বিএনপির কাউন্সিল, লন্ডন থেকে মনোনয়ন জমা দেবেন তারেক
দেশের খবর: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে বিএনপির কাউন্সিলের জন্য তার পদে মনোনয়নপত্র জমা দেবেন। বিএনপির একজন নেতা তারেকের পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন। এর আগে বিএনপির চেয়ারপার্সন পদে কেবল নির্বাচন হতো। খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে ওই পদে তিনি প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন। এবারও তিনি চেয়ারপার্সনের পদে মনোনয়নপত্র জমা দেবেন। […]
হজের নিবন্ধন শুরু ২৩ ফেব্রুয়ারি
ধর্ম ও জীবন: নতুন ব্যবস্থাপনায় এবার হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি। সৌদি আরবে হজ চুক্তি শেষে মন্ত্রী-সচিব দেশে ফেরার পর এ বিষয়ে ঘোষণা দেবে ধর্ম মন্ত্রণালয়। গত ১০ ফেব্রুয়ারি ভারপ্রাপ্ত ধর্ম সচিব মো. আব্দুল জলিলের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভায় ২৩ ফেব্রুয়ারি থেকে প্রাক-নিবন্ধন শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার কার্যপত্র থেকে […]
দেশটাই হচ্ছে সভাপতি, রাষ্ট্রপতি, সেনাপতি ও বিচারপতির-সুরঞ্জিত
বিশ্বজুড়ে বাংলা: যুক্তরাষ্ট্র সফররত প্রবীণ রাজনীতিবিদ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আমরা বাংলাদেশের মানুষ সভাপতিকে ভয় পাই। কারণ বাংলাদেশটাই হচ্ছে সভাপতি, রাষ্ট্রপতি, সেনাপতি ও বিচারপতির দেশ। নিউইয়র্কে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কার্যকরী কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত। […]
দ্বৈত নাগরিকত্ব আইনে প্রবাসীদের ভোটাধিকারের দাবিতে সংবাদ সম্মেলন
বিশ্বজুড়ে বাংলা: দ্বৈত নাগরিকত্ব আইনের সংশোধন করে প্রবাসীদের ভোটাধিকারের দাবি জানিয়েছে প্রবাসী বাঙ্গালী কল্যান সমিতি (প্রবাকস)।নিউইয়র্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রবিবার সকাল ৬টা) অনুষ্ঠিত ওই সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক দেওয়ান বজলু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের […]
ফাল্গুনের প্রথম দিন সিঙ্গাপুর মাতালো বাংলাদেশের শিল্পীরা
বিশ্বজুড়ে বাংলা: বিনোদনের মধ্য দিয়ে সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাঙালীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি আগ্রহ ও সচেতনতা তৈরীর লক্ষ্যে সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস) সিঙ্গাপুর পলিটেকনিক কনভেনশন সেন্টারে আয়োজন করেছে ‘আশিয়ান গ্রæপ অ্যানুয়াল কালচারাল নাইট সিঙ্গাপুর’। ফাল্গুনের প্রথম দিনে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় জাকজমকপূর্ণ এ আয়োজনের শুরু হয় শায়লা আহমেদ ও তাঁর ভঙ্গিমা নৃত্যগোষ্ঠীর পরিবেশনার […]
ফ্রান্সে সরস্বতী পূজা উদযাপিত
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: সরস্বতী বিদ্যা ও শিল্পকলার দেবী।হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উত্সব নানা আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্সের বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে পালিত হয় গত কাল । প্যারিসের একটি অভিজাত হলে বানী অর্চনা, প্রসাদ বিতরণ গীতি আলেক্ষ্য, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা সোমা দাস ও প্রকাশ কুমার বিশ্বাসের […]
হালনাগাদ করা যাবে এনআইডির আঙুলের ছাপ
দেশের খবর: বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম পুনঃনিবন্ধনে যাদের আঙুলের ছাপ জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলছে না, তারা নির্বাচন অফিসে গিয়ে তা হালনাগাদ করতে পারবেন। নির্বাচন কমিশনের এনআইডি উইংয়ের সহকারী পরিচালক (তথ্য অনুসন্ধান) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় বুধবার এই সেবার কথা জানানো হয়েছে। গত ১৬ ডিসেম্বর থেকে বাংলাদেশে মোবাইল ফোনের সিম নিবন্ধনে বায়োমেট্রিক পদ্ধতি চালু হয়েছে, […]
সংকট সৃজনশীল পদ্ধতি নিয়ে, শিক্ষকদেরও ভরসা এখন গাইড বই
স্টুডেন্ট কর্ণার: ফাঁকিবাজ শিক্ষার্থীরা এতদিন গাইড বইনির্ভর থাকলেও এখন তা খোদ শিক্ষকেরই শেষ ভরসা হয়ে দাঁড়িয়েছে। সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীদের পড়ানোর সম্যক জ্ঞান না থাকায় প্রতিদিন তারা নিষিদ্ধ (!) গাইড বইয়ের দু-চার পাতা পড়ে ক্লাসে গিয়ে সে মুখস্তবিদ্যা আওড়াচ্ছেন। এমনকি স্কুলপরীক্ষার প্রশ্ন করতেও তারা গাইড বইয়ের সহযোগিতা নিচ্ছেন। এতে প্রাথমিক থেকে সর্বস্তরের শিক্ষামানে ব্যাপক ধস নেমেছে। বিশেষ […]
শুটিংয়ে শাকিলের সোনা
স্পোর্টস: দক্ষিণ এশিয়ান গেমসের এবারকার আসরে বাংলাদেশকে চতুর্থ স্বর্ণপদকটি এনে দিয়েছেন শাকিল আহমেদ। বুধবার ৫০ মিটার পিস্তলে স্বর্ণপদক জিতেছেন এই শ্যুটার। ভারতের গুয়াহাটির শুটিং রেঞ্জে বুধবার ৫২৮ স্কোর গড়ে সপ্তম হয়ে বাছাই পর্ব পার হন শাকিল। তবে ফাইনালে সবাইকে ছাড়িয়ে যান তিনি। বাছাই পর্ব পেরোনো ৮ জনের মধ্যে ৫৫০ স্কোর নিয়ে শীর্ষে ছিলেন ভারতের ওমকার সিং। […]
আওয়ামী লীগের অধীনে আর কোন নির্বাচন নয়: অস্ট্রেলিয়া বিএনপি
বিশ্বজুড়ে বাংলা: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোসলেহউদ্দিন হাওলাদার আরিফ ক্ষমতাসীন অবৈধ সরকারের প্রধান শেখ হাসিনা এবং সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন রকিব উদ্দিনের পদত্যাগ দাবি করে বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচন নয়। বর্তমান নির্বাচন কমিশনকে বাতিল করে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন […]

