Category: 1stpage
‘সিরিয়ার সঙ্গে আলোচনা করে আইএসআইএল বিরোধী পদক্ষেপ নিন’
আন্তর্জাতিক: সিরিয়া সরকারের সঙ্গে আলোচনা করে উগ্রবাদী আইএসআইএল সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, আইএসআইএল’র বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে এবং এখনই থামানোর ব্যবস্থা না করলে এ গোষ্ঠী বহুদূর এগিয়ে যাবে। ব্লুমবার্গ টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এসব কথা বলেছেন। তিনি বলেন, “আমার কাছে এটা খুবই […]
‘ইউরোপীয় ইউনিয়ন রুশ বিরোধী নিষেধাজ্ঞা নবায়ন করতে পারে’
ইউরো সংবাদ: রাশিয়ার সংসদ দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান অ্যালেক্সি পুশকভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন সেদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নবায়ন করতে পারে। আগামী ৩১ জুন ওই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে। মস্কো থেকে রুশ বার্তা সংস্থা ইতারতাস আজ জানিয়েছে, অ্যালেক্সি পুশকভ একটি দৈনিককে দেয়া সাক্ষাতে বলেছেন, নিষেধাজ্ঞা নবায়ন করা হলে পূর্ব ইউক্রেনের পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তিনি বলেন, […]
ভারতে দাবদাহে মৃত্যুর মিছিল, শান্তির বারির অপেক্ষায় কোটি মানুষ
তীব্র দাবদাহে পুড়ছে ভারতের বেশ কয়েকটি রাজ্য৷ বৃষ্টির দেখা নেই৷ কোথাও কোথাও তাপমাত্রা ৫০ ডিগ্রিতে উঠেছে৷ এ পর্যন্ত মারা গেছে অন্তত ১৪শ’ মানুষ৷ তিষ্ঠ ক্ষণকাল দাবদাহে সবচেয়ে অসহায় অবস্থা ছিন্নমূল মানুষদের৷ নিজের ঘর-বাড়ি নেই বলে পথই তাঁদের ঠিকানা৷ হায়দ্রাবাদের এই গৃহহীন তীব্র গরম সইতে না পেরে তাই পথের পাশেই শুয়ে পড়েছেন৷ একটু জিরিয়ে না নিলে […]
বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্ব এবং মোদির ঢাকা সফর
বাংলাদেশ আয়তনে ছোট হলেও দিল্লির কাছে এর ভূ-রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসন্ন ঢাকা সফরকে এত গুরুত্ব দেয়ার কারণ উল্লেখ করতে গিয়ে শনিবার কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে বাংলাদেশের ভূ-রাজনৈতিক গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। নরেন্দ্র মোদি মনে করেন, দু’দেশের যোগাযোগ যত বাড়বে, পারস্পরিক আস্থাও তত বাড়বে। সেই উন্নয়নের ধারা বজায় […]
‘জার্মান প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করেছে আইএসআইএল’
জার্মানির প্রেসিডেন্ট জোয়াচিম গাউককে হত্যার কথিত ষড়যন্ত্রের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে সুইজারল্যান্ডের কর্মকর্তারা। তাকফিরি সন্ত্রাসী আইএসআইএল’এক সদস্য কথিত এই হত্যা ষড়যন্ত্র করেছিল। জার্মান দৈনিক ‘বার্লিনার মরগেনপোস্ট’ জানিয়েছে, এ হত্যা প্রচেষ্টায় জড়িত থাকার দায়ে সন্দেহভাজন ২৭ বছর বয়সী ওসামা এম’র বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক এবং বিষাক্ত গ্যাস ব্যবহার করে এ পরিকল্পনা কার্যকর করতে চেয়েছিল ওসামা। […]
ফিফা প্রেসিডেন্ট ব্লাটারের দেশত্যাগের ওপর সুইজারল্যান্ডের নিষেধাজ্ঞা
বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ‘ফিফা’র প্রধান সেপ ব্লাটারের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইজারল্যান্ড। একইসঙ্গে নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন ব্লাটারের সহকারীরাও। পরবর্তী নিদের্শ না আসা পর্যন্ত তারা সুইজারল্যান্ড ত্যাগ করতে পারবেন না। ব্লাটার সুইজারল্যান্ডেরই নাগরিক। ফিফার প্রধান এক বিবৃতিতে বলেছেন, ফিফা এখন কঠিন সময় অতিবাহিত করছে। ফিফা’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলোর তদন্ত শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ […]
স্পেনে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার অনুমতি পেল আমেরিকা
স্পেনে স্থায়ীভাবে সেনা মোতায়েন রাখার অনুমতি পেয়েছে আমেরিকা। স্পেনের মন্ত্রিসভা (শুক্রবার) এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছে। এ চুক্তির আওতায় স্পেনের ‘মরোন’ বিমান ঘাঁটিতে মার্কিন সেনারা স্থায়ীভাবে অবস্থান করতে পারবে। একইসঙ্গে সেখানে মার্কিন সেনা সংখ্যা ৮৫০ থেকে বাড়িয়ে তিন হাজারে উন্নীত করতে পারবে এবং ৪০টি বিমান মোতায়েন রাখতে পারবে। বর্তমানে সেখানে ১৪টি মার্কিন বিমান মোতায়েন […]
২০৫০ সালে বাংলাদেশের ৫৩ লাখ মানুষ জলবায়ু পরিবর্তনের শিকার হবে
ইমরান মাহমুদ, সম্পাদক, ইউরোবিডি24নিউজ দেশের খবর: বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের বড় শিকারে পরিণত হতে যাচ্ছে৷ বিশ্বব্যাংকের সূত্র অনুযায়ী ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৫৩ লাখ মানুষ সরাসরি এর নেতিবাচক প্রভাবের স্বীকার হবে৷ বিশ্বব্যাংকের পরিবেশ অর্থনীতিবিদ সুস্মিতা দাসগুপ্ত বিশ্বব্যাংকের সাম্প্রতিক গবেষণা এবং তথ্য উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে এখনই গুরুত্ব না দিলে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশের ৫৩ লাখ মানুষ সরাসরি […]
ম্যার্কেল-সিপ্রাসের দীর্ঘ বৈঠক
ইউরো সংবাদ; ক্ষমতায় আসার পর জার্মানি সফরে এসেছেন গ্রিসের প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাস৷ আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠক শেষে বামপন্থি সিপ্রাসের পরের বৈঠকটি জার্মানির বামপন্থি বিরোধী দলীয় নেতাদের সঙ্গে৷বৈঠক শেষেও যদি ‘বরফ’ একটু গলে! সোমবারের পাঁচ ঘণ্টার বৈঠকে সে বরফ গলার উজ্বল কোনো সম্ভাবনা দেখা যায়নি৷ সিপ্রাস-ম্যার্কেলের সে বৈঠক চলেছে প্রায় মধ্যরাত পর্যন্ত৷ গ্রিসের অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠায় […]
‘চীনা অস্ত্র আমেরিকার জন্য হুমকি হয়ে উঠতে শুরু করেছে’
আন্তর্জাতিক: চীনের তৈরি অত্যাধুনিক অস্ত্র আগামি ১০ বছরের মধ্যে আন্তর্জাতিক বাজার সয়লাব করে ফেলবে; ফলে অস্ত্র বাজারে অস্থিতিশীলতা দেখা দেবে এবং আমেরিকার পক্ষে অন্য দেশে সামরিক ভাবে হস্তক্ষেপ করা কষ্টকর হয়ে উঠবে। মার্কিন সাময়িকী ফরেন পলিসি বা এফপি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। ‘চায়না’স উইপন্স অব মাস কনজামশন’ নামের একটি নিবন্ধে বিশ্বের অস্ত্র বাজারে বেইজিং’এর ক্রম বর্ধমান […]
