Category: Scroll_Head_Line
গ্রিসে অর্থনৈতিক সংকটের জের – মধ্যবিত্তরাও আতঙ্কে
ইউরো সংবাদ: গ্রিসের রাজধানী এথেন্সের এক শহরতলী কিফিসিয়া৷ মারিয়া কেফালা সালমাতানি অভাবিদের খাদ্যদ্রব্য ও ওষুধ বিলি করেন সেখানে৷ ২০০৩ সালে সিটি কাউন্সিলে নির্বাচিত হন তিনি৷ প্রতিবন্ধী শিশু ও কিশোরদের জন্য একটি আশ্রম গড়বেন ভেবেছিলেন৷ কিন্তু… গ্রিসে অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পর স্থানীয় প্রশাসনকে অন্য বিষয়ে অগ্রাধিকার দিতে হয়৷ তাই মারিয়া সালমাতানিকে এখন দুঃস্থদের দেখাশোনা করতে […]
বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার উদ্যোগ নেয়া হয়েছে
দেশের খবর: শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে গ্রন্থমেলার। লেখক-প্রকাশক আর পাঠকের এ মেলবন্ধনের শুভ সূচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে বাংলাভাষীদের দীর্ঘ ও সৃজনশীল উৎসব প্রাণের একুশে গ্রন্থমেলার পর্দা ওঠেছে। গ্রন্থমেলা শুদ্ধভাষা চর্চা, সাহিত্যের সংরক্ষণ এবং মনশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন। […]
ফেসবুক প্রতারণা
লাইফ স্টাইল: সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম এখন ফেসবুক। বন্ধু খোঁজা আর বন্ধুত্ব বাড়ানোর বিস্তীর্ণ প্লাটফর্ম। এ বন্ধুত্বের সীমা স্থান, বয়স আর দেশের গণ্ডি মানে না। আর এ অসম বন্ধুত্বের বেড়াজালে আটকে অনেকে হচ্ছেন সর্বস্বান্ত। ঘর ভাঙছে, প্রতারিত হয়ে সম্মান হারাচ্ছেন। আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। অনলাইন দুনিয়ায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে অনেক বিখ্যাত মানুষও নাস্তানাবুদ হচ্ছেন। […]
অভিবাসন আইন শিথিলে ওবামার সুস্পষ্ট ইঙ্গিত
আন্তর্জাতিক:মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও শীর্ষ রিপাবলিকান নেতারা অভিবাসন আইন শিথিলের ইঙ্গিত দিচ্ছেন। নতুন অভিবাসন নীতি বাস্তবায়িত হলে, যুক্তরাষ্ট্রে বসবাসরত লাখ লাখ অবৈধ অধিবাসী দেশটির বৈধ নাগরিকত্ব পাবেন বলে আশা করা হচ্ছে। তবে, অবশ্যই তা অর্জনে তাদের একটি সুনির্দিষ্ট নীতিমালা ধরে অগ্রসর হতে হবে। ওবামা সিএনএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কিছু সুস্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। […]
সমালোচনার মুখে ওঁলাদ
ইউরো সংবাদ: দীর্ঘদিনের সঙ্গিনী ভ্যালেরি ত্রিয়াবেলারের সঙ্গে সম্পর্ক ছেদ করার ধরন নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। গত শনিবার বিবৃতির মাধ্যমে ত্রিয়াবেলারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন প্রেসিডেন্ট। এর ঠিক আগে আগে তাঁর সঙ্গে অভিনেত্রী জুলি গায়েতের পরকীয়ার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিরোধী দল ইউএমপির উপনেতা নাতালি কোসিয়াস্কো-মোরিজেৎ ওঁলাদকে সতর্ক করে দিয়ে […]
ওঁলাদেকে পেতে মরিয়া ভ্যালেরি
ইউরো সংবাদ: জুলিয়া গেয়েটের সঙ্গে প্রেম থাকা সত্ত্বেও ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের সঙ্গে সম্পর্ক ধরে রাখতে মরিয়া ফার্স্ট লেডি ভ্যালেরি ট্রিয়েরওয়েইলা। প্রেসিডেন্ট ওঁলাদ আগামী মাসে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তখন তার সঙ্গ পেতে চান ভ্যালেরি। এ জন্য তিনি প্রেসিডেন্টকে ক্ষমা করে দিতে প্রস্তুত। তবে তাদের সম্পর্ক কিভাবে আইনগতভাবে শেষ করা যায় সে পন্থা খুঁজছেন ওঁলাদ। গতকাল এ […]
কিশোরগঞ্জে সোনালী ব্যাংক লুটের দুর্ধর্ষ কাহিনী
দেশের খবর: দুর্ধর্ষ এক কাহিনী। যে কাহিনী হার মানিয়েছে কল্পকথার গোয়েন্দা সিরিজকেও। প্রতিদিনই একটু একটু করে খোঁড়া হতো সুড়ঙ্গ। মাটি ফেলা হতো পাশের একটি খালে। সারাদিন সুড়ঙ্গ খোঁড়া শেষে রাতে আরেক বাসায় গিয়ে ঘুমাত হাবিব ওরফে সোহেল (৩৭)। শুক্রবার সেই সুড়ঙ্গ পথ পৌঁছে যায় ব্যাংকের ভল্ট রুমে। দেখে তো অবাক! টাকা একেবারে হাতের কাছে। ফিল্মি […]
পীরগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত শিরীন শারমিন স্পিকারই থাকছেন
দেশের খবর: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেড়ে দেয়া রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে একমাত্র প্রার্থী স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সকালে রংপুরের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা ফরিদ আহমেদ এই ঘোষণা দেন। এরপর বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকায় নির্বাচন কমিশন থেকে গেজেট জারি করে প্রকাশের জন্য বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে নির্বাচন […]
দেশে শান্তি ফিরিয়ে আনতে পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
ইউরো সংবাদ: ইউক্রেনে চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দেশটির প্রধানমন্ত্রী মাইকোলা আযারোভ পদত্যাগ করেছেন। রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার পর পদত্যাগের ঘোষণা এলো। এরইমধ্যে তিনি প্রেসিডেন্টের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হবে কিনা তা স্পষ্ট নয়। পদত্যাগ প্রসঙ্গে আজরোভ বলেছেন, শান্তিপূর্ণ উপায়ে সংঘাত বন্ধের লক্ষ্যে পদত্যাগপত্র গ্রহণের জন্য […]
অ্যামেরিকায় দারিদ্র্য
ত্রাণের জন্য আকাশচুম্বী চাহিদা ২০১২ সালে অ্যামেরিকায় দারিদ্র্যের চিত্রটা ছিল ভয়াবহ৷ দারিদ্র্যের কবলে পড়েছিল ৪ কোটি ৭০ লাখ মানুষ, যার মধ্যে ১ কোটি ৩০ লাখ শিশু৷ ২০১০ সালে বিনামূল্যে সরকারের কাছ থেকে খাবার পেত ২ কোটি ৬০ লাখ মানুষ৷ ২০১২ সালে সে সংখ্যাটা অনেক বেড়েছে৷ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই ১৯৬৪ সালের ৮ জানুয়ারি ‘স্টেট অফ […]
