• ১ চৈত্র ,১৪৩২,15 Mar ,2026
  • ব্রেকিং নিউজ : আবারও হাসপাতালে মাহাথির মোহাম্মদ

আরএসএসCategory: 1stpage

গিনেস বুকে বিশ্বের সবচেয়ে বড় মানব পতাকার আনুষ্ঠানিক স্বীকৃতি পেলো বাংলাদেশ

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

দেশের খবর: মহান বিজয়ের ৪২তম বর্ষপূর্তিতে বাংলাদেশের তৈরি মানব পতাকাটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশ সময় গতকাল (শনিবার) এ স্বীকৃতির খবর প্রকাশ করা হয় গিসেন ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। (http://www.guinnessworldrecords.com/world-records/2000/largest-human-national-flag).   সেনাবাহিনীর সহায়তায় মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড  গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে  এ মানব পতাকা  নির্মাণ করে। […]

Continue Reading

৩৪টি কেন্দ্রে একটি ভোটও পড়েনি

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

দেশের খবর: লালমনিরহাট-৩ (সদর) আসনে ৮৯টি ভোটকেন্দ্রের ২৭টিতে কোনো ভোট পড়েনি। নির্বাচন-সংশ্লিষ্ট একাধিক সূত্রে বিষয়টি জানা যায়। এদিকে বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়, সাতক্ষীরা-২ আসনে দুটি, সিলেট-২ আসনে দুটি, ফেনী-২ আসনে দুটি ও রাজশাহী-৬ আসনের একটি কেন্দ্র্রে কোনো ভোট পড়েনি। সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাতটি, পঞ্চগ্রাম ইউনিয়নের ছয়টি, কুলাঘাট ইউনিয়নের ছয়টি, মহেন্দ্রনগর ইউনিয়নের ছয়টি এবং […]

Continue Reading

ভোট দিলে সরকারি কর্মচারীদের বেতন বাড়াবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

 ইউরো সংবাদ: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, আগামী সংসদ নির্বাচনে তার দল কনজারভেটিভ পার্টি বিজয়ী হলে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হবে।  তিনি আরো বলেছেন, ২০১৫ সালের নির্বাচনে  জনগণ তার দলকে ভোট দিলে ২০২০ সালের মধ্যে বেতন-ভাতা সর্বনিম্ন আড়াই শতাংশ বাড়ানো হবে। একইসঙ্গে তিনি অবসরের বয়সসীমা বাড়ানোর পক্ষেও কথা বলেছেন।  এর আগে দেশটির অর্থমন্ত্রী ঘোষণা করেছিলেন, ২০৩০ […]

Continue Reading

রুশ নৌবাহিনীতে যুক্ত হচ্ছে পরমাণু ডুবোজাহাজ ও ৪০ যুদ্ধ জাহাজ

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলতি বছর রাশিয়ার নৌবাহিনী একটি পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ এবং ৪০টি যুদ্ধ ও সহায়ক জাহাজ পাবে। রুশ নৌবাহিনীর অস্ত্র সংগ্রহ নজরদারির দায়িত্বে নিযুক্ত ডেপুটি কমান্ডার রিয়াল অ্যাডমিরাল ভিক্টর বুরসুক এ কথা জানিয়েছেন।  তিনি বলেন, বোরে শ্রেণীর পরমাণু শক্তিচালিত এবং ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ডুবোজাহাজ ভ্লাদিমির মনোমাখ এবং একটি ডিজেল চালিত ডুবোজাহাজ  চলতি বছর রুশ নৌবাহিনীতে যুক্ত হবে। […]

Continue Reading

ভূমধ্যসাগর থেকে ২০০ অভিবাসীকে উদ্ধার করেছে ইতালি

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ঢোকার সময় ২০০ অভিবাসী শ্রমিককে উদ্ধার করেছ ইতালি। সম্প্রতি সাগরে ইতালির কাছাকাছি অঞ্চলে বেশ কিছু নৌকাডুবির ঘটনায় শত শত অভিবাসী নিহত হয়েছেন। এরপর রোম ওই  অঞ্চলে নৌবাহিনীর উপস্থিতি জোরদার করেছে।  ভূমধ্যসাগরীয় লাম্পেদুসা দ্বীপের কাছ থেকে ১০ মিটার লম্বা একটি নড়বড়ে নৌকা থেকে ২২৩ জনকে উদ্ধার করা হয়। এসব অভিবাসীর মধ্যে […]

Continue Reading

২০১৩ সালে বাংলাদেশের আলোচিত নারী

| জানুয়ারি 5, 2014 | 0 Comments

 শেখ হাসিনা রাজনীতির ময়দানে প্রধানমন্ত্রী বরাবরই আলোচনায় ছিলেন৷ সেইসাথে পেয়েছেন জাতিসংঘের সাউথ-সাউথ পুরস্কার৷ সর্বদলীয় সরকার গঠনসহ নানা কারণে এখনও আলোচনায় তিনি৷ খালেদা জিয়া সরকার পতনের আন্দোলন, জামায়াত নেতাদের মুক্তি দাবি, হেফাজতকে সমর্থন – এসব কারণে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়াও ছিলেন আলোচনার তুঙ্গে৷ শিরীন শারমিন চৌধুরী এ বছরের এপ্রিলে জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত […]

Continue Reading

অ্যান্ডারসন ৩৬ বলে সেঞ্চুরি করে ভেঙে দিলেন আফ্রিদির ৩৭ বলে সেঞ্চুরির রেকর্ড

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

স্পোর্টস: নতুন বছর নিয়ে আসে নতুন সম্ভাবনা। চারপাশে শোনা যায় ব্যর্থতা আর গ্লানি পেছনে ফেলে প্রাপ্তিগুলোকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার প্রত্যয়। তবু কি কেউ ভাবতে পেরেছিল নতুন বছরের প্রথম দিনটি ক্রিকেট-বিশ্বের জন্য বয়ে আনবে এমন এক বিস্ময়! প্রবল বৃষ্টিতে কুইন্সটাউনের ম্যাচটিই ভেসে যেতে বসেছিল। শেষ পর্যন্ত বিকেল চারটায় শুরু হলো খেলা, ম্যাচ নেমে এল ২১ ওভারে। […]

Continue Reading

সিরিয়ার বিদ্রোহীদের প্রতি ফ্রান্সের সমর্থন অব্যাহত থাকবে: প্রেসিডেন্ট ওলাঁদ

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের প্রেসিডেন্ট  ফ্রাঁসোয়া ওলাঁদ আবারো সিরিয়ার বিদ্রোহীদের প্রতি তার দেশের সমর্থন ঘোষণা করেছেন। তিনি সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন- এসএনসি’র প্রধানকে দেয়া সাক্ষাতে ফ্রান্সের এ সমর্থনের কথা ঘোষণা করেন।  লেবাননের আল মিয়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট  সৌদি আরবের রাজধানী রিয়াদে এসএনসি’র প্রধান আহমেদ জারবার সঙ্গে সাক্ষাতে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের সমর্থন দেয়ার পাশাপাশি তাদেরকে আরো সহযোগিতার বিষয়ে […]

Continue Reading

বেসামরিক মানুষ হত্যার ব্যাখ্যা থাকতে পারে না: রুশ প্রেসিডেন্ট

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: রাশিয়ায় ভলগোগ্রাদে দুই দফা বোমা হামলার পর দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই এলাকা সফর করেছেন। সেখানে দুই দিনের হামলায় নারী ও শিশুসহ ৩৪ জন নিহত হয়েছে।  পুতিন বলেছেন, ‘সন্ত্রাসীরা তাদের কাজকে যেভাবেই ব্যাখ্যা করুক, বেসামরিক মানুষ বিশেষকরে নারী ও শিশু হত্যার কোন ন্যায্যতা থাকতে পারে না।’ সন্ত্রাসীরা নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে অভিযান […]

Continue Reading

চেক প্রজাতন্ত্রে রহস্যজনক বিস্ফোরণে ফিলিস্তিনি রাষ্ট্রদূত নিহত

| জানুয়ারি 1, 2014 | 0 Comments

আন্তর্জাতিক: চেক প্রজাতন্ত্রে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত জামাল আল-জামাল এক রহস্যজনক বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। রাজধানী প্রাগে নিজ বাসভবনে এক বিস্ফোরণের পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চারঘন্টা পর তার মৃত্যু হয়।  ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, একটি বাক্স স্থানান্তরের সময় জামাল ওই বিস্ফোরণের শিকার হন। চেক পুলিশ দাবি করেছে, ফিলিস্তিনি কূটনীতিকের ওপর পূর্ব-পরিকল্পিত হামলার কোনো আলামত […]

Continue Reading