Category: Scroll_Head_Line
রক্তক্ষয়ী সংঘর্ষে লন্ডন মহানগর বিএনপির সম্মেলন পন্ড
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: মুনজের অাহমদ চৌধুরী, যুক্তরাজ্য :: দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও মারামারিতে পন্ড হয়ে গেছে যুক্তরাজ্যের লন্ডন মহানগর বিএনপির পূর্বঘোষিত সম্মেলন। হামলা অার পাল্টা হামলায় অন্তত ১০ জন অাহত হয়েছেন। দীর্ঘ কয়েক বছর পর লন্ডন মহানগর বিএনপি গত রবিবার রাতে পূর্বলন্ডনের ওয়াটারলিলি হলে সম্মেলনের আহবান করে। সভায় উপস্থিত যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা সোমবার সন্ধ্যায় […]
ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন ,জুনেদ সভাপতি ,শিপলু সাধারণ সম্পাদক
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক সিলেট জেলাধীন ফেঞ্চুগঞ্জ প্রবাসীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে গত রবিবার প্যারিসের গার্দ নর্দে নির্বাচনের মাধ্যমে ২০১৭-২০১৮ সালের জন্য জুনেদ আহমদ কে সভাপতি ও শিপলু মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। ফেঞ্চুগন্ঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আহবায়ক সেলিম মিয়া,র সভাপতিত্বে ও জাকারিয়া আহমদ এর পরিচালনায় এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি […]
ঝিনাইদহের টুকরো খবর
দেশের খবর:জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ ঝিনাইদহের মহেশপুরে পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ভেঙ্গে দিয়েছে অবৈধ ইটের ভাটা: ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভাবে টিনের চিমনি দিয়ে ইটের ভাটা তৈরী আর কয়লার পরিবর্তে ভাটা গুলোতে কাঠ পোড়ানোর অপরাধে সোমবার দুপুরে খুলনার পরিবেশ অধিদপ্তরের ম্যাজিষ্ট্রেট ইশরাজ জাহান ৫টি ইটের ভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ মসয় মহেশপুর উপজেলার ৭টি ইটের ভাটায় বিভিন্ন অনিয়মের […]
মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জার পাশে বিস্ফোরণে ২০ জন নিহত
আন্তর্জাতিক: মিশরের রাজধানী কায়রোতে একটি গির্জার পাশে বিস্ফোরণে ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন। প্রাথমিকভাবে এটি বোমা বিস্ফোরণ বলে মনে করা হচ্ছে, তবে এখনও তা নিশ্চিত নয়। স্থানীয় সময় রোববার (১১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরে বলা হয়, […]
‘প্রত্যেক অভিবাসীর বলার মতো অসাধারণ গল্প আছে’
দেশের খবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিবাসীদের দুঃখ-দুর্দশা লাঘব করে মর্যাদা নিশ্চিত করতে একযোগে কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রত্যেক অভিবাসীর বলার মতো অসাধারণ গল্প আছে। অথচ অনেক সময় মানুষ হিসেবে তাঁদের প্রতি অবজ্ঞা দেখানো হয়। প্রধানমন্ত্রী আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘নবম গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট […]
রাজ্জাক ভালো আছেন
বিনোদন: রোববার বিকেলে হঠাৎ গুজব ছড়ায়, নায়ক রাজ্জাক মারা গেছেন। এ গুজবের সত্যতা জানতে প্রথমে তাঁর ছোট ছেলে সম্রাটের সঙ্গে কথা হয়। সম্রাট তখন একটি টেলিছবির শুটিংয়ে ব্যস্ত। বাবার খবর জানতে চাইলে তিনি বলেন, ‘বাবা বাসায় আছেন। ভালোই আছেন।’ সন্ধ্যার পর প্রথম আলোর সঙ্গে কথা বলেন রাজ্জাক নিজেও। শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে তিনি সবাইকে আশ্বস্ত […]
জেলা পরিষদেও ‘ফেনী স্টাইল’
দেশের খবর: জাতীয় সংসদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পর এবার নির্দলীয় জেলা পরিষদেও আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের ধারা অব্যাহত আছে। ৬১ জেলার মধ্যে এক-তৃতীয়াংশের বেশি আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে বিজয়ী হওয়ার পথে। ৩০ জেলায় দলীয় সমর্থিত প্রার্থীর বাইরেও আওয়ামী লীগের নেতারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন। তবে দলের নেতারা মনে করছেন, বেশির ভাগ জেলায় […]
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত
বিশ্বজুড়ে বাংলা: সাইফুল ইসলাম তালুকদার. ইউএই : দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এদের একজন শরিয়তপুর পালং উপজেলার বাশার মির্জার ছেলে মোহাম্মদ মোদ্দাসের (৪০) ও অন্যজন গাজীপুর কাপাসিয়া উপজেলার আবদুল আজিজের ছেলে এরশাদ সিকদার (৩৫)। একই ঘটনায় আহত ৬ বাংলাদেশির মধ্যে ধামরাইলের শামীম হোসেনের অবস্থা আশঙ্কাজনক ও রাজিব সরকার নামের অন্যজনের […]
ফ্রান্স আ.লীগের(কাশেম-মুজিব) কার্যকরী সভায় প্রধানমন্ত্রীর জন্য দোয়া
ইউরোবিডি কমিউনিটি সংবাদ: সেলিম উদ্দীন: ফ্রান্স আওয়ামী লীগের কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে রোববার। ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: মুজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি মো: আবুল কাশেম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন আহমেদসহ দলের সহ […]
