• ১৪ কার্তিক ,১৪৩৩,30 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: 1stpage

ঘন কুয়াশায় ব্রিটেনে ‘গণ’ গাড়ি দুর্ঘটনা! আহত দুই শতাধিক

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: যুক্তরাজ্যের কেন্টে ঘন কুয়াশায় পড়ে গণহারে গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছে! গতকাল এই ‘সিরিজ দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে ঘন কুয়াশার কারণে কেন্টের এ২৪৯ নং শেপি ক্রসিংয়ে এ সিরিজ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ৪০টি গাড়ি দুর্ঘটনায় পতিত হয়েছে বলা হলেও পরে পুলিশ […]

Continue Reading

ইইউ নির্বাচন পর্যবেক্ষক একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল ঢাকায় পাঠাচ্ছে

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আসন্ন নির্বাচন পদ্ধতি নিয়ে সরকার ও বিরোধী দলগুলো এখনও বৈরী অবস্থানে। সমঝোতার কোন লক্ষণ নেই। সংলাপ বা আলোচনার মধ্য দিয়ে নির্বাচনকালীন একটি গ্রহণযোগ্য পন্থা-পদ্ধতি বের করার তাগিদ রয়েছে বিদেশের কূটনীতিক, আন্তর্জাতিক দাতা সংস্থা-সংগঠনের বন্ধুদের তরফে। দেশের নাগরিক সমাজ, অরাজনৈতিক সংস্থা ও সংগঠনগুলোর পক্ষ থেকে জোর দেয়া হচ্ছে। এক বছরের বেশি সময় ধরে বিষয়টি নিয়ে […]

Continue Reading

ভারতে ফের ধর্ষণ; ধর্মগুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ ভারতে আরও এক স্বঘোষিত আধ্যাত্মিক গুরুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল। আশারাম বাপুর পর এবার মহেন্দ্র গিরি। এভাবে গুরুদের একের পর এক অপকীর্তি ফাঁস হয়েই চলেছে। মহেন্দ্র গিরি ওরফে টুন্নু বাবার বিরুদ্ধে ২৪ বছরের বিবাহিত এক মহিলাকে চার মাসেরও বেশি আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের সেহর জেলার নীলখন্ড গ্রামে নিজের আশ্রমে টুন্নু বাবার বিরুদ্ধে […]

Continue Reading

ভাত খাবার পরপর পাঁচটি কাজ করা ক্ষতিকর

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ পৃথিবীতে অন্তত তিনশ কোটি মানুষের প্রধান খাবার ভাত ৷চিকিৎসকরা স্বাস্থ্যরক্ষায় ভাত খাবার পর পাঁচটি কাজ করতে অনুৎসাহিত করেন।এগুলো হলো: ১. খাবার পরপর ফল খাবেন নাঃ  ভাত খাওয়ার এক ঘণ্টা আগে বা ১/২ ঘণ্টা পর ফল খাবেন। কেননা, ভাত খাওয়ার পরপর কোনো ফল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। ২.ধূমপান করবেন নাঃসারাদিনে অনেকগুলো সিগারেট খেলে যতখানি ক্ষতি […]

Continue Reading

জনপ্রিয় চকলেট কিট-ক্যাটের নামে বাজারে আসছে নতুন অ্যান্ড্রয়েড

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ গুগলের তৈরি মোবাইল ফোনের জনপ্রিয় অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের প্রতিটি নতুন সংস্করণেরই একটি নাম থাকে। এবার এর নতুন সংস্করণ ৪.৪-এর নাম হচ্ছে কিট-ক্যাট। জনপ্রিয় চকোলেট কিট-ক্যাটের নামে এ সংস্করণটি আগামী মাসেই বাজারে ছাড়া হবে বলে জানা গেছে। এর আগের সংস্করণগুলোর নাম ছিল জিঞ্জারব্রেড, হানিকম্ব, আইসক্রিম স্যান্ডউইচ ইত্যাদি। সর্বশেষ ৪.৩ সংস্করণটির নাম ছিল জেলি বিন, যা […]

Continue Reading

আত্মহত্যার চেষ্টা করলেন লাক্স সুপারস্টার মম!

| সেপ্টেম্বর 5, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ বিষপানে আত্মহত্যার চেষ্টা করে এখন স্কয়ার হাসপাতালে অভিনেত্রী জাকিয়া বারী মম। মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, কয়েক দিন ধরে খুব অস্থিরতায় ভুগছিলেন তিনি। এর মধ্যে কয়েকবার অতিরিক্ত ঘুমের ওষুধও খেয়েছেন। অবশেষে মঙ্গলবার রাতে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এখন স্কয়ার হাসপাতালের ১৩০৭নং কেবিনে চিকিৎসাধীন। মম নিউরোমেডিসিন সেকশনে ভর্তি […]

Continue Reading

সিরিয়া অভিযান: সিনেটের একটি পরিষদের সমর্থন পেলেন ওবামা

| সেপ্টেম্বর 4, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের প্রাথমিক অনুমোদনের ব্যাপারে বুধবার ঐকমত্যে পৌঁছেছে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক পরিষদ৷ প্রেসিডেন্ট বারাক ওবামার খসড়া প্রস্তাবে সায় দিয়েছে ঐ পরিষদ৷ সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে ৬০ দিনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সিনেট৷ শর্ত সাপেক্ষে এটি আরো ৩০ দিন বাড়ানো যেতে পারে৷ তবে সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী কোনো ধরনের স্থল হামলা চালাতে পারবে […]

Continue Reading

রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ পেলে সিরিয়ায় হামলা সমর্থন করতে পারে রাশিয়া

| সেপ্টেম্বর 4, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার সরকার কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ মিললে দেশটির ওপর সামরিক হামলা সমর্থন করতে পারে রাশিয়া। তবে সামরিক হামলার ওই সিদ্ধান্ত শুধুমাত্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। সেন্ট-পিটার্সবুর্গে আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বার্তাসংস্থা এপি ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। পুতিন জানান, যদি সিরিয়ায় […]

Continue Reading

চুক্তি না থাকায় রাশিয়া স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করছে না: পুতিন

| সেপ্টেম্বর 4, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অপরাধীকে হস্তান্তর করা সংক্রান্ত চুক্তি না থাকায় সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এবং গোপন তথ্য ফাঁসকারী অ্যাডওয়ার্ড স্নোডেনকে ওয়াশিংটনের কাছে হস্তান্তর করছে না রাশিয়া। সেন্ট-পিটার্সবুর্গে আসন্ন জি-২০ সম্মেলন উপলক্ষ্যে বার্তাসংস্থা এপি ও রাশিয়ার চ্যানেল ওয়ানকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রশাসন স্নোডেনকে যুক্তরাষ্ট্রের কাছে ফেরত দিতে […]

Continue Reading

ইউরো এলাকার জন্য এসেছে সুখবর

| সেপ্টেম্বর 4, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: মন্দা কাটিয়ে ইউরো এলাকা ধীরে হলেও ঘুরে দাঁড়াচ্ছে৷ এর সপক্ষে প্রকাশিত হচ্ছে একের পর এক তথ্য-পরিসংখ্যান৷ বিশেষ করে জার্মানির ধারাবাহিক সাফল্য এই প্রক্রিয়াকে তরান্বিত করছে৷ সুখবর এসেছে ইউরো এলাকা থেকে৷ শুধু ইউরো এলাকা নয়, চীন থেকেও এসেছে সুখবর৷ আর তাতে বাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছে৷ ইউরো এলাকার উৎপাদনের সূচক গত ২৬ মাসে সবচেয়ে উঁচু […]

Continue Reading