• ৮ কার্তিক ,১৪৩৩,23 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: ইউরো সংবাদ

জার্মানিতেও একই কাজে কম বেতন পান মেয়েরা

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: জার্মানির সংবিধানে নারী-পুরুষের সমানাধিকার নিশ্চিত করা হয়েছে৷ কিন্তু উপার্জনের ক্ষেত্রে ফারাকটা বিশাল৷ মেয়েরা পুরুষ সহকর্মীদের তুলনায় গড়ে প্রায় এক চতুর্থাংশ কম আয় করেন৷ নতুন মহাজোট সরকার অবশ্য ব্যবধানটা কমাতে উদ্যোগী৷ মহজোট সরকারের আলাপ-আলোচনায় নারী-পুরুষের বেতনের পার্থক্যটি একটি গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে৷ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মক্ষেত্রে নারীদের জন্য কোটা রাখার৷ সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে পুরুষ ও নারীর […]

Continue Reading

অপরাধীদের প্রিয় ইউরো ব্যাংক নোট!

| জানুয়ারি 14, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি বলছে, গত বছরের শেষ ছয় মাসে আগের ছয় মাসের চেয়ে ইউরো নোট বেশি জাল হয়েছে! অবশ্য সংখ্যার হিসেবে পরিমাণটা বেশি নয়৷ সোমবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি৷ ইসিবি বলছে, বাজারে থাকা প্রায় দেড় হাজার কোটি ইউরো নোটের মধ্যে জাল হয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি৷ এদিকে, ইউরোকে আরও সুরক্ষিত করতে ইসিবি ১০ ইউরোর […]

Continue Reading

চাকরি হারাতে যাচ্ছে আরো ৩০০০ ব্রিটিশ সেনা

| জানুয়ারি 12, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: চলতি বছর আরো তিন হাজার ব্রিটিশ সেনাকে চাকুরিচ্যুত করবে দেশটির সেনাবাহিনী। আর্থিক সংকটের কারণে দেশটির সরকার ব্যয় সংকোচন নীতি গ্রহণ করায় এসব সেনাদের বরখাস্ত করা হবে বলে জানিয়েছে দেশটির একটি সূত্র।  ব্রিটিশ টেলিগ্রাফে প্রকাশিত রিপোর্টে শীর্ষস্থানীয় এক সেনা কর্মকর্তা জানান, ২০১৪ সালের মধ্যে চতুর্থ ও চূড়ান্ত দফা ব্যয় সঙ্কোচনের আলোকে আরো তিন হাজার ব্রিটিশ […]

Continue Reading

ব্রিটেনে মুসলিম বিদ্বেষের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শিশু নির্যাতনের ঘটনা

| জানুয়ারি 12, 2014 | 0 Comments

 ইউরো সংবাদ: ব্রিটেনে ইসলাম বিদ্বেষ এবং বর্ণবাদী আচরণ বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নির্যাতন বিরুদ্ধে শিশুদের  সহায়তা চাওয়ার ঘটনা। দেশটিতে গত ১২ মাসে নির্যাতিত শিশুদের পক্ষ থেকে সহায়তা চাওয়ার ঘটনা ৬৯ শতাংশ বেড়েছে।  ব্রিটেনের শিশুদের সহায়তা দানকারী সংস্থা- ‘চাইল্ড-লাইন’ গত সপ্তাহের গোড়ার দিকে বলেছে, তাদের কাছে সহায়তা চেয়ে অনূর্ধ্ব ১৮ বছরের অন্তত ১,৪০০  শিশু আহ্বান […]

Continue Reading

ফ্রান্সের ইহুদিবিরোধী কৌতুকাভিনেতার প্রদর্শনী নিষিদ্ধ

| জানুয়ারি 11, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ইহুদি-বিরোধী মনোভাব এবং হলোকাস্টের স্মৃতিকে অবমাননার অভিযোগে কৌতুকাভিনেতা দিউদন্যে এমবালা এমবালার প্রদর্শনী নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তকে সমর্থন করেছে ফ্রান্সের একটি শীর্ষ আদালত। পশ্চিমাঞ্চলীয় নগরী নানতেসে প্রদর্শনী শুরু হওয়ার মাত্র একঘন্টা আগে ফ্রান্সের সর্বোচ্চ প্রশাসনিক আদালত— ‘দ্যা কাউন্সিল অব স্টেট’ শেষ মুহূর্তে এই সিদ্ধান্তটি জানায়। প্রদর্শনী নিষিদ্ধ করতে স্থানীয় কর্তৃপক্ষের প্রচেষ্টা নিম্ন আদালতে প্রত্যাখ্যানের সিদ্ধান্তের […]

Continue Reading

ফরাসি প্রেসিডেন্টের গোপন প্রণয় ফাঁস, ক্লোজার সাময়িকীর বিরুদ্ধে মামলা হতে পারে

| জানুয়ারি 11, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ক্লোজার-এর বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। একজন অভিনেত্রীর সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক রয়েছে বলে গত শুক্রবার খবর প্রকাশ করায় পত্রিকাটির ওপর ক্ষুব্ধ হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। তবে প্রেমের খবর নাকচ করেননি তিনি। ক্লোজার-এর সর্বশেষ সংস্করণে সাত পৃষ্ঠা জোড়া এক প্রতিবেদনে ওলাঁদের সঙ্গে টেলিভিশন ও চলচ্চিত্র তারকা জুলি গায়েতের […]

Continue Reading

জার্মানির কিছু ট্রাফিক সাইনের নমুনা

| জানুয়ারি 11, 2014 | 0 Comments

হ্যাটটি তুলে নিন, প্লিজ ১৯৬৮ সালে ভিয়েনা কনভেনশনের নিয়ম অনুযায়ী জার্মানিসহ ইউরোপের বেশিরভাগ দেশ একই ধরণের ট্রাফিক সাইন মেনে চলে৷ এরপরও জার্মানির কিছু সাইন এখনও অনেকটাই অস্পষ্ট৷ আচ্ছা, ওপরের সাইনটি কি এক পায়ে দাঁড়িয়ে হ্যাটটি তুলে নিতে বলছে? ঠিক হলো না কিন্তু! আসলে, কেউ যাতে পা পিছলে না পড়ে যায় সেজন্য সাবধান করে দেওয়া হচ্ছে […]

Continue Reading

ট্রেনের বিলম্ব হলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা

| জানুয়ারি 11, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: নিয়ম, শৃঙ্খলা ও সময় মেনে চলার ক্ষেত্রে জার্মানদের জুড়ি নেই৷ সাধারণত এমনটাই মনে করা হয়৷ কিন্তু জার্মান রেলওয়ের চলাচল লক্ষ্য করলে এতে সন্দেহ জাগে বৈকি৷ ট্রেনের বিলম্ব হওয়া, শিডিউল বিপর্যয় লেগেই আছে৷ সম্প্রতি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস এমন একটি রায় দিয়েছে, যার ফলে জার্মান রেলওয়েকে একটু নড়েচড়ে বসতে হচ্ছে৷ এতে বলা হয়েছে বড় রকমের বিলম্ব ঘটলে […]

Continue Reading

ফ্রান্সে নেকাব নিষিদ্ধের বিতর্কিত আইন বহাল রাখলো আদালত

| জানুয়ারি 9, 2014 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সে নেকাববিরোধী আইনের পক্ষে রায় দিয়েছে দেশটির একটি আদালত। একইসঙ্গে ২০ বছর বয়সী মুসলিম তরুণী ক্যাসেন্ড্রা বেলিনের এ সংক্রান্ত আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে।  গত বছরের জুলাইয়ে প্যারিসের অদূরে ‘ত্রাপেস’ শহরে বোরকাপরা মুসলিম তরুণী ক্যাসেন্ড্রা বেলিনকে আটক করে পুলিশ। এ ঘটনার ওই শহরে দুই দিন ধরে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও ঘটে। তাকে জেল-জরিমানা করা হয়েছে। এরপর […]

Continue Reading

ব্রিটেনে দিন দিন অভিবাসী-বিরোধী মনোভাব বাড়ছে: জরিপ রিপোর্ট

| জানুয়ারি 9, 2014 | 0 Comments

  ইউরো সংবাদ: ব্রিটেনে দিন দিন অভিবাসী-বিরোধী মনোভাব বাড়ছে বলে নতুন এক জনমত জরিপ থেকে তথ্য বেরিয়ে এসেছে।  নতুন এ জরিপে ব্রিটেনের তিন-চতুর্থাংশ লোক বলেছে, দেশটিতে অভিবাসী লোকের সংখ্যা বেড়ে গেছে এবং শিগগিরি তা নিয়ন্ত্রণ করা উচিত।  ব্রিটিশ সোশ্যাল আটিটিউড পরিচালিত এ জরিপে দেখা যায়-শতকরা ৭৭ ভাগ ব্রিটিশ নাগরিক দেশের অভিবাসী কমানোর পক্ষে মত দিয়েছে। আর এই […]

Continue Reading