• ১০ কার্তিক ,১৪৩৩,25 Oct ,2026
  • ব্রেকিং নিউজ : যে দশ সংস্কার দাবিতে ফ্রান্সে শিক্ষার্থী আন্দোলন তুঙ্গে

আরএসএসCategory: শীর্ষ সংবাদ

বিশ্ববিখ্যাত স্বয়ংক্রিয় বন্দুক একে-৪৭ এর নির্মাতা মিখাইল কালাশনিকভ প্রয়াত

| ডিসেম্বর 25, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: আজ জীবনের পঁচানব্বইতম বছরে পরলোকে গিয়েছেন গুলি করার অস্ত্র নির্মাণের এক বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব মিখাইল তিমোফিয়েভিচ কালাশনিকভ, বিশ্বের সবচেয়ে অধিক প্রচলিত স্বয়ংক্রিয় বন্দুকের স্রষ্টা. বিশ্বের একশটিরও বেশী দেশের সামরিক বাহিনীতে তাঁর নির্মিত “একে-৪৭” মডেলের কালাশনিকভ অস্ত্র আজ ব্যবহার করা হচ্ছে. আজ কালাশনিকভের নাম বিশ্বের সর্বত্র পরিচিত. তিনি এক কিংবদন্তী পুরুষ, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের […]

Continue Reading

বড়দিন নিয়ে জার্মানদের রয়েছে নিজস্ব ঐতিহ্য

| ডিসেম্বর 25, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ঐতিহ্যের প্রতি বিশেষ অনুরাগ রয়েছে জার্মানদের৷ ক্রিসমাসকে ঘিরে পুরানো ঐতিহ্য, রীতি-নীতির সমাহার চোখে পড়ে সর্বত্র৷ অফিস আদালত ও বাড়িতে বাড়িতে চোখে পড়ে আলোক সজ্জিত ক্রিসমাস ট্রির বাহার৷ জার্মানদের নিজস্ব ঐতিহ্য বড়দিনের উৎসব পালনেও জার্মানদের রয়েছে নিজস্ব ইতিহাস৷ অন্যান্য অনেক দেশের তুলনায় বড়দিনের উৎসবটা যিশু খ্রিষ্টের জন্মদিন ২৫ শে নয় বরং আগের দিনই অর্থাৎ […]

Continue Reading

কলকাতায় চলন্ত ট্যাক্সিতে কিশোরীকে গণধর্ষণ!

| ডিসেম্বর 24, 2013 | 0 Comments

ইউরোবিডি২৪নিউজঃ কলকাতায় এবার চলন্ত ট্যাক্সিতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ফুটপাথবাসী ১৩ বছরের এক কিশোরীকে চলন্ত ট্যাক্সিতে রাতভর ধর্ষণ করে দুই দুর্বৃত্ত। পুলিশ জানিয়েছে, কলকাতার প্রাণকেন্দ্র পার্ক স্ট্রীটে রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পার্ক স্ট্রীট সংলগ্ন একটি রাস্তা থেকে ওই কিশোরীকে ট্যাক্সিতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে যে দুজন – তাদের একজন কিশোরীটির পরিচিত। […]

Continue Reading

বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম হৃৎপিণ্ড বসিয়েছেন ফ্রান্সের চিকিত্সকেরা

| ডিসেম্বর 23, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: বিশ্বে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে কৃত্রিম হৃৎপিণ্ড বসিয়েছেন ফ্রান্সের চিকিত্সকেরা। লিথিয়াম আয়ন ব্যাটারির মাধ্যমে চালিত হৃৎপিণ্ডটির নকশা করেছে  ফ্র্যান্সের বায়ো-মেডিকেল সংস্থা ক্যারমেট। রয়টার্স জানায়, গত বুধবার প্যারিসের জশ পপিদু হাসপাতালে ৭৫ বছর বয়সী এক ফরাসির হৃৎপিণ্ড প্রতিস্থাপন করে কৃত্রিম হৃৎপিণ্ড লাগানো হয়। চিকিত্সকেরা জানিয়েছেন, রোগী এখন সম্পূর্ণ সুস্থ এবং অপারেশনের পর ভালো বোধ করছেন। ক্যারমেটের প্রধান […]

Continue Reading

আঙ্কারায় তুরস্কের দুর্নীতি বিরোধী পুলিশ প্রধানের মৃতদেহ উদ্ধার

| ডিসেম্বর 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: তুরস্কের দুর্নীতি বিরোধী পুলিশ প্রধান হাকান ইউকসেকদাগের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানী আঙ্কারায় তার নিজ গাড়ির ভেতর হাকানকে মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো।  হাকান হাকান ইউকসেকদাগ দেশটির পুলিশের চোরাচালান ও অপরাধ বিরোধী কার্যক্রমের প্রধান হিসেবে কাজ করতেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি নিজ অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন।  দেশটির দোগান নিউজ […]

Continue Reading

জাতিসংঘের ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা

| ডিসেম্বর 22, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন কর্মকর্তার ওপরও গুপ্তচরবৃত্তি চালিয়েছে মার্কিন ও  ব্রিটিশ গোয়েন্দা সংস্থা।  মার্কিন সাবেক গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা তথ্য থেকে এ কথা জানা গেছে। আর এ খবর তুলে ধরেছে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ান,  মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং জার্মানির দার শ্পাইগেল।  পত্রিকাগুলো জানিয়েছে, ব্রিটেনের গভর্নমেন্ট কমিউনিকেশন্স হেডকোয়ার্টার ও মার্কিন জাতীয় নিরাপত্তা […]

Continue Reading

‘সামরিক প্রকল্প জোরদার করবে ইউরোপীয় ইউনিয়ন, বানাবে ড্রোন

| ডিসেম্বর 22, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ইউরোপীয় ইউনিয়ন ড্রোন তৈরি করা এবং প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছে। একই সঙ্গে উড়ন্ত বিমানে জ্বালানি তেল ভরার ব্যবস্থা তৈরির ওপরও জোর দিয়েছে ২৮ টি দেশ নিয়ে গঠিত এই জোট।  ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা নীতি খতিয়ে দেখতে গত পাঁচ বছরের মধ্যে এই প্রথম ব্রাসেলসে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে সামরিক প্রকল্পের ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়। […]

Continue Reading

স্নোডেন আবার বিশ্ব জনসমাজকে উদ্বেলিত করেছে

| ডিসেম্বর 22, 2013 | 0 Comments

আন্তর্জাতিক: রাশিয়ায় আসা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এজেন্সির প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেনের ভাগ্য বিশ্ব প্রচার মাধ্যমের মনোযোগের কেন্দ্রস্থলে রয়েছে.     এজেন্সির প্রতিনিধিরা তাকে ক্ষমা করার সম্ভাবনা বাদ দেয় না – সে যাতে দেশে ফেরে. ভ্লাদিমির পুতিন নিজের বড় সাংবাদিক সম্মেলনে স্নোডেনের কার্যকলাপ এবং ভবিষ্যত্ ভাগ্য সম্বন্ধে বিশদে মত প্রকাশ করেন.    মনে হচ্ছে, বর্তমান কালের […]

Continue Reading

সমকামী বিয়ের বিরুদ্ধে প্যারিসের রাস্তায় ৩০ হাজার লোকের বিক্ষোভ

| ডিসেম্বর 20, 2013 | 0 Comments

ইউরো সংবাদ: ফ্রান্সের জনগণ সমকামী বিয়ের বিরুদ্ধে বিক্ষোভ করে এ সংক্রান্ত আইন বাতিলের আহবান জানিয়েছে।  সমকামী বিয়ের সরকারি অনুমতির পর কয়েক মাস পেরিয়ে গেলেও প্রায়ই এর বিরুদ্ধে বিক্ষোভ হচ্ছে এবং গতকালও বহু মানুষ প্যারিসের রাস্তায় বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা সমকামী বিয়ের অনুমতি দেয়ার বিষয়টিকে সরকারের ‘পরিবার বিদ্বেষী’ নীতি হিসেবে আখ্যায়িত করেছেন।  সমকামী বিয়ের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে […]

Continue Reading

বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইইউ

| ডিসেম্বর 20, 2013 | 0 Comments

 ইউরো সংবাদ: আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷ এক বিবৃতিতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন অ্যাশটন জানিয়েছেন একথা৷ এদিকে নির্বাচনের সময় সেনা মোতায়েন করা হচ্ছে৷ বাংলাদেশে আগামী পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ প্রধান বিরোধী দল বিএনপি এই নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে৷ তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে […]

Continue Reading