Category: Scroll_Head_Line
বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে তল্লাশী, প্রায় ১৩০ জন নেতাকর্মী আটক
ইউরোবিডি নিউজঃ আজ সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ে আটক অভিযানে শতাধিক নেতাকর্মীকে আটক করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আটক নেতাদের মধ্যে রয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, আলতাফ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা […]
একজন জিহাদী ফরাসী নাগরিক মালিতে ফরাসী সেনাদের হাতে বন্দী
ইউরোবিডি নিউজঃ উত্তর মালি থেকে ইসলামী গ্রুপ উচ্ছেদ করার ফরাসী নেতৃত্বাধীন অপারেশনে ফরাসী সেনারা একজন ফরাসী নাগরিককে বন্দী করেছে যে ইসলামী বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছিল। তাকে সম্ভবত ফ্রান্সে ফিরিয়ে নিয়ে সন্ত্রাসবাদের অভিযোগের সম্মুখীন করা হবে। এই ফরাসি নাগরিক পাঁচজন ইসলামী যোদ্ধাদের সঙ্গী ছিল এবং গত সপ্তাহে সে ফরাসী বাহিনীর কাছে আত্নসমর্পণ করে। ৩৭ বছর বয়সী […]
ফ্রান্সের ইমামদের সাথে ইস্রায়েলের প্রেসিডেন্ট সেমন পেরেসের সাক্ষাত
ইউরোবিডি সংবাদ: তুলুস হত্যাকান্ডের ১ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের ইমামদের ২০ জনের একটি প্রতিনিধি দলের সাথে রবিবার প্যারিসে সাক্ষাৎ করেছেন ইস্রায়েলের প্রেসিডেন্ট সেমন পেরেস। সাক্ষাৎ এবং আলোচনার বিষয়বস্তু ছিলো মুসলিম এবং জুইশ কমিউনিটির মধ্যে পারস্পারিক সম্পর্কের উন্নয়ন।উল্লেখ্য গত বছর ফ্রান্সের দক্ষিণ পশ্চিমে অবস্থিত শহর তুলুসে এক হত্যাকান্ডে তিন জুইশ শিশু নিহত হয়। উপস্থিত ইমামদের বেশীরভাগই ইস্রায়েল এবং […]
শ্যাভেজকে “শার্ল দ্যা গুল” –এর সাথে তুলনা করে তোপের মুখে ফ্রান্সের মন্ত্রী
ইউরো সংবাদঃ ফরাসি বৈদেশিক অঞ্চল বিষয়ক মন্ত্রী Victorin Lurel যিনি হুগো শাভেজ এর শেষকৃত্যের সময়ে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন তিনি ফরাসি সাবেক প্রেসিডেন্ট “শার্ল দ্যা গুল” এবং যুদ্ধপূর্ব সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী “লিও ব্লো” এর সাথে ভেনেজুয়েলার মরহুম প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের তুলনা করে ঝড় তুলেছেন। বৈদেশিক অঞ্চল মন্ত্রী Victorin Lurel বলেন,প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ছিলেন, “শার্ল দ্যা গুল […]
সুইডেন আওয়ামীলীগের নামে বিভ্রান্তি মুলোক বিবৃতির প্রতিবাদ
নিচে সুইডেন আওয়ামীলীগের দপ্তর সম্পাদকের পাঠানো বিবৃতি হুবহু প্রকাশ করা হল: গত ৬ই মার্চ , সুইডেন আওয়ামীলীগের সভাপতি নামে জৈনক মঞ্জুরুল হাসানের যুদ্ধাপরাধীদের বিচারকে কেন্দ্র করে উদ্ভুদ পরিস্থিতিতে গভীর উদ্বেগ সুইডেন আওয়ামীলীগের,শিরোনামে একটি বিবৃতি আমাদের দৃষ্টিগোচর হয় । আমরা বিবৃতিটি দেখে, অত্যান্ত ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছি । আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, বাংলাদেশে […]
বেলজিয়াম বিএনপি’র সংবাদ সম্মেলন, সরকারের পদত্যাগ দাবী করে নানা কর্মসূচি
আলম হোসেন,বেলজিয়ামঃ– বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি বেলজিয়াম শাখা ১০ই মার্চ ২০১৩ইং,রোজ রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে দেশব্যাপি গণহত্যা বন্ধের আহবান জানিয়ে বিভিন্ন কর্মসূচী ঘোষনা করেছে দলটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেলজিয়াম বি.এন.পির সভাপতি সানোয়ার আলী ছিদ্দিক বলেনঃ-“গত কয়েক দিন ধরে সারাদেশে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামীলীগ নির্বিচারে গুলি করে গণহত্যা চালিয়েছে।গত চার বছর ধরে দেশ […]
ব্রিটেনের ইউরোপিয়ান অভিবাসী ঠেকানো নীতি, ব্রাসেলসের আপত্তি
যুক্তরাজ্য : ইউরোপিয়ান নাগরিকদের ব্রিটেনে আগমন এবং বেনিফিট দাবি থেকে বিরত রাখার যে প্রচেষ্টা শুরু করেছে ইউকে সরকার, তা নানামুখী সঙ্কটে পড়েছে বলে স্বীকার করেছেন ওয়ার্ক এন্ড পেনশন সেক্রেটারি ডানকান স্মিথ। পার্লামেন্ট সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ইউরোপিয়ান ইকোনোমিক এরিয়া থেকে আগত অভিবাসীদের জন্যে ব্রিটেনে বসবাস করা এবং বেনিফিট দাবি করাটা খুব সহজ প্রক্রিয়া। এজন্য ব্রিটেনে […]
পর্যটন খাতে ইউরোপে জার্মান দ্বিতীয়, ফ্রান্স সপ্তম
ইউরোবিডি সংবাদ: গ্লোবাল ইকোনোমিক ফোরাম পরিচালিত ১৪০ টি দেশের উপর পর্যটন খাতে চালানো এক জরিপে জার্মানী বরাবরের মত ইউরোপে ২য় স্থান বজায় রেখেছে।৭ মার্চ বৃহস্পতিবার এই জরিপ প্রকাশ করা হয়। দ্বিবার্ষিক এই জরিপ অনুযায়ী ইউরোপের দেশগুলোর মধ্যে সুইজারল্যান্ড ১ম এবং অস্ট্রিয়া ৩য় স্থান অর্জন করেছে। এই জরিপের মাধ্যমে পর্যটন এবং ভ্রমণ খাতে দেশগুলোর একটি প্রতিযোগিতামূলক […]
নারী দিবসে ইউনেস্কোর সদর দপ্তরে সেমিনারে বিবি রাসেল
ইউরোবিডি সংবাদ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।সেমিনারে অংশ নেন বাংলাদেশের আলোকিত নারী ইউনেস্কোর অ্যাম্বাসডর ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল।এছাড়াও আরো উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ বিষয়ক সাবেক চীপ ভোলমান, ইউনেস্কোর ডিরেক্টর জেছমিনা সোবাপা, রীম সালে সহ আরো অনেকে ।আগত নারীদের ফ্যাশন ডিজাইন […]
ফরাসি প্রতিরক্ষা মন্ত্রীর আচমকা উত্তর মালি পরিদর্শন
ইউরোবিডি সংবাদ: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী Jean-Yves Le Drian, বৃহস্পতিবার আচমকা উত্তর মালির ইসলামী মিলিশিয়া পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “মিশন এখনো শেষ হয়নি”। Le Drian , উত্তরের প্রধান শহর GAO- তে পৌছানোর আগে Ifogha- পর্বতের Ametettai- উপত্যকায় অবস্থানরত ছিলেন যা আলজেরিয়া সীমানার কাছাকাছি এবং যেখানে সশস্ত্র ইসলামী গ্রুপ জানুয়ারী থেকে অবস্থান করছে। Le Drian […]
