Category: ইউরো সংবাদ
শত অভিবাসন প্রত্যাশীর লাশ, ইটালিতে শোক
ইউরো সংবাদ: আফ্রিকার অভিবাসন প্রত্যাশী শত মানুষের মৃত্যুর শোকে আচ্ছন্ন এখনো ইটালি। দারিদ্র্যের কষাঘাত থেকে মুক্তি পেতে নৌকা চড়ে ইউরোপে এসেছিলেন তারা। ইটালির দ্বীপ লাম্পেডুসায় ভূমধ্যসাগরে সলীল সমাধি হয়েছে তাদের। লাম্পেডুসার মর্গে আর লাশ রাখার জায়গা নেই। তাই অনেক লাশ রাখা হয়েছে বিমানবন্দরে। বার্তাসংস্থা এএফপির খবর অনুযায়ী, সোমালিয়া এবং ইরিত্রিয়ার ৪০০ থেকে ৫০০ অভিবাসন প্রত্যাশী মানুষ […]
ইতালির জাহাজডুবিতে নিহতের সংখ্যা ৩শ’ ছাড়ানোর আশঙ্কা
ইউরো সংবাদ: ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছে যাত্রীবাহী জাহাজ ডুবিতে নিহতের সংখ্যা ৩৫০ জন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আফ্রিকান আশ্রয়প্রার্থীদের জাহাজে আগুন ধরে ডুবে যাওয়ার পর এখনও ২০০ জনের মতো নিখোঁজ রয়েছে। এ পর্যন্ত ১০৩ জনের মরদেহ ও ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনার পর ইতালি সরকার এক দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। […]
বোরখা পরার বিপক্ষে ক্যামেরুন
ইউরো সংবাদ: যুক্তরাজ্যে বিতর্কিত বোরখা নিয়ে মুখ খুললেন প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরুন। আদালত, স্কুল এবং ইমিগ্রেশন সেন্টারে বোরখা পরা সমর্থণ করেননি তিনি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে পোশাকের স্বাধীনতা রয়েছে বলে মনে করেন ক্যামেরুন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে ক্যামেরুন বলেন, আদালত, স্কুল বা ইমিগ্রেশন সেন্টারে অবশ্যই মুখ দেখাতে হবে। নতুন অভিবাসীদের আগমনের ক্ষেত্রে অবশ্যই অফিসারদের সামনে মুখ […]
ইতালির উপকূলে নৌকাডুবি ১৩০ আশ্রয়প্রার্থীর মৃত্যু
ইউরো সংবাদ: আফ্রিকা থেকে অবৈধ অভিবাসীদের নিয়ে আসা একটি নৌকা ইতালির দক্ষিণ উপকূলে ডুবে গিয়ে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার লাম্পেদুসা দ্বীপের কাছে এ দুর্ঘটনা ঘটে। বহু লোক নিখোঁজ রয়েছে বলে স্থানীয় সরকারি কর্মকর্তা ও উদ্ধারকারীরা জানিয়েছেন। লাম্পেদুসার মেয়র গিউসি নিকোলিনি গতকাল দুপুরে জানিয়েছেন, ১৩০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। […]
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারে দোষীদের খুঁজে বের করা হবে এবং শাস্তি দেওয়া হবে
ইউরো সংবাদ: মস্কো সিরিয়ায় রাসায়নিক আক্রমণের জন্য দায়ীদের খুঁজে বের করার বিষয়ে অটল থাকবে. ইসলামি সহযোগিতা সংস্থার প্রধান একমেতলেদ্দিন ইসহানোগলুর সাথে মস্কোয় মঙ্গলবারে সাক্ষাত্কারের সময় এই মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ. পক্ষদ্বয় পারস্পরিক লাভজনক যোগাযোগ মজবুত করার সিদ্ধান্ত নিয়েছেন. একমেতলেদ্দিন ইসহানোগলু সিরিয়ার ব্যাপারে মস্কোর কূটনৈতিক দৌত্যের উচ্চ মূল্যায়ণ করেছেন, যার দৌলতে রাষ্ট্রসংঘের সনদের ৭ নং […]
বার্লুস্কোনির যুগ কি শেষ হতে চলেছে?
ইউরো সংবাদ: বুধবার ইটালির প্রধানমন্ত্রী এনরিকো লেটা আস্থাভোটে জিতলেন শুধুমাত্র সিলভিও বার্লুস্কোনির পিডিএল দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে৷ ইটালি এবং জগৎ হয়ত দেখল ইউরোপীয় রাজনীতির এক চমকপ্রদ ব্যক্তিত্বের অস্তাচলে গমনের সূচনা৷ ৭৭ বছর বয়সি বার্লুস্কোনির মাথার উপর ঝুলছে একাধিক মামলা ও সাজা, যার ফলে তাঁর রাজনৈতিক জীবনের অবসান ঘটতে পারে৷ গত আগস্ট মাসে ইটালির সর্বোচ্চ আদালত একটি কর ফাঁকি […]
প্যারিসে আল-কায়েদা সন্দেহে নারী গ্রেপ্তার
ইউরোবিডি২৪নিউজঃ ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ডিসিআরআই এর কর্মকর্তারা ‘আল-কায়েদা ইন অ্যারাবিয়ান পেনিনসুলা’র জঙ্গিদের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার প্যারিসের এক নারীকে গ্রেপ্তার করেছে। ফ্রান্সের গোয়েন্দা সংস্থার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, প্যারিসের বেলেভিল এলাকায় ভোর সাড়ে ছয়টার দিকে ওই নারীর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে ওই সূত্র জানায়, […]
ইতালির ক্ষমতাসীন জোট থেকে বেরলুসকোনির দলের পাঁচ মন্ত্রীর পদত্যাগ
ইউরো সংবাদ: ইতালির ক্ষমতাসীন জোট থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসোনির দলের পাঁচ মন্ত্রী। এর ফলে ইতিমধ্যেই সংকটে থাকা ইতালির সরকার বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। কর জালিয়াতির মামলার দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেরলুসকোনির আসন শূন্য ঘোষণার ব্যাপারে সিনেট কমিটিতে ভোট গ্রহণের কয়েকদিন আগেই পাঁচ মন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল। এ ঘটনার কারণে ইতালির রাজনীতিতে […]
পোপ অভিবাসীদের অধিকার সমর্থন করেছেন
ইউরো সংবাদ: পোপ ফ্রান্সিস একটি বার্তায় অভিবাসীদের প্রতি মনোভাবে বিশ্বব্যাপী পরিবর্তন দাবি করেছেন৷ অভিবাসীরা ‘‘জ্ঞান ও সমৃদ্ধির’’ ভাগ পেতে চায়, বলে পোপ মন্তব্য করেন৷ পোপ বিশ্বের সব দেশের প্রতি অভিবাসী ও উদ্বাস্তুদের স্বাগত জানানোর এবং শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন৷ তাঁদের ‘‘মানবতার দাবার ছকে বোড়ে” হিসেবে দেখা উচিত নয়, বলেন পোপ৷ মঙ্গলবার ছিল বিশ্ব অভিবাসী ও উদ্বাস্তু […]
আমেরিকা-ইইউ টানাপড়েন; নিরাপত্তা তথ্য চুক্তি বাতিলের হুমকি
ইউরো সংবাদ: আমেরিকার সঙ্গে নিরাপত্তা সংক্রান্ত তথ্য বিনিময় চুক্তি বাতিলের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের বিভিন্ন দেশের ওপর আমেরিকা গোয়েন্দাবৃত্তি করছে বলে খবর প্রকাশিত হওয়ার পর জোটের পক্ষ থেকে এ হুমকি দেয়া হলো। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০১০ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে সন্ত্রাসবাদে অর্থ জোগান দেয়া সংক্রান্ত তথ্য আদান-প্রদানের বিষয়ে চুক্তি সই করে। […]
