ইউকে ওয়েলস আওয়ামীলীগের উদ্যোগে কার্ডিফে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: রকিব মনসুর, কার্ডিফ থেকে:: বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের বাংলাদেশ সেন্টারে গত ২৯শে সেপ্টেম্বর রোববার রাত ১ঘটিকায় বিপুল উৎসাহ উদ্দীপনায়, মুর্হুমুহু করতালি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওয়েলস আওয়ামীলীগ কেক কেটে, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সভানেত্রী, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৬তম জন্মদিন […]
প্যারিসে আল-কায়েদা সন্দেহে নারী গ্রেপ্তার
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিসিআরআই এর কর্মকর্তারা ‘আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা’র জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার প্যারিসের এক নারীকে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্যারিসের বেলেভিল এলাকায় ভোর সাড়ে ছয়টার দিকে ওই নারীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে ওই সূত্র জানায়, […]
উত্তর কোরিয়াকে ঠেকাতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র চুক্তি
ইউরোবিডি২৪নিউজঃ উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় আমেরিকা ও দক্ষিণ কোরিয়া নতুন একটি কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে। বুধবার স্বাক্ষরিত চুক্তির লক্ষ্য এখনই কিংবা যুদ্ধকালে উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় দেশ দুটির মধ্যে কৌশলগত কাঠামোর মধ্যে সামরিক জোট তৈরি করা বলে এক যৌথ বিবৃতিতে জানা গেছে। উল্লেখ্য, চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল স্বাক্ষর করেন। তিনি […]
ডিভোর্সের ঝুঁকি কমায় বেশি ভাই-বোন!
ইউরোবিডি২৪নিউজঃ সমাজে যে মূহুর্তে যৌথ পরিবারগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে তখনই এক চমকপ্রদ তথ্য নিয়ে হাজির হয়েছে আমেরিকান সোশালজিক্যাল অ্যাসোসিয়েশন। প্রতিষ্ঠানটির মতে ভাই-বোনের সংখ্যা বেশি হলে সেই সংসারে বিবাহ বিচ্ছেদের ঝুঁকি অনেকাংশেই কমে যায়। ১৯৭২ থেকে ২০১২ সালের মধ্যে ৫৭ হাজার মানুষের উপর জরিপ চালিয়ে এ সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষক দল। গবেষকরা জানিয়েছেন, নূন্যতম এক থেকে […]
স্ত্রী যখন পুতুল!
ইউরোবিডি২৪নিউজঃ সিনথেটিক একটি পুতুলের সঙ্গে দীর্ঘ ১৫ বছর একই ছাদের নিচে বসবাস করছেন মিশিগান অঙ্গরাজ্যের এক ‘টেকনোসেক্সুয়াল’ ব্যক্তি। মানুষের অসামঞ্জস্য আচরণের সঙ্গে যারা খাপ খাওয়াতে বা তাল মিলিয়ে চলতে পারেন না, তাদেরকেও একই পরামর্শ দিচ্ছেন তিনি। অদ্ভুত মানসিকতার এই মানুষটির নাম ডেভক্যাট। তিনি পুতুলের অধিকার রক্ষা ও পুতুলের সঙ্গে বিয়ের ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার কাজে নিজেকে […]
মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরীকে ফাঁসি দিল আদালত
ইউরোবিডি২৪নিউজঃ মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ মঙ্গলবার এ আদেশ দেন। বিএনপির কোনো নেতার বিরুদ্ধে এটাই এ ধরনের মামলায় প্রথম রায়। এর আগে সাবেক ও বর্তমান মিলিয়ে জামায়াতের ছয়জন নেতার […]
বৃটেনে ১০০ প্রভাবশালীর তালিকায় মেয়র লুৎফর ৫৩ তম
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: বৃটেনের শীর্ষ পত্রিকা ডেইলি টেলিগ্রাফে এই সময়ের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় অর্ন্তভূক্ত হয়েছেন টাওয়ার হ্যামলেটস-এর প্রথম নির্বাহী মেয়র লুতফুর রহমান। ৩য় বারের মতো তিনি এই তালিকায় এলেন এবং ১৫ জনকে ছাড়িয়ে জায়গা করেছেন ৫৩ তম স্থানে। বৃটেনের ১ম এথনিক কমিউনিটির নির্বাচিত মেয়র লুতফুর রহমান টপ হান্ড্রেডস মোস্ট ইনফুয়েন্সিয়াল লেফট উইংগার-এ একজন নির্বাচিত […]
ইউরোপে বাংলাদেশীর ইতিহাসে নাম লেখালেন রানা তসলিম উদ্দিন
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: নুরুল ওয়াহিদ: পর্তুগালের মুল ধারার রাজনিতীতে নেত্বৃত্বের সারিতে যোগ হলেন রানা তাসলিম। ইউরোপের স্থলভুমিরর শেষ প্রান্ত পর্তুগালের রাজধানীতে গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বহুল আলোচিত সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হয়েছেন ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র ভাইস প্রেসিডেন্ট পর্তুগালের কমিউনিটি নেতা রানা তাসলিম। এ বিজয়ের মাধ্যমে ইংল্যান্ডের পর […]
দাম্পত্যের সুখের বছর তিন, অসুখের পাঁচ!
ইউরোবিডি২৪নিউজঃ আপনি কি বিবাহিত? বিয়ের সনটি কি ২০১০-এর শেষ কিংবা ২০১১-এর প্রথমার্ধ? তাহলে এই সংবাদটির সবচেয়ে ভালো পাঠক হতে পারেন আপনিই। আর এর আগে যারা বিয়ে করেছেন তাদের জন্য এটা হতে পারে শুধুই দীর্ঘশ্বাস ফেলবার এক সংবাদ। ভাবছেন, খবর শুরুর আগেই এতসব শর্তের কী মানে? আসলে, অস্ট্রেলিয়ার মেলবোর্নভিত্তিক এক প্রতিষ্ঠানের জরিপ যেখানে বলছে যে, বিয়ের তৃতীয় […]

