জামিনে মুক্তি পাওয়ার পর, ফেসবুকে স্টেটাস দিয়ে কোনও ভুল করিনি: প্রবীর
দেশের খবর: বাংলাদেশে জীবনের হুমকির জন্য স্থানীয় সরকার মন্ত্রী মোশাররফ হোসেনকে দায়ী করে ফেসবুকে স্টেটাস দেওয়ায় আটকের তিনদিনের মাথায় মুক্তি পাওয়া সাংবাদিক প্রবীর শিকদার বিবিসিকে বলছেন, তিনি কোনও ভুল করেননি। সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই ফেসবুকে কাউকে মানহানি করা নিয়ে তার কোনও অনুশোচনা হচ্ছে কিনা — এই প্রশ্নে প্রবীর শিকদার বলেন, “প্রশ্নই আসেনা…একজনের মানহানির চেয়ে আমার জীবনের শঙ্কা […]
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল কাপের চ্যাম্পিয়ন বাংলাদেশ
খেলাধুলা: সিলেট জেলা স্টেডিয়ামে খেলার নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময় পার হলেও দু দল ১-১ গোল করলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য।খেলা শুরু পর কিছুক্ষণের জন্য ভারতের ছেলেরা বেশ আক্রমণ শুরু করে তবে তা সামলে ওঠে বাংলাদেশের ছেলেরা।পাল্টা আক্রমণ চলতে থাকে।তবে প্রথমার্ধ পর্যন্ত খেলা গোলশূন্য ছিল।দ্বিতীয়ার্ধের শুরুতেই ভারতের জালে প্রথম গোলটি করেন ফাহিম মুর্শেদ।সেই […]
গ্রিসে সিরিয়া ও আফগান অভিবাসীর ঢল: গত সপ্তাহে পৌঁছেছে ২১,০০০
ইউরো সংবাদ: অন্তত ২১,০০০ উদ্বাস্তু ও অভিবাসন প্রত্যাশী মানুষ আশ্রয়ের সন্ধানে পৌঁছেছে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত গ্রিসে। গত সপ্তাহে এসব মানুষ গ্রিসে পৌঁছায়। ২০১৪ সালে যত মানুষ অবৈধভাবে গ্রিসে গিয়েছিল এ সংখ্যা তার প্রায় অর্ধেক। জাতিসংঘ উদ্বাস্তু বিষয়ক হাইকমিশনের মুখপাত্র উইলিয়াম স্পিন্ডলার জেনেভায় সাংবাদিকদেরকে বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিবাসন প্রত্যাশী মানুষের আগমন বেড়ে গেছে। তিনি জানান, চলতি বছরের […]
সাংবাদিক প্রবীর সিকদারের মুক্তি দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম
দেশের খবর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে দায়ের করা মামলায় গ্রেফতারকৃত সাংবাদিক প্রবীর সিকদারকে আগামীকাল মঙ্গলবারের মধ্যে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে ওইদিন বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে সমাবেশ করে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। (সোমবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ঢাকা […]
আদর্শ ঢাকা আন্দোলনের কর্মসূচি পণ্ড, সাংবাদিক শওকত মাহমুদ গ্রেফতার
দেশের খবর: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। (মঙ্গলবার) সকাল সকাল সোয়া ১১ টায় রাজধানীর পান্থপথের সামুরা কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। সামুরা কনভেনশন সেন্টারে আদর্শ ঢাকা আন্দোলনের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সংগঠনের সদস্য সচিব শওকত মাহমুদ ওই সংবাদ সম্মেলনে যোগদানের জন্য সেখানে […]
কিভাবে শরণার্থী সংকট সামলাচ্ছে ইইউ
ইউরো সংবাদ: রেজিস্ট্রেশন সেন্টারে ভিড়, অন্যদিকে স্বাগতিক কেন্দ্র৷ উদ্বাস্তুদের সমাজের অঙ্গ করে তোলা, নাকি বহিষ্কার করা? শরণার্থীরা অনেক আশা নিয়ে ইউরোপে পৌঁছাচ্ছেন, কিন্তু দেশ অনুযায়ী ব্যবহার পাচ্ছেন৷ নেদারল্যান্ডস – সবচেয়ে কড়া অ্যাসাইলাম নীতি মানবাধিকার সংগঠনগুলির তীব্র সমালোচনা সত্ত্বেও নেদারল্যান্ডস ২০১০ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে কড়া ‘অ্যাসাইলাম’ আইন পাশ করে৷ রাজনৈতিক আশ্রয়ের প্রতি তিনটি আবেদনের মধ্যে দু’টি বাতিল […]
সাংবাদিক প্রবীর শিকদারের অভিযোগ ‘পাগলামি’-খন্দকার মোশাররফ
দেশের খবর: জীবনের নিরাপত্তাহীনতার জন্য ফরিদপুরের সাংবাদিক প্রবীর শিকদার স্থানীয় সরকারমন্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন সেটিতে বিস্ময় প্রকাশ করেছেন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ যে অভিযোগ আনতেছে এটাকে পাগলের পাগলামি ছাড়া আমি আর কিছুই মনে কারি না।তার সাথে আমার কনফ্লিক্টের কোন ইস্যুই নাই।” স্থানীয় সরকারমন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন,“আমরা রাজনীতি করি। আমরা কাউকে খুন […]
জীবনের নিরাপত্তা চেয়ে প্রবীর সিকদারের ঠাঁই কারাগারে
দেশের খবর: সাংবাদিক প্রবীর সিকদার ১০ই আগস্ট ফেসবুক স্ট্যাটাসে প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেন৷ কিন্তু পুলিশ নিরাপত্তা না দিয়ে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করে ফরিদপুর নিয়ে যায়৷ সেখানকার আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছে৷ ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ডয়চে ভেলেকে জানান, ‘‘প্রবীর সিকদারকে আটকের পর মামলা দায়ের আইনের লঙ্ঘন৷ এটা আমরা মেনে নিতে পারি না৷ তাঁকে […]
ভূমধ্যসাগরে আবার নৌকা ডুবি: ইউরোপ অভিমুখী ৪০ অভিবাসী নিহত
ইউরো সংবাদ: ভূমধ্যসাগরের উপকূলে আবার নৌকা ডুবির ঘটনায় অন্তত ৪০ অভিবাসী নিহত হয়েছে। ইতালির নৌবাহিনী এক টুইটার বার্তায় এ খবর দিয়েছে। তারা জানিয়েছে, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পড়া অন্তত ৩১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসব হতভাগ্য লোকজন আফ্রিকা থেকে ইউরোপের পথে পাড়ি জমিয়েছিল। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো সাংবাদিকদের বলেছেন, লিবিয়ার […]
অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে ফ্রান্স
ইউরো সংবাদ: ফরাসি পুলিশ দেশটির বন্দরনগরী ক্যালাসিসে ক্রমবর্ধমান অবৈধ অভিবাসী ঠেকাতে ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা চেয়েছে। ক্যালাসিসের পুলিশ প্রধান ব্রুনো নোয়েল (সোমবার) ফরাসি পুলিশের সংখ্যাল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, নগরীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইউরোটানেল এলাকায় ফরাসি সীমান্ত পুলিশের মাত্র ১৫টি চৌকির কথা উল্লেখ করে তিনি আরো বলেন, এ অবস্থায় ব্রিটিশ সেনাবাহিনীর সহায়তা নেয়া যায়। […]

