Category: Scroll_Head_Line
জার্মানির কোলন শহরে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ
ইউরো-সংবাদ – German: জার্মানির কোলন শহরে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ চলার সময় জল কামান ব্যবহার করে প্রতিবাদকারীদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে কোলনের দাঙ্গা পুলিশ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নববর্ষ উদযাপন উৎসবে কোলনে নারীদের যৌন হয়রানির প্রতিবাদে সেখানে চলছে মুসলিম-বিদ্বেষী এবং অভিবাসন বিরোধী বিক্ষোভ। শনিবারও ইসলাম বিরোধী পেজিটা মুভমেন্টের নেতৃত্বে কোলনে অভিবাসন বিরোধী বিক্ষোভ প্রদর্শন করা হয়। […]
ফ্রান্সে ৯ও১০ জানুয়ারী সবার জন্য উন্মুক্ত করে দেয়া হলো প্রায় ২৫০০ মসজিদ
ইউরো সংবাদ: ইসলাম এবং মুসলিমদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে ফ্রান্সের প্রায় ২৫০০ মসজিদ আজ শনিবার এবং কাল রবিবার সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। মুসলিম নেতারা বিবিসিকে বলছেন, ফ্রান্সে ইসলাম সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভূল ধারণা বদ্ধমূল হয়ে আছে। তারা সবাইকে মসজিদে আমন্ত্রণ জানিয়ে সেই ধারণা ভেঙ্গে দিতে চান। এর লক্ষ্য সব সম্প্রদায়ের মধ্যে খোলামেলা আলোচনার […]
রিয়াদের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি পর্যালোচনা করবে বার্লিন: ভাইস চ্যান্সেলর
আন্তর্জাতিক: জার্মানির ভাইস চ্যান্সেলর সিগমার গ্যাব্রিয়েল সৌদি আরবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রিয়াদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিষয়টি পর্যালোচনা করে দেখবে বার্লিন। সৌদি আরব গণভাবে প্রখ্যাত শিয়া আলেম শেখ নিমরসহ ৪৭ জনের প্রাণদণ্ড কার্যকর করার পর আন্তর্জাতিক অঙ্গনে রিয়াদের বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করল ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী দেশ জার্মানি। এর […]
ফ্রান্সে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে দায়েশ: ইউরোপীয় পার্লামেন্টে ফরাসি প্রতিনিধি
ইউরো সংবাদ: ইউরোপীয় পার্লামেন্টে নিযুক্ত ফরাসি প্রতিনিধি মার্ক জুয়ালো বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ফ্রান্সে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে প্যারিসে সম্প্রতি দায়েশ সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে বলেছেন, ফ্রান্সের মুসলমানদের বিপদে ফেলাই ছিল ওই হামলার উদ্দেশ্য। এ ছাড়া, দায়েশের পক্ষে সমর্থন লাভ করাও ছিল তাদের অন্যতম লক্ষ্য। […]
উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার প্রতিবাদ জানাল রাশিয়া
আন্তর্জাতিক: রাশিয়া বলেছে, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়ে জাতিসংঘের ইশতেহার লঙ্ঘন করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় (বুধবার) এক বিবৃতিতে বলেছে, উত্তর কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষার যে দাবি করেছে তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি পরমাণু অস্ত্র বিস্তারের নয়া পদক্ষেপ হিসেবে গণ্য হবে যা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহারসহ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। মস্কো এ ধরনের পদক্ষেপের নিন্দা […]
‘২০৩৫ সালের মধ্যে ব্রিটেনের ৭২ ভাগ মানুষ মাত্রাতিরিক্ত মোটা হবে’
ইউরো সংবাদ: ব্রিটেনের ক্যান্সার গবেষকরা বলছেন, ২০৩৫ সালের মধ্যে দেশটির ৭২ শতাংশ মানুষ অর্থাৎ প্রতি চার জনের মধ্যে তিনজনই স্থূলতায় ভুগবে। ক্যান্সার রিসার্চ ইউকে এবং ইউকে হেলথ ফোরামের গবেষকরা এক প্রতিবেদনে এ আশংকা ব্যক্ত করেছেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, স্থুলতার কারণে দেশটিতে অতিরিক্ত সাত লাখ মানুষ ক্যান্সারে আক্রান্ত হবে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ১৫ বছরের মধ্যে […]
২০১৫ সালে বাংলাদেশে ৬৫৮১ সড়ক দুর্ঘটনা, দায় কার?
দেশের খবর: বাংলাদেশের বিভিন্ন মহাসড়কে আজ ভোর থেকে দুপুর পর্যন্ত আলাদা দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরো অন্তত ৩৪ জন আহত হয়েছেন। নিহতদের তালিকায় রয়েছেন, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শরিফ রানা (৪১)। সকাল সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধূ সেতুতে শরিফ রানাকে বহনকারী পাজেরো জিপ দুর্ঘটনার কবলে পড়ে। (শনিবার) ভোর থেকে বেলা ১টার মধ্যে ঢাকা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা, […]
প্রত্যেকটি বাণিজ্যিক ভবন রঙ করতে হবে: সাঈদ খোকন
দেশের খবর: রাজধানীর সৌন্দর্যবৃদ্ধিতে প্রত্যেকটি বাণিজ্যিক ভবনকে সুন্দর করে রঙ করার অনুরোধ জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, প্রথম ধাপে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত বাণিজ্যিক ভবনগুলোকে রঙ করতে হবে। দ্বিতীয় ধাপে সকল আবাসিক ভবন মালিকরাও এটা করবেন। শনিবার রাজধানীর পান্থপথে নির্মিত ঢাকা উত্তর-দক্ষিণ সেতুবন্ধন ফুটওভারব্রিজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ […]
অচিরেই জামায়াত নিষিদ্ধ করা হবে: শিক্ষামন্ত্রী
দেশের খবর: অচিরেই বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শনিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ‘ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। সবাই স্বাধীনতায় বিশ্বাসী হলেও কেবল জামায়াত ও তার প্রভুরা […]
বিএনপির মরা গঙ্গায় আর জোয়ার বইবে না: ওবায়দুল কাদের
দেশের খবর: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা নিজেদের ক্ষতি না করলে বাইরের কেউ আওয়ামী লীগের ক্ষতি করতে পারবে না। কারণ প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি অনেক আগেই আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের সক্ষমতা হারিয়ে ফেলেছে। দলটির মরা গঙ্গায় আর জোয়ার বইবে না। তাই আওয়ামী লীগের জন্য দুশ্চিন্তার বিষয় হচ্ছে […]
