Category: 1stpage
মালিতে দুই ফরাসি সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানাল জাতিসংঘ
ইউরো সংবাদ: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুই ফরাসি সাংবাদিকের হত্যাকাণ্ডের ‘তীব্র নিন্দা’ জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কিদাল শহর থেকে শনিবার রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালের ওই দুই সাংবাদিকের লাশ উদ্ধার করা হয়। একটি সশস্ত্র গোষ্ঠী এর আগে তাদেরকে অপহরণ করেছিল। শহরটিতে তারা তুয়ারেজ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী- ন্যাশনাল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আজাওয়াদের (এমএনএলএ) একজন মুখপাত্রের সাক্ষাতকার […]
তুর্কি পার্লামেন্টে প্রথমবারের মতো হিজাবে নারী
ইউরো সংবাদ: বৃহস্পতিবার তুরস্কের ইসলামপন্থী সরকারি দলের চারজন পার্লামেন্ট সদস্য হিজাব পরে পার্লামেন্টে উপস্থিত হয়েছিলেন৷ কয়েক সপ্তাহ আগে মাথায় স্কার্ফ পরার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর, তাঁরাই প্রথম হিজাব পরে সেখানে গেলেন৷ তুরস্কে দীর্ঘ সময় ধরে সরকারি প্রতিষ্ঠানে নারীদের হিজাব পরার উপর নিষেধাজ্ঞা ছিল৷ কেননা, আগের সব সরকারই ধর্ম নিরপেক্ষতার কথা বলে নারীদের হিজাব করা বা পরার […]
মালিতে দুই ফরাসি সাংবাদিক অপহরণ
ইউরোবিডি২৪নিউজঃ মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর কিদাল থেকে দুই জন ফরাসি সাংবাদিককে অপহরণ করেছে বন্দুকধারীরা। কিদালের গভর্নর ও নিরাপত্তা কর্মকর্তারা শনিবার রয়টার্সকে এ খবর জানিয়েছে। কিদালের গভর্নর কর্নেল আদামা কামিসুকু রয়টার্সকে জানান, “চারজন বন্দুকধারী দুই ফরাসি সাংবাদিককে অপহরণ করেছে বলে আমি নিশ্চিত হয়েছি। ফরাসি ওই দুই সাংবাদিক গত মঙ্গলবার মালির রাজধানী বামাকো থেকে কিদালে যান।” উল্লেখ্য, মালির […]
পোপের ফোনেও আড়ি পেতেছিল আমেরিকা!
ইউরোবিডি২৪নিউজঃ পোপ ফ্রান্সিসের ফোনেও আড়ি পেতেছিল আমেরিকা। শুধু পোপই নয়, অন্যান্য কার্ডিনালদের ফোনেও নজরদারি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএ। দাবিটি করেছে ইতালীয় ম্যাগাজিন প্যানোরামা। আর এই তথ্য সামনে আসার পর ফের তোলপাড় শুরু হয়েছে বিশ্ব রাজনীতিতে। প্যানোরামার দাবি, পোপ নির্বাচিত হওয়ার আগে কার্ডিনাল জর্জ মারিও বার্গোলিওর ফোনেও আড়ি পেতেছিল মার্কিন গোয়েন্দা সংস্থা। পোপ নির্বাচিত হওয়ার আগে […]
বাংলাদেশের জয়ে আবার যুক্ত হল এক নতুন ইতিহাস, বাংলাওয়াশ!!!
ইউরোবিডি২৪নিউজঃ অসাধারণ জয়ে নিউজিল্যান্ডকে ফের বাংলাওয়াশ করলো বাংলাদেশ। ৪ বল বাকি থাকতেই চার উইকেট হাতে রেখে নিউজিল্যান্ডের ৩০৮ রানের টার্গেট টপকে যায় বাংলাদেশ। মাথার ওপর দিয়ে উড়ে আসা বল সীমানার বাইরে পাঠিয়ে জয় নিশ্চিত করেন সোহাগ গাজী। ওপেনার শামসুর রহমান নার্ভাস নাইনটিতে এসে ৯৬ রানে অউট হয়েছেন। এই রান করতে গিয়ে তিনি খেলেছেন ১০৭ বল। অন্যদের […]
৩ নভেম্বর- জেলহত্যা দিবস
ইউরোবিডি দেশের খবর: ৩ নভেম্বর। জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে এক ষড়যন্ত্রের মাধ্যমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে। দিনটি জাতির ইতিহাসে […]
গুপ্তচরবৃত্তিতে আমেরিকাকে সহযোগিতা করেছে ইউরোপ: স্নোডেন
ইউরো সংবাদ: বিশ্বজুড়ে গুপ্তচরবৃত্তি চালানোর জন্য আমেরিকাকে সহযোগিতা করেছে ইউরোপের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থা। এ তথ্য জানিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ’র সাবেক কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেন। তিনি জানান, ইউরোপের গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থাগুলো ফোনে আড়িপাতার কাজে আমেরিকাকে সহায়তা করেছে। স্নোডেনের ফাঁস করা তথ্যের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান বলেছে- জার্মান, ফ্রান্স, স্পেন এবং সুইডেনের গোয়েন্দা সংস্থাগুলো […]
রাষ্ট্রসঙ্ঘে ২৭শে নভেম্বরের মধ্যে আড়িপাতা সিদ্ধান্তে ভোট গ্রহণ
আন্তর্জাতিক: ২৭শে নভেম্বরের আগেই ইলেকট্রনিক ভাবে আড়িপাতা বন্ধ করা নিয়ে খসড়া সিদ্ধান্ত সাধারণ সভায় ভোটের জন্য তোলা হতে চলেছে. এই বিষয়ে খবর দিয়েছে শুক্রবারে ইতার-তাস সংস্থা, রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরের কূটনীতিবিদদের মধ্যে যাঁরা এই বিষয়ে জানেন তাঁদের উত্স হিসাবে উল্লেখ করে. তাঁর কথামতো, বর্তমানে বিশ্ব সংস্থার সচিবালয়ে ব্রাজিল ও জার্মানীর পক্ষ থেকে যৌথ ভাবে এই সম্পর্কে খসড়া […]
এডওয়ার্ড স্নোডেন রাশিয়াতে কাজ করতে শুরু করছে
ইউরো সংবাদ: আমেরিকার বিশেষ জাতীয় নিরাপত্তা বাহিনীর প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেন, যে রাশিয়াতে সাময়িক ভাবে আশ্রয় পেয়েছে, ১লা নভেম্বর থেকে কাজে যোগ দিয়েছে. সে আপাততঃ দেশের এক বৃহত্তম ইন্টারনেট রিসোর্সেস কোম্পানীর হয়ে কাজ করবে. আমেরিকার বিশেষ বাহিনীর খবর ফাঁস করে দেওয়া কর্মী যেখানে কাজ শুরু করল সেই কোম্পানীর নাম ও তার নতুন পদের বিষয়টা গোপনই রাখা […]
‘‘শিগগিরই মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন’’
ইউরোবিডি দেশের খবর: সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার৷ তবে আলোচনার দরজাও খোলা রাখার কথা বলা হচ্ছে৷ বর্তমান মন্ত্রিসভা প্রস্তুতি নিচ্ছে পদত্যাগের৷ আর বিএনপি আন্দোলনে মনোযোগী হচ্ছে৷ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ সিপিবি এবং বাসদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টির সঙ্গে৷ প্রধানমন্ত্রীর সঙ্গে […]
