিকনফারেন্স করবে ব্রাজিল

| অক্টোবর 13, 2013 | 0 Comments

 আন্তর্জাতিক: রাশিয়ায় আশ্রয় নেয়া মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের সঙ্গে কথা বলার জন্য মস্কোর কাছে অনুমতি চাইবে ব্রাজিল সরকার। আমেরিকা ও কানাডা সম্প্রতি ব্রাজিলে যে গোয়েন্দা ততপরতা চালিয়েছে সে বিষয়ে তথ্য সংগ্রহের লক্ষ্যে স্নোডেনকে প্রশ্ন করার জন্য এ অনুমতি চাওয়া হবে।  গোয়েন্দা ততপরতার বিষয়ে তদন্তে নিয়োজিত ব্রাজিল সংসদের তদন্ত কমিটির উপ প্রধান সিনেটর রিকার্ডো ফেররাকো […]

Continue Reading

ঋণ পরিশোধের জন্য ৫০টি ঐতিহাসিক স্থান বিক্রি করবে ইতালি

| অক্টোবর 13, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: অর্থনৈতিক মন্দায় জেরবার হেয় যাওয়া ইতালি সরকারি ঋণ পরিশোধের জন্য দুর্গ এবং ১৮ শতকের প্রাসাদসহ ৫০টি ঐতিহাসিক কেন্দ্র বিক্রি করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।  চলতি বছর দেশটির বাজেট ঘাটতি তিন শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্যে এ সব ঐতিহাসিক সম্পদ বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বেঁধে দেয়া সীমা অনুযায়ী সরকারি ঘাটতি মোট উতপাদনের (জিডিপি) ৩ […]

Continue Reading